রবিবার, ১৫ নভেম্বর ২০২৬, ১০:১৪ অপরাহ্ন
শিরোনাম :
৫০০ বার প্রত্যাখ্যাত হয়েও ৩৫ বছরে অনন্য উচ্চতায় শেইলিন শেখ হাসিনার পুনর্বিচার নিয়ে ভারতের সুরকে ‘অযৌক্তিক’ বললেন চিফ প্রসিকিউটর সিরাজগঞ্জে পৃথক দুই মাদক মামলায় দুইজনের যাবজ্জীবন কারাদণ্ড বয়স জেনে কানাডীয় প্রেমিকাকে বিয়েতে অস্বীকৃতি ভারতীয় যুবকের, থানায় মামলা এরদোগান: বাংলাদেশের জন্য সক্ষমতার সবটুকু করব গোপালগঞ্জের ডিসি ও এসপি বদল, শীর্ষ পদে বড় রদবদল ডিজিটাল মাধ্যমে ৫০ হাজার টাকা পর্যন্ত জামানতবিহীন ঋণ দিচ্ছে বাংলাদেশ ব্যাংক শিক্ষার্থীদের কেবল ডিগ্রিতে নয়, দক্ষতায় গুরুত্ব দেওয়ার নির্দেশ রাষ্ট্রপতির শুরুর বিপর্যয় সামলে লাঞ্চের আগে তানজিদের ফিফটি ইসলামাবাদে বসছে আন্তর্জাতিক কিরাত প্রতিযোগিতার দ্বিতীয় আসর

জাতীয় বিপ্লব ও সংহতি দিবসে বিশেষ দোয়ায় ডেপুটি স্পিকারের অংশগ্রহণ

প্রতিবেদকের নাম

জাতীয় বিপ্লব ও সংহতি দিবস ২০২৬ উদযাপন উপলক্ষ্যে দেশ ও জাতির শান্তি, সমৃদ্ধি ও অগ্রগতি কামনায় বাংলাদেশ জাতীয় সংসদ সচিবালয়ের উদ্যোগে আয়োজন করা হয়েছে বিশেষ দোয়া ও মিলাদ মাহফিলের। রবিবার (৮ নভেম্বর) জোহরের নামাজের পর জাতীয় সংসদ ভবন মসজিদে এই ধর্মীয় অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে জাতীয় সংসদের ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল, এমপি উপস্থিত থেকে অংশ নেন। রবিবার (০৮ নভেম্বর) বাদ জোহর বাংলাদেশ জাতীয় সংসদ ভবন মসজিদে আয়োজিত এ অনুষ্ঠানে অংশগ্রহণ করেন জাতীয় সংসদের ডেপুটি স্পীকার ব্যারিস্টার কায়সার কামাল, এমপি।

অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন তিলাওয়াত করা হয়। এরপর পরিচালিত দোয়া ও মোনাজাতে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান, সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া, বীর মুক্তিযোদ্ধা এবং জুলাই ২০২৪ গণঅভ্যুত্থানে শহীদ হওয়া ব্যক্তিদের রুহের মাগফেরাত কামনা করা হয়। একই সঙ্গে বিভিন্ন সময়ে দেশের গণতান্ত্রিক আন্দোলনে আত্মত্যাগকারী সবার আত্মার শান্তি এবং আন্দোলনে আহতদের দ্রুত সুস্থতা কামনায় বিশেষ প্রার্থনা করা হয়েছে।

প্রার্থনায় রাষ্ট্রপ্রধান, সরকারপ্রধান, জাতীয় সংসদের স্পিকার, ডেপুটি স্পিকার, মন্ত্রিসভার সদস্যবৃন্দ, চিফ হুইপ, হুইপসহ সকল সংসদ সদস্যের সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করা হয়। সেই সাথে জাতীয় সংসদের কার্যক্রমের সফলতা এবং মুসলিম উম্মাহর ঐক্য ও সমৃদ্ধির জন্য মহান আল্লাহর দরবারে রহমত প্রার্থনা করা হয়েছে।

বাংলাদেশ জাতীয় সংসদ সচিবালয় মসজিদের সিনিয়র ইমাম মোঃ আবু রায়হান অনুষ্ঠানটির দোয়া ও মোনাজাত পরিচালনা করেন। এ সময় জাতীয় সংসদের বিভিন্ন পর্যায়ের সংসদ সদস্যগণ, সচিবালয়ের সচিব, কর্মকর্তা-কর্মচারী এবং বিভিন্ন শ্রেণি-পেশার বিশিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


আমাদের ফেসবুক পেইজ