মার্কিন বাণিজ্যমন্ত্রী হাওয়ার্ড লুটনিককে সরিয়ে দেওয়ার বিষয়ে হোয়াইট হাউসের শীর্ষ পর্যায়ে আলোচনা চলছে। এনভিডিয়ার সাবেক সিইও জেনসেন হুয়াংয়ের সঙ্গে জড়িত গুপ্তচর কেলেঙ্কারি প্রকাশ্যে আসার পর থেকে লুটনিকের দায়িত্ব নিয়ে এই অস্বস্তি তৈরি হয়েছে। তার প্রশাসনের বিরুদ্ধে অভিযোগ, তারা কয়েক ডজন চীনা কোম্পানিকে মার্কিন বাণিজ্য কালো তালিকাভুক্ত করতে ব্যর্থ হয়েছে। এছাড়া এনভিডিয়ার পণ্য চীনে রপ্তানির বিষয়টি সঠিকভাবে তদারকি করা হয়েছে কি না, তা নিয়েও প্রশ্ন তুলছেন মার্কিন আইনপ্রণেতারা।
সূত্রমতে, জেনসেন হুয়াংয়ের পদত্যাগের আগেই লুটনিকের কাজের সমালোচনা চলছিল। সিঙ্গাপুরভিত্তিক কোম্পানি মেগাস্পিডের নির্বাহী অ্যালিস হুয়াংয়ের সাথে সম্পর্কের খবরের পর সিইও পদ থেকে পদত্যাগ করেন জেনসেন হুয়াং। মার্কিন কর্তৃপক্ষ অ্যালিস হুয়াংকে বেইজিংয়ের হয়ে গুপ্তচরবৃত্তিতে জড়িত বলে সন্দেহ করছে। চীনে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) চিপ পাচার ঠেকাতে লুটনিক কার্যকর পদক্ষেপ নেননি বলে অভিযোগ উঠেছে। যদিও হোয়াইট হাউস বা বাণিজ্য মন্ত্রণালয় তাৎক্ষণিক কোনো মন্তব্য করেনি, তবে বৃহস্পতিবার হোয়াইট হাউসের এক কর্মকর্তা জানিয়েছেন, প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্পের বাণিজ্যমন্ত্রীর ওপর পূর্ণ আস্থা রয়েছে। তবুও তাকে জিজ্ঞাসাবাদের জন্য তলব করা হয়েছে। আগামী ৩ ডিসেম্বর কংগ্রেসে তাকে সিনেট ব্যাংকিং কমিটির সামনে হাজির হয়ে ব্যাখ্যা দিতে হবে। এ খবর দিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।
গত জুন মাসের তথ্য অনুযায়ী, ট্রাম্প প্রশাসন চীনের এআই স্টার্টআপ ডিপসিক এবং মেমরি চিপ নির্মাতা সিএক্সএমটিসহ ১০০টির বেশি কোম্পানিকে কালো তালিকায় অন্তর্ভুক্ত করার প্রক্রিয়া স্থগিত রেখেছিল। জাতীয় নিরাপত্তার ঝুঁকি থাকা সত্ত্বেও কেন এই পদক্ষেপ নেওয়া হয়নি, তা নিয়ে তীব্র অসন্তোষ প্রকাশ করেছেন অনেক আইনপ্রণেতা। ডেমোক্রেট সিনেটর এলিজাবেথ ওয়ারেন দাবি করেছেন, লুটনিক এবং আন্ডার সেক্রেটারি জেফরি কেসলারকে রপ্তানি নিয়ন্ত্রণের ফাঁকফোকর বন্ধ করতে ব্যর্থ হওয়ার জবাব দিতে হবে।
সিনেটর ওয়ারেন ও ক্রিস কুনস পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও এবং হোয়াইট হাউসের চিফ অব স্টাফ স্টিফেন মিলারকে একটি চিঠি দিয়েছেন। সেখানে তারা এনভিডিয়ার উন্নত এআই চিপ চীনে রপ্তানি সংক্রান্ত সব নথিপত্র সংরক্ষণের নির্দেশ দিয়েছেন। উল্লেখ্য, ২০২৪ সালের জুন থেকে মেগাস্পিড কোম্পানি ৪.৮ বিলিয়ন ডলারের বেশি বা প্রায় ৫৯ হাজার ৫১০ কোটি টাকার এনভিডিয়া এআই চিপ কিনেছে। ২০২৪ সালের জুন থেকে মেগাস্পিড ৪.৮ বিলিয়ন ডলার বা ৫৯ হাজার ৫১০ কোটি ৪০ লাখ টাকার বেশি মূল্যের এনভিডিয়া এআই চিপ কিনেছে।
এদিকে, আইনপ্রণেতারা ২০২৫ সালের ডিসেম্বরে চীনে উন্নত এইচ২০০ এআই চিপ রপ্তানির অনুমোদনের কঠোর সমালোচনা করেছেন। ডেমোক্রেট সিনেটর রন ওয়াইডেন এবং রিচার্ড নিল এই পুরো প্রক্রিয়ার তদন্ত করছেন। এই বিক্রির একটি অংশকে তারা অসাংবিধানিক রপ্তানি কর বলে অভিহিত করেছেন। রিপাবলিকান প্রতিনিধি ব্রায়ান মাস্ট চিপ রপ্তানিতে বাণিজ্য মন্ত্রণালয়ের ভূমিকা নিয়ে কংগ্রেসের তদন্ত দাবি করেছেন। একইসঙ্গে সেনেটর টম কটন মার্কিন বাজার থেকে সিএক্সএমটিকে নিষিদ্ধ করার আহ্বান জানিয়েছেন। তবে রিপাবলিকান সিনেটর জন কেনেডি এখনো লুটনিককে সরিয়ে দেওয়ার বিষয়ে চূড়ান্ত কোনো মন্তব্য করেননি। তবে তিনি লুটনিককে দ্রুত প্রশ্নের উত্তর দেয়ার আহ্বান জানান। যুক্তরাষ্ট্র ২০২৫ সালের অক্টোবরের পর থেকে ওই তালিকায় নতুন কাউকে যুক্ত করেনি।