বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ০৮:১৯ অপরাহ্ন
শিরোনাম :
দক্ষিণ বাড্ডায় নিউ বি-বাড়িয়া বেকারিকে ১ লাখ টাকা জরিমানা পোশাক শিল্পে অস্থিরতা পরিকল্পিত রাজনৈতিক চক্রান্ত: স্বরাষ্ট্রমন্ত্রী শীতকালে সর্বোচ্চ ছয়টি শৈত্যপ্রবাহের পূর্বাভাস আবহাওয়া অধিদপ্তরের যুক্তরাষ্ট্রের কংগ্রেসে আবারও বিজয়ী হলেন সোমালীয় বংশোদ্ভূত ইলহান ওমর মানহীন মেডিকেল কলেজ স্থাপনে ছাড় নেই: স্বাস্থ্য প্রতিমন্ত্রী ২০২৭ সালে সরকারি ছুটি ২৯ দিন প্রযুক্তি মন্ত্রী: ডিসেম্বরের আগেই জাতীয় গ্রিডে আসতে পারে রূপপুরের বিদ্যুৎ ডেঙ্গুতে আরও ৬ জনের মৃত্যু, নতুন আক্রান্ত ১৮৬৬ ডিবিসি কার্যালয় থেকে ইকবাল সোবহানকে ডিবি কার্যালয়ে স্থানান্তর ইকবাল সোবহান চৌধুরীকে ডিবি কার্যালয়ে নিয়ে জিজ্ঞাসাবাদ

ডিবিসি কার্যালয় থেকে ইকবাল সোবহানকে ডিবি কার্যালয়ে স্থানান্তর

প্রতিবেদকের নাম

ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাবেক তথ্য উপদেষ্টা এবং বেসরকারি টেলিভিশন চ্যানেল ডিবিসির সাবেক চেয়ারম্যান ইকবাল সোবহান চৌধুরীকে মহানগর গোয়েন্দা (ডিবি) কার্যালয়ে নেওয়া হয়েছে। বুধবার বিকেল সাড়ে ৩টার দিকে রাজধানীর মহাখালীতে অবস্থিত ডিবিসি অফিস থেকে তাঁকে ডিবির হেফাজতে নেওয়া হয়। তবে ঠিক কোন কারণে তাঁকে সেখানে নেওয়া হয়েছে, সে সম্পর্কে বিস্তারিত তথ্য এখনো প্রকাশ করা হয়নি।

ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের অতিরিক্ত কমিশনার শফিকুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে জানান, বিকেলে ইকবাল সোবহান চৌধুরী কার্যালয়ে গেলে সেখানে একটি অনাকাঙ্ক্ষিত পরিস্থিতির সৃষ্টি হয়। খবর পেয়ে অপ্রীতিকর ঘটনা এড়াতে তাঁকে উদ্ধার করে ডিবি কার্যালয়ে নিয়ে আসা হয়েছে। তাঁর পাশাপাশি আরও দুজনকে ডিবির কার্যালয়ে আনা হয়েছে এবং উদ্ভূত বিষয়ের বিষয়ে তাঁদের সঙ্গে কথা বলছে পুলিশ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


আমাদের ফেসবুক পেইজ