রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ০২:৪৫ পূর্বাহ্ন
শিরোনাম :
প্রধান বিচারপতি: রায় লেখার ক্ষেত্রে এআইয়ের ওপর নির্ভর করা যাবে না রেকর্ড ৫১ বস্তা টাকা পাওয়া গেল কিশোরগঞ্জের পাগলা মসজিদে স্বাধীনতা ও মুক্তিযুদ্ধের মাধ্যমেই সশস্ত্র বাহিনী গড়ে উঠেছে: প্রধানমন্ত্রী প্রয়োজনে আওয়ামী লীগকে চিরতরে নিষিদ্ধ করা হবে: মীর শাহে আলম আওয়ামী লীগকে নিষিদ্ধে প্রয়োজনে সংবিধান সংশোধন করবে সরকার: মীর শাহে আলম পাকিস্তানি মন্ত্রীর আগ্রা ও দরগা সফর নিয়ে অনিশ্চয়তা অস্ট্রেলিয়ায় মুসলিম নেতাদের সঙ্গে মতবিনিময় করলেন ডা. শফিকুর রহমান ঠাকুরগাঁওয়ে আরডিআরএস বাংলাদেশের আঞ্চলিক কর্মী সম্মেলন সম্পন্ন নিউজিল্যান্ডে ৫০ বছর পর রাহুলের বিরল সেঞ্চুরির ইতিহাস এআই প্রযুক্তির সাহায্যে বনে বন্য প্রাণী শনাক্তকরণের নতুন দিগন্ত

প্রয়োজনে আওয়ামী লীগকে চিরতরে নিষিদ্ধ করা হবে: মীর শাহে আলম

প্রতিবেদকের নাম

সংবিধান সংশোধন প্রক্রিয়ায় প্রয়োজনে বিরোধী দলগুলোকে সঙ্গে নিয়ে আওয়ামী লীগকে চিরতরে নিষিদ্ধ করার কথা জানিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম। শনিবার রংপুরে একটি স্টেডিয়ামের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এই মন্তব্য করেন। মীর শাহে আলম বলেন, বর্তমানে সংবিধান সংশোধনের বিষয়টি নিয়ে নতুন করে ভাবার সময় এসেছে। সংবিধান সংশোধন করতে হলে বর্তমান সরকার এবং বিরোধী দলের ঐকমত্যের ভিত্তিতেই তা করা হবে।

প্রতিমন্ত্রী আরও বলেন, দীর্ঘ আন্দোলনের পর দেশের মানুষ একটি অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠিত করেছে। এই বাংলাদেশ এখন আর কারো তাঁবেদারি করবে না। বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে দেশের স্বাধীনতা, জনগণের অধিকার এবং লাল-সবুজ পতাকার মর্যাদা রক্ষায় সরকার যেকোনো পদক্ষেপ নিতে প্রস্তুত রয়েছে বলে তিনি উল্লেখ করেন।

জাতীয় সংসদের শেষ অধিবেশনের অভিজ্ঞতার কথা উল্লেখ করে তিনি বলেন, অতীতে যারা ক্ষমতাচ্যুত ও নিষিদ্ধ ঘোষিত হয়েছে, তারা বাংলাদেশের কোথাও কোথাও পেট্রোল বোমা হামলা ও থানা পোড়ানোর মতো অরাজকতা তৈরির চেষ্টা করছে। তারা শহীদ আবু সাঈদসহ আত্মত্যাগকারী ব্যক্তিদের অবমাননা করে নতুন করে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টি করতে চায়। তবে বর্তমান সরকার মানবিক, ধৈর্যশীল এবং গণতন্ত্রে বিশ্বাসী হওয়ায় আগের সরকারের মতো গুম, হত্যা বা গুলি চালিয়ে কাউকে নির্মূল করতে চায় না। প্রতিমন্ত্রী জোর দিয়ে বলেন, বর্তমান সরকার ধৈর্য সহকারে যেকোনো পরিস্থিতির মোকাবিলা করছে এবং ভবিষ্যতেও তা বজায় রাখা হবে। জাতীয় সংসদের গত শেষ অধিবেশনের দিনের অভিজ্ঞতা তুলে ধরে তিনি বলেন, ‘আপনারা লক্ষ করেছেন, পতিত, পরাজিত, নিষিদ্ধ ঘোষিত সংগঠন—তারা বাংলাদেশের দুএক জায়গায় দুএকটি পেট্রোল বোমা মেরে, দুএকটি থানা পুড়িয়ে দিয়ে মনে করেছে যে বাং।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


আমাদের ফেসবুক পেইজ