সৌদি আরবে মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় নারী ও শিশুসহ সাত বাংলাদেশি নিহত হয়েছেন। শনিবার (৭ নভেম্বর) মদিনা থেকে জেদ্দার উদ্দেশ্যে যাওয়ার পথে এই দুর্ঘটনা ঘটে। নিহতরা সবাই আল আবীর কোল্ড স্টোর ট্রেডিং কোম্পানির কর্মী ও তাদের পরিবারের সদস্য। তাদের সবার বাড়ি কক্সবাজারের চকরিয়া উপজেলায়।
কোম্পানির মার্কেটিং ম্যানেজার নুরুজ্জামান জানান, নিহতদের মধ্যে কোম্পানির স্টোরকিপার জিয়াউর রহমান এবং তার দুই ছেলে ও এক মেয়ে রয়েছে।