রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ০২:৪৫ পূর্বাহ্ন
শিরোনাম :
প্রধান বিচারপতি: রায় লেখার ক্ষেত্রে এআইয়ের ওপর নির্ভর করা যাবে না রেকর্ড ৫১ বস্তা টাকা পাওয়া গেল কিশোরগঞ্জের পাগলা মসজিদে স্বাধীনতা ও মুক্তিযুদ্ধের মাধ্যমেই সশস্ত্র বাহিনী গড়ে উঠেছে: প্রধানমন্ত্রী প্রয়োজনে আওয়ামী লীগকে চিরতরে নিষিদ্ধ করা হবে: মীর শাহে আলম আওয়ামী লীগকে নিষিদ্ধে প্রয়োজনে সংবিধান সংশোধন করবে সরকার: মীর শাহে আলম পাকিস্তানি মন্ত্রীর আগ্রা ও দরগা সফর নিয়ে অনিশ্চয়তা অস্ট্রেলিয়ায় মুসলিম নেতাদের সঙ্গে মতবিনিময় করলেন ডা. শফিকুর রহমান ঠাকুরগাঁওয়ে আরডিআরএস বাংলাদেশের আঞ্চলিক কর্মী সম্মেলন সম্পন্ন নিউজিল্যান্ডে ৫০ বছর পর রাহুলের বিরল সেঞ্চুরির ইতিহাস এআই প্রযুক্তির সাহায্যে বনে বন্য প্রাণী শনাক্তকরণের নতুন দিগন্ত

নিউজিল্যান্ডে ৫০ বছর পর রাহুলের বিরল সেঞ্চুরির ইতিহাস

প্রতিবেদকের নাম

ওয়েলিংটনের বেসিন রিজার্ভে নিউজিল্যান্ডের বিপক্ষে প্রথম টেস্টে লোকেশ রাহুলের ব্যাট থেকে এসেছে এক অসাধারণ ইনিংস। ৩৪ বছর বয়সে নিউজিল্যান্ডের মাটিতে নিজের প্রথম টেস্ট ইনিংসেই সেঞ্চুরি করে রাহুল পাঁচ দশক আগের এক বিরল ইতিহাসের পুনরাবৃত্তি ঘটালেন। নাথান স্মিথের বলে আউট হওয়ার আগে তিনি ১৩৬ রানের চমৎকার এক ইনিংস উপহার দেন, যা তার ক্যারিয়ারের অন্যতম মাইলফলক।

১৯৭৬ সালে অকল্যান্ডে নিজেদের প্রথম টেস্ট ইনিংসে সেঞ্চুরি করেছিলেন সুনীল গাভাস্কার (১১৬) ও সুরিন্দর অমরনাথ (১২৪)। তাদের সেই কীর্তির ৫০ বছর পর তৃতীয় ভারতীয় ব্যাটার হিসেবে এই তালিকায় নাম লেখালেন রাহুল। নিউজিল্যান্ডের মাটিতে এর আগে ২০১৪ সালে সর্বশেষ টেস্ট সেঞ্চুরিটি এসেছিল অজিঙ্কা রাহানের ব্যাট থেকে, যিনি ওয়েলিংটনেই ১১৮ রান করেছিলেন।

রাহুলের এই অর্জন কেবল একটি সেঞ্চুরিতে সীমাবদ্ধ নয়। টেস্ট ক্রিকেটের কঠিন কন্ডিশন হিসেবে পরিচিত দক্ষিণ আফ্রিকা, ইংল্যান্ড, নিউজিল্যান্ড ও অস্ট্রেলিয়া—এই চার দেশেই ওপেনার হিসেবে সেঞ্চুরি করার অনন্য নজির গড়লেন তিনি। ভারতের প্রথম ওপেনার হিসেবে এই বিরল গৌরব অর্জন করলেন রাহুল। সব মিলিয়ে বিশ্বের পঞ্চম ভারতীয় ও অষ্টম এশিয়ান ব্যাটার হিসেবে তিনি এই কীর্তি স্পর্শ করলেন। এর আগে মোহাম্মদ আজহারউদ্দিন, শচীন টেন্ডুলকার, সাঈদ আনোয়ার, রাহুল দ্রাবিড়, ইউনিস খান, কুমার সাঙ্গাকারা ও বিরাট কোহলি এই চার দেশে সেঞ্চুরি করার তালিকায় থাকলেও, রাহুলের সঙ্গে কেবল সাঈদ আনোয়ারই ওপেনার হিসেবে চার দেশে এই কৃতিত্ব দেখিয়েছেন।

সব মিলিয়ে সাতটি ভিন্ন দেশে টেস্ট সেঞ্চুরি করার মালিক হলেন রাহুল। এছাড়া ওপেনার হিসেবে টেস্ট ক্যারিয়ারের ১২তম সেঞ্চুরি পেলেন তিনি। এই তালিকায় বীরেন্দ্র শেবাগ (২২) ও সুনীল গাভাস্কারের (৩৩) পরেই তার অবস্থান। চলমান ২০২৫-২৭ বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ চক্রেও দারুণ ছন্দে আছেন রাহুল। ২১ ইনিংসে ৪টি সেঞ্চুরি করে অধিনায়ক শুভমান গিলকে পেছনে ফেলে তিনি এখন এই চক্রে ভারতের সর্বোচ্চ রানসংগ্রাহক।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


আমাদের ফেসবুক পেইজ