বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০২:২১ অপরাহ্ন
শিরোনাম :
শিক্ষক থেকে শিক্ষার্থী: যুক্তরাজ্যে উচ্চশিক্ষার অভিজ্ঞতায় মিঞা মহসিন ৩১ অক্টোবর থেকে শুরু মালয়েশিয়াগামী কর্মীদের স্বাস্থ্য পরীক্ষা ঢাকায় কার্যালয় খোলার প্রস্তাব জাপানের ব্যাংক গভর্নরকে প্রধানমন্ত্রীর পায়রায় গমের সাইলো নির্মাণে রাশিয়াকে প্রস্তাব খাদ্যমন্ত্রীর শক্তিশালী ডানপন্থি সরকার গঠনের ডাক নেতানিয়াহুর দেশ থেকে কবে বিদায় নেবে ভ্যাপসা গরম? গাজীপুরে পোশাকশ্রমিককে নিরাপত্তা ঘটনায় করে ছিনতাইয়ের চেষ্টা যুক্তরাষ্ট্রে থ্যাংকসগিভিং ভ্রমণে বিমানভাড়া বৃদ্ধি, কমছে যাত্রী সংখ্যা দেশে ডেঙ্গু পরিস্থিতির অবনতি: মোট মৃত্যু ৪০০ ছাড়াল জাপানে প্রধানমন্ত্রী তারেক-তাকাইচির বৈঠক: এক ট্রিলিয়ন ইয়েন বিনিয়োগের আশা

দেশ থেকে কবে বিদায় নেবে ভ্যাপসা গরম?

প্রতিবেদকের নাম

দেশজুড়ে অনুভূত হওয়া তীব্র ভ্যাপসা গরমের দাপট আগামী ২৯ অক্টোবর রাত থেকে কমে আসতে পারে। ওয়েদার অবজারভেশন টিম বুধবার এক ফেসবুক পোস্টে এই পূর্বাভাসের কথা জানিয়েছে। বুধবার (২৮ অক্টোবর) ফেসবুক পোস্টে এ তথ্য জানিয়েছে ওয়েরদার অবজারভেশন টিম। ‘আমি ভ্যাপসা গরম বলছিলাম, আমি আগামীকাল ২৯ অক্টোবর রাত থেকে তোমাদের দেশ থেকে বিদায় নেব ভাবছি। তাদের পোস্টটি পাঠকদের জন্য হুবহু দেওয়া হলো।

আবহাওয়া বিষয়ক সংস্থাটি জানিয়েছে, ২৯ অক্টোবরের পর থেকে ধীরে ধীরে গরমের তীব্রতা হ্রাস পাবে। তারা আশা করছে, এক সপ্তাহের মধ্যেই এই গরমের প্রভাব পুরোপুরি বিদায় নেবে। তবে নভেম্বরের দিনগুলোতে কিছুটা উষ্ণতা বজায় থাকতে পারে বলে সংস্থাটি উল্লেখ করেছে। আমি বিদায়ের ১ সপ্তাহের ভেতরে তোমাদের দেশ থেকে আমার প্রভাব এই বছরের মতো বিদায় নেবে আশাকরি, তারপরও নভেম্বরে দিনে কিছুটা আমার প্রভাব থাকবে। যাহোক একবার বলে যাও আমি বিদায় বেলায় শেষ মুহুর্তে কেমন খেলা দেখালাম। আজ দিনের বাকি সময় উপরের ছবির মতো আকাশের অবস্থা থাকতে পারে দেশের অধিকাংশ এলাকায়।’।

সংস্থাটির ভাষ্যমতে, অক্টোবর মাসের শেষ সময়েও ভাদ্র মাসের মতো গরম অনুভূত হয়েছে। আজ বুধবার থেকে দেশের বিভিন্ন অঞ্চলে বৃষ্টির সম্ভাবনা বাড়ছে। একই সাথে দেশের বেশিরভাগ এলাকার আকাশ মেঘলা থাকার সম্ভাবনা রয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


আমাদের ফেসবুক পেইজ