বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬, ০৭:০৬ অপরাহ্ন
শিরোনাম :
সফটওয়্যার জটিলতায় ৩৫ হাজার নাগরিকের এনআইডি কার্ড লক নুসরাত তাবাসসুমের বাড়িতে আগুন শর্ট সার্কিট থেকে হতে পারে: স্বরাষ্ট্রমন্ত্রী স্বরাষ্ট্রমন্ত্রী: পেট্রল বোমার আলামত পাওয়া যায়নি, শর্ট সার্কিট হতে পারে নিরাপত্তার নামে বাকস্বাধীনতা দমন করা হবে না: ডেপুটি স্পিকার অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী অ্যান্থনি আলবানিজের সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠকে তারেক রহমান এমপি নুসরাতের বাড়িতে অগ্নিকাণ্ড: সংসদে যা বললেন স্বরাষ্ট্রমন্ত্রী রাজশাহীতে বিচারকের সন্তানকে প্রাণনাশের রায়ে একজনের মৃত্যুদণ্ড মোবাইল কোর্ট কার্যক্রমে স্বচ্ছতা আনতে মিডিয়া সেল গঠনের নির্দেশ গণতন্ত্র ও সুশাসন প্রতিষ্ঠায় নিরপেক্ষভাবে কাজ করবে তথ্য কমিশন ট্রাইব্যুনালে হাতকড়া পরতে অস্বীকৃতি জিয়াউল আহসানের

নুসরাত তাবাসসুমের বাড়িতে আগুন শর্ট সার্কিট থেকে হতে পারে: স্বরাষ্ট্রমন্ত্রী

প্রতিবেদকের নাম

সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য নুসরাত তাবাসসুমের গ্রামের বাড়িতে আগুন লাগার ঘটনাটি বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে হয়ে থাকতে পারে বলে জাতীয় সংসদকে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। তবে এটি দুর্ঘটনা নাকি নাশকতামূলক কর্মকাণ্ড, তা নিশ্চিত হতে তদন্তের নির্দেশ দেওয়া হয়েছে। আজ বৃহস্পতিবার জাতীয় সংসদে তিনি জানান, অধিকতর তদন্তে নাশকতার প্রমাণ পাওয়া গেলে সরকার প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেবে।

এর আগে পয়েন্ট অব অর্ডারে বক্তব্য দেওয়ার সময় বিরোধী দলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম অভিযোগ তোলেন, নুসরাত তাবাসসুমের বাড়িতে চারটি পেট্রোল বোমা মেরে আগুন ধরিয়ে দেওয়া হয়েছে। এই মন্তব্যের পরই বিষয়টি স্পষ্ট করেন স্বরাষ্ট্রমন্ত্রী। তিনি বলেন, ঘটনাটির সঠিক কারণ উদঘাটনে বিজিবি, ফায়ার সার্ভিস, পুলিশ ও স্থানীয় প্রশাসন যৌথভাবে কাজ করছে।

বিজিবি ও আইনশৃঙ্খলা বাহিনীর প্রাথমিক তদন্ত প্রতিবেদনের বরাতে সালাহউদ্দিন আহমদ জানান, ঘটনাস্থলে পেট্রোল বোমা বিস্ফোরণের মতো কোনো শব্দ শোনা যায়নি এবং বাড়ির দেয়ালে বা অন্য কোথাও পেট্রোল বোমার আঘাতের চিহ্ন মেলেনি। কোনো প্রত্যক্ষদর্শীও এমন তথ্য দেননি। ফলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, সেখানে কোনো পেট্রোল বোমা ব্যবহার করা হয়নি। তিনি আরও জানান, বাড়িটির ইলেকট্রিক ওয়ারিং বেশ পুরোনো হওয়ায় দুর্বলতার কারণে শর্ট সার্কিট থেকে অগ্নিকাণ্ড ঘটার সম্ভাবনাই বেশি। তবে এটি আপাতত অনুমাননির্ভর এবং পূর্ণাঙ্গ তদন্তের পরেই মূল কারণ নিশ্চিত হওয়া যাবে। স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ছবি, অডিও, ভিডিওসহ সব আলামত থেকে প্রাথমিকভাবে দেখা যাচ্ছে, পুরাতন বাড়ি হওয়ায় এখানে ইলেকট্রিক ওয়ারিংয়ের দুর্বলতা ছিল। এ ছাড়াও কোন সাক্ষ্যের কাছ থেকে পেট্রোল বোমার কোন তথ্য পাওয়া যায়নি। একটা ছবিতে দেখা যাচ্ছে, এটা অনেকটা শর্ট সার্কিটের মত ঘটনা হতেও পারে।

অগ্নিকাণ্ডের বিস্তারিত তুলে ধরে স্বরাষ্ট্রমন্ত্রী জানান, নুসরাত তাবাসসুমের গ্রামের বাড়িটি মূলত একটি টিনশেড আধাপাকা ঘর, যেখানে কেউ বসবাস করতেন না। ঘরটিতে দুটি ছাগল ও কিছু আসবাবপত্র ছিল। এই ঘর থেকে প্রায় ২০ মিটার দূরত্বে তাঁর বাবা-মা একটি তিনতলা ভবনে থাকেন। ৯৯৯-এ কল পেয়ে ফায়ার সার্ভিস তাৎক্ষণিকভাবে পাশের থানা থেকে এসে আগুন নিয়ন্ত্রণে আনে। ইতোমধ্যেই অতিরিক্ত পুলিশ সুপার ও স্থানীয় থানার ওসি ঘটনাস্থল পরিদর্শন করেছেন এবং সকালে এসপি ও বিজিবির বিশেষ টিমও পাঠানো হয়েছে। ঘটনায় একটি জিডি করা হয়েছে এবং সেই অনুযায়ী তদন্ত এগোচ্ছে। সালাহউদ্দিন আহমদ বলেন, ফায়ার ব্রিগেড ট্রিপল নাইনে খবর পাওয়ার পরে তাৎক্ষণিকভাবে পার্শ্ববর্তী থানা থেকে ফায়ার সার্ভিসের গাড়ি এনে আগুন নিয়ন্ত্রণ আনে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


আমাদের ফেসবুক পেইজ