রবিবার, ০৮ নভেম্বর ২০২৬, ১০:২০ অপরাহ্ন
শিরোনাম :
চক্ষুস্বাস্থ্য সুরক্ষায় শুধু চিকিৎসা নয়, দরকার সমন্বিত সচেতনতা: স্বাস্থ্যমন্ত্রী ট্রাম্প-এরদোগান ফোনালাপ: ইরান উত্তেজনা ও ইউক্রেন যুদ্ধ বন্ধের উদ্যোগ নিয়ে আলোচনা ইরানের পরমাণু স্থাপনায় ট্রাম্পের সামরিক অভিযানের গুঞ্জন: বর্তমান পরিস্থিতি ট্রাম্পবাদ কি মার্কিন রাজনীতির বিভাজন ঘুচিয়ে পারবে যুক্তরাষ্ট্রের শুল্ক আরোপ ও বাংলাদেশের বাণিজ্যের বর্তমান পরিস্থিতি বিচার বিভাগের বেশি ক্ষতি করেছে বুদ্ধিবৃত্তিক দুর্নীতি: আইনমন্ত্রী অর্থনীতি গণতান্ত্রিক না হলে রাজনীতির গণতন্ত্র কার্যকর হয় না: অর্থমন্ত্রী বিগত সরকারের জিডিপি হিসাবে গরমিল, জানালেন অর্থমন্ত্রী নির্বাচনের ফল বানচালের চেষ্টায় আদালতের দ্বারস্থ নেতানিয়াহুর দল ভৈরব নদের ভাঙনে বিলীন লোহাপট্টির অস্তিত্ব টিকিয়ে রাখার লড়াই

নারীর ক্ষমতায়নে উদ্যোক্তাদের সর্বোচ্চ সহযোগিতা জরুরি: শামা ওবায়েদ

প্রতিবেদকের নাম

পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম বলেছেন, নারীর ক্ষমতায়ন নিশ্চিত করতে নারী উদ্যোক্তাদের সব ধরনের সহায়তা প্রদান করা প্রয়োজন। তিনি আরও বলেন, দেশের নারীদের সম্পৃক্ত না করে অর্থনীতিকে ট্রিলিয়ন ডলারে উন্নীত করা বাস্তবসম্মত নয়।

শনিবার (৭ নভেম্বর) রাজধানীর ধানমন্ডির বিএমআই প্রাঙ্গণে জাতীয় এসএমই নারী উদ্যোক্তা সামিটের সমাপনী ও সম্মাননা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে যোগ দিয়ে এসব কথা বলেন তিনি। প্রতিমন্ত্রী জানান, বাংলাদেশের পণ্য বিশ্ববাজারে তুলে ধরতে নারী উদ্যোক্তাদের উৎপাদিত পণ্যগুলো সারা বিশ্বে বিদ্যমান বাংলাদেশ মিশনগুলোতে প্রদর্শন করা হবে। দেশের পণ্যকে বিশ্বদরবারে পরিচিত করার প্রধান মাধ্যম হিসেবে নারী উদ্যোক্তারাই গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারেন।

গত ৫ নভেম্বর থেকে শুরু হওয়া তিন দিনব্যাপী এ আয়োজনে দেশের বিভিন্ন প্রান্তের ৬০ জন নারী ক্ষুদ্র উদ্যোক্তা অংশগ্রহণ করেন। অনুষ্ঠানের শেষ দিনে এসএমই ফাউন্ডেশনের পক্ষ থেকে দেশের আট বিভাগের আটজন সফল নারী উদ্যোক্তাকে বিশেষ সম্মাননা প্রদান করা হয়। অনুষ্ঠান শেষে প্রতিমন্ত্রী মেলায় অংশগ্রহণকারী বিভিন্ন স্টল পরিদর্শন করেন। অনুষ্ঠানে ৮ বিভাগের ৮ জন সফল নারী উদ্যোক্তাকে সম্মাননা দেয় এসমএই ফাউন্ডেশন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


আমাদের ফেসবুক পেইজ