সোমবার, ০৫ অক্টোবর ২০২৬, ০৫:৫৯ পূর্বাহ্ন
শিরোনাম :
কিয়েভে জার্মান চ্যান্সেলরের সফরকালে রাশিয়ার ড্রোন নিরাপত্তা ঘটনায় বাংলাদেশে পার্টনার স্কুলগুলোকে ব্রিটিশ কাউন্সিলের বিশেষ স্বীকৃতি ও পুরস্কার মার্কিন হামলার আশঙ্কা কম, তবু সতর্ক কানাডা শিক্ষাপ্রতিষ্ঠানে টানা ১০ দিনের ছুটির সম্ভাবনা যুক্তরাষ্ট্রের সম্ভাব্য হামলার আশঙ্কায় সামরিক প্রস্তুতি নিচ্ছে কানাডা সাভারে কাজের প্রলোভনে ব্যবসায়ীকে নিরাপত্তা সংক্রান্ত ঘটনায়, মুক্তিপণ আদায় ঢাকার সিএমএম আদালতে বিএনপি-জামায়াতপন্থি আইনজীবীদের হাতাহাতি বেড়ে গেল এলপিজির দাম, নতুন দর কার্যকর আজ থেকে দেশের বিরুদ্ধে কোনো ষড়যন্ত্রই সফল হবে না: ভূমিমন্ত্রী শুটিং ফেডারেশনের কার্যক্রমে বাধা নেই

অপরাধীদের আশ্রয় দিচ্ছে জামায়াত, দাবি সুজাউদ্দৌলার

প্রতিবেদকের নাম

বিমানবন্দরের দুই কর্মকর্তার ওপর চড়াও হওয়া এবং নির্বাহী পরিচালককে মারধরের প্রচেষ্টার অভিযোগে আখতারুজ্জামান নামে এক ব্যক্তিকে আটকের ঘটনায় তীব্র প্রতিক্রিয়া জানিয়েছেন প্রধানমন্ত্রীর উপ-প্রেস সচিব মো. সুজাউদ্দৌলা (সুজন মাহমুদ)। শনিবার (৩ অক্টোবর) নিজের ফেসবুক পোস্টে তিনি অভিযোগ করেন, সরকার যেখানে অপরাধীদের আইনের আওতায় এনে শাস্তি দিচ্ছে, সেখানে জামায়াতে ইসলামী অপরাধীদের সুরক্ষা বা আশকারা দিচ্ছে।

সুজাউদ্দৌলা জানান, জুলাইয়ের আন্দোলনে যারা অংশ নিয়েছিলেন তাদের রাজাকার আখ্যায়িত করেছিলেন আখতারুজ্জামান। শেখ হাসিনার পতনের পর তিনি জামায়াতে যোগ দিয়েছেন। তিনি আরও উল্লেখ করেন, আখতারুজ্জামান ডিউটিরত কর্মকর্তাদের গায়ে হাত তুলে ফৌজদারি অপরাধ করেছেন, যার প্রেক্ষিতে মামলা দায়ের ও তাকে আটক করা হয়েছে। অথচ জামায়াতের শীর্ষ নেতারা এখন ওই ব্যক্তির পক্ষে সাফাই গাইছেন এবং জামায়াত আমিরের বিবৃতি থেকে এটি স্পষ্ট যে তারা ঘটনার সত্যতা আড়াল করতে চাচ্ছেন। জামায়াতের সমালোচনা করে সুজাউদ্দৌলা বলেন, জামাতের মেশিনে গেলে সব জায়েজ হয়ে যায়। পোস্টে তিনি আরও বলেন, শেখ হাসিনা পালানোর সময় তাদের ‘মাশতাতো ভাই’ জামায়াতের কাছে এই মেশিন দিয়ে গেছেন। পোস্টে তিনি বলেন, ‘জুলাই আন্দোলনকারীদের রাজাকার বানিয়েছিলেন স্বৈরাচার শেখ হাসিনার সঙ্গে আরেকজন কথিত নেতা আখতারুজ্জামান।

তিনি সরাসরি অভিযোগ করে বলেন, জামায়াতের রাজনৈতিক প্রক্রিয়ায় অপরাধী ও দুর্নীতিবাজরা ফেরেশতা হয়ে বের হচ্ছে। আগে যেমন আওয়ামী লীগের ছত্রছায়ায় অপরাধীরা পার পেয়ে যেত, এখন জামায়াতের মেশিনেও ঠিক একই চিত্র দেখা যাচ্ছে। তিনি মন্তব্য করেন, কেউ তাদের সঙ্গে থাকলে বা তাদের ছত্রছায়ায় থাকলে পীরসাব আর বিরোধিতা করলে চাঁদাবাজ হিসেবে গণ্য করা হচ্ছে। বিরুদ্ধে গেলেই চাঁদাবাজ আর সঙ্গে থাকলেই পীরসাব।

অন্যান্য প্রাসঙ্গিক খবরাখবর

  • রাড্ডা স্বাস্থ্যকেন্দ্রে হামলা: জাতীয়তাবাদী সাইবার দলের সহসভাপতি গ্রেপ্তার।
  • বাংলাদেশ ও পাকিস্তানের শিবিরকে ওপেন চ্যালেঞ্জ আম্মারের।
  • ফেরদৌসী আহমেদ পদত্যাগপত্র জমা দিয়েছেন, আজ থেকেই কার্যকর: স্পিকার।
  • মিরপুরে হকার উচ্ছেদ: স্থানীয় এমপি হিসেবে না জানানোয় বিস্ময়ে জামায়াত আমির।
  • চট্টগ্রামের মানুষ আগে জান্নাতে যাবে, দাবি মাওলানা আতাউলের।
  • হামের উপসর্গে আরও ৮ জনের মৃত্যু, সবাই ঢাকার বাসিন্দা।
  • ‘শেখ হাসিনাকে ঢুকতে দেয়া ছাড়া ভারতের হাতে আর কোনো সুযোগ ছিল না’।
  • রোম বিমানবন্দরে ২৮ কেজি রুপা জব্দ, অভিযুক্ত বাংলাদেশি নাগরিক।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


আমাদের ফেসবুক পেইজ