বিশ্বজুড়ে প্লাস্টিক বর্জ্যের পরিমাণ ভয়াবহ হারে বাড়ছে। পরিসংখ্যানে দেখা যায়, ২০০০ থেকে ২০১৯ সালের মধ্যে এই বর্জ্যের পরিমাণ দ্বিগুণ হয়েছে। স্থলভাগ থেকে শুরু করে সমুদ্র পর্যন্ত সবখানেই প্লাস্টিক এখন এক বড় সংকটের নাম। এই দূষণ মোকাবিলায় বিজ্ঞানীরা নিত্যনতুন সমাধানের উপায় খুঁজছেন, যার মধ্যে অন্যতম হলো সামুদ্রিক শৈবাল বা সিউইড থেকে তৈরি খাদ্যোপযোগী মোড়ক।
সম্প্রতি বৃটেনের নর্দাম্পটনশায়ারের নোবটল গ্রামে এক পরীক্ষামূলক প্রকল্প চালানো হয়েছে। সেখানে ‘নটপ্লা’ ও ‘ইনোসেন্ট’ যৌথভাবে বোতলবিহীন পডে জিঞ্জার শট বিতরণ করে, যা স্থানীয়দের মধ্যে বেশ সাড়া ফেলেছে। স্মিথার্সের গবেষণায় সতর্ক করা হয়েছে, ২০২৫ সালে বৈশ্বিক প্যাকেজিং বর্জ্যের পরিমাণ দাঁড়াবে ৪৩ কোটি ৪৫ লাখ টন, যা ২০৩০ সাল নাগাদ ৫২ কোটি ৫০ লাখ টনে পৌঁছাবে। বর্তমানে মোট প্লাস্টিক বর্জ্যের ৪০ শতাংশই প্যাকেজিং থেকে আসে, যার মাত্র ২৭ দশমিক ৯ শতাংশ ২০২৪ সালে পুনর্ব্যবহারযোগ্য করা সম্ভব হয়েছে।
খাদ্যোপযোগী মোড়কের বাজার দ্রুত সম্প্রসারিত হচ্ছে। ২০২৪ সালে এই বাজারের আকার ছিল ১০৪ কোটি ডলার, যা ২০৩৩ সাল নাগাদ ১৮৪ কোটি ডলারে উন্নীত হওয়ার সম্ভাবনা রয়েছে। তবে এর উৎপাদন ও সংরক্ষণ খরচ বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে। অধ্যাপক জেমস ইলিয়ট জানান, প্রচলিত অপচনশীল প্লাস্টিকের বাজার ২৬ হাজার ৫০০ কোটি ডলারের, যেখানে পরিবেশবান্ধব মোড়কের বাজার এখনো বেশ ছোট। নির্মাতারাও বাড়তি খরচের ঝুঁকি নিতে দ্বিধা করছেন। ২০২৪ সালে এই বাজারের আকার ছিল ১০৪ কোটি ডলার বা প্রায় ১২ হাজার ৮৯৪ কোটি টাকা, যা ২০৩৩ সালের মধ্যে ১৮৪ কোটি ডলার বা প্রায় ২২ হাজার ৮১২ কোটি টাকায় পৌঁছাবে বলে ধারণা করা হচ্ছে। তবে সুপারমার্কেটে এ ধরনের পণ্য মাত্র তিন দিন ভালো থাকে, যেখানে বোতলে তা কয়েক সপ্তাহ রাখা যায়।
বিকল্প উদ্ভাবনে নটপ্লা ছাড়াও বুলগেরীয় স্টার্টআপ ‘কাপফি’ এবং ‘জ্যাম্পলা’ এগিয়ে এসেছে। কাপফি তৈরি করেছে বিশ্বের প্রথম খাবারযোগ্য কফি কাপ, যা ৮৫ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা পর্যন্ত সহ্য করতে পারে। অন্যদিকে, জ্যাম্পলা মটরশুঁটির প্রোটিন ব্যবহার করে তৈরি করছে বিশেষ ফিল্ম। নটপ্লার সহ-প্রতিষ্ঠাতা রদ্রিগো গার্সিয়া গঞ্জালেজের মতে, শৈবাল খুব দ্রুত বাড়ে এবং এটি পাতার চেয়েও দ্রুত মাটিতে মিশে যায়। তবে দীর্ঘমেয়াদী সংরক্ষণের দিক থেকে প্লাস্টিকের তুলনায় এসব মোড়ক এখনো কিছুটা পিছিয়ে আছে। নটপ্লার সহ-প্রতিষ্ঠাতা রদ্রিগো গার্সিয়া গঞ্জালেজ জানান, সামুদ্রিক শৈবাল খুব দ্রুত বাড়ে—কিছু প্রজাতি দিনে ৬০ সেন্টিমিটার পর্যন্ত বাড়তে পারে এবং এটি একটি পাতার চেয়েও দ্রুত মাটিতে মিশে যায়। স্থানীয় বাসিন্দাদের অনেকেই এটি পছন্দ করেছেন।
পরিবেশবাদীদের একটি অংশ মনে করেন, কেবল বিকল্প মোড়কই চূড়ান্ত সমাধান নয়, বরং একবার ব্যবহারযোগ্য পণ্যের সংস্কৃতি থেকে বেরিয়ে আসাই জরুরি। ‘আ প্লাস্টিক প্ল্যানেট’-এর সহ-প্রতিষ্ঠাতা সিয়ান সাদারল্যান্ড জানান, এই মোড়কগুলো আকর্ষণীয় হলেও পরিবহন ও খুচরা বাজারে এদের কার্যকারিতা নিয়ে প্রশ্ন রয়েছে। তবে প্লাস্টিক দূষণ কমাতে যেকোনো নতুন উদ্ভাবন ও সরকারি সহায়তাকে তিনি ইতিবাচক হিসেবে দেখছেন। তবুও প্লাস্টিক থেকে দূরে সরিয়ে নেয়ার যেকোনো উদ্ভাবনকেই স্বাগত জানিয়ে তিনি এতে সরকারি সহায়তার আহ্বান জানান।