বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬, ০৬:৫৪ অপরাহ্ন
শিরোনাম :
আদালত চত্বরে বিশৃঙ্খলা: জামিন পেলেন চিত্রনায়িকা পরীমনি পুলিশের ৬৭ জন পরিদর্শক পদোন্নতি পেয়ে এএসপি হলেন সীমান্তের ওপার থেকে গার্মেন্টসে বিশৃঙ্খলার চেষ্টা হচ্ছে: প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রী: খুলনা থেকে পঞ্চগড় পর্যন্ত শিল্পাঞ্চল গড়ে তুলতে চাই ষড়যন্ত্রকারীদের ২০২৪ সালের মতোই উচিত জবাব দেবে জনগণ লাইপজিগকে হারিয়ে জয়ের ধারায় ফিরল ম্যানচেস্টার সিটি দেশে ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় আরও সাতজনের প্রাণহানি সংসদ ভবন এলাকায় সভা-সমাবেশ নিষিদ্ধ করল ঢাকা মেট্রোপলিটন পুলিশ ভিনগ্রহের প্রাণীর খোঁজে নতুন রেডিও সংকেত পেলেন বিজ্ঞানীরা আগামী দুই মাসের মধ্যে নতুন মজুরি পাবে শ্রমিকরা: প্রধানমন্ত্রী

সাভারে পোশাক শ্রমিকদের সঙ্গে পুলিশের সংঘর্ষ, ওসির গাড়িতে আগুন

প্রতিবেদকের নাম

ঢাকার সাভারের হেমায়েতপুর পদ্মার মোড় এলাকায় ন্যূনতম মজুরি ৩০ হাজার টাকা নির্ধারণের দাবিতে আন্দোলনরত পোশাক শ্রমিকদের সঙ্গে পুলিশের পাল্টাপাল্টি ধাওয়া ও সংঘর্ষের ঘটনা ঘটেছে। সংঘর্ষ চলাকালে পুলিশের একটি গাড়িতে আগুন ধরিয়ে দেন বিক্ষোভকারীরা। এতে সাভার মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল ইসলামসহ বেশ কয়েকজন আহত হন।

প্রত্যক্ষদর্শীদের কাছ থেকে জানা গেছে, বুধবার সকালে হেমায়েতপুর এলাকার পদ্মার মোড়ে অবস্থান নিয়ে বিক্ষোভ শুরু করেন পোশাক শ্রমিকেরা। একপর্যায়ে পুলিশ সদস্য হেমায়েতপুর-সিংগাইর সড়ক থেকে বিক্ষোভকারীদের সরিয়ে দিতে গেলে দুই পক্ষের মধ্যে উত্তেজনা দেখা দেয়। পরে শ্রমিকেরা ইটপাটকেল ছুড়লে তা সংঘর্ষে রূপ নেয়। পুলিশ কাঁদানেগ্যাসের শেল ছুড়ে আন্দোলনকারীদের ছত্রভঙ্গ করার চেষ্টা চালায়। সংঘর্ষ চলাকালে ক্ষুব্ধ শ্রমিকেরা পুলিশের একটি গাড়িতে হামলা চালান এবং অগ্নিসংযোগ করেন।

ঘটনার বিবরণ দিয়ে ঢাকা জেলার পুলিশ সুপার (এসপি) শামীমা পারভীন জানান, সকালে পদ্মার মোড় এলাকায় দুই দিক থেকে আনুমানিক ৩০ থেকে ৪০ হাজার শ্রমিক একজোট হয়ে পুলিশের ওপর চড়াও হলে পুলিশ প্রতিরোধ গড়ে তোলে। এ সময় আন্দোলনকারীদের হামলায় সাভার মডেল থানার ওসি সাইফুল ইসলাম গুরুতর আহত হন এবং তার গাড়িতে আগুন ধরিয়ে দেওয়া হয়। পাল্টাপাল্টি ধাওয়ায় আরো বেশ কয়েকজন আহত হয়েছেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


আমাদের ফেসবুক পেইজ