বুধবার, ১৭ জুন ২০২৬, ০২:৪১ অপরাহ্ন
শিরোনাম :
খুলনার ফুলতলা যুগ্নীপাশা নামক স্থানে যাত্রীবাহী বাস-ট্রাকের ত্রিমুখী সংঘর্ষে ৮ জন আহত ভোলায় দাফনের ১৯ দিনের মাথায় কবর খুঁড়লেন স্বজনরা ॥ দেখলো জীবিত না মৃত কেএমপি’র পুলিশ লাইন্সে বৃক্ষরোপণ ও মাছের পোনা অবমুক্তকরণ কর্মসূচি মৌলভীবাজারের শ্রীমঙ্গল এসে পৌঁছেছেন প্রধানমন্ত্রী দেশে প্রথম ‘মুক্ত বাণিজ্য অঞ্চল’ প্রতিষ্ঠা করছে সরকার: মন্ত্রিপরিষদ সচিব জাতীয় মহিলা সংস্থার চেয়ারম্যান হলেন আফরোজা আব্বাস ইরান চুক্তির ৩০০ বিলিয়ন ডলার তহবিলের অর্ধেকের বেশি নিশ্চিত বৈদেশিক মুদ্রার রিজার্ভ এখন ৩৫ দশমিক ৭৬ বিলিয়ন ডলার সারাদেশে বৃষ্টির আভাস, ১৩ জেলায় বইছে তাপপ্রবাহ হিলারি ক্লিনটন: ইরানের সঙ্গে সমঝোতা নেতানিয়াহুর জন্য চূড়ান্ত আঘাত

আজ থেকেই দু’টি পদক্ষেপ দৃশ্যমান হবে: ইরানি উপ-পররাষ্ট্রমন্ত্রী

নিউজ ডেস্ক ঃ

আজ (সোমবার) থেকে দুটি তাৎক্ষণিক পদক্ষেপ দৃশ্যমান হয়ে হবে; প্রথমত, লেবাননসহ সব ফ্রন্টে যুদ্ধের অবসান ঘটতে হবে এবং দ্বিতীয়ত, মার্কিন সামুদ্রিক অবরোধ তুলে নিতে হবে।

উপ-পররাষ্ট্রমন্ত্রী কাজেম গারিবাবাদী ইরানের জাতীয় গণমাধ্যমকে বলেন, আলোচনার প্রক্রিয়াটি দীর্ঘ সময় ধরে চলেছে এবং এতে পাকিস্তান ও কাতারের মধ্যস্থতা ছিল। গতকালও একটি কাতারি প্রতিনিধিদল ইরানে এসে প্রায় ১৫ ঘণ্টাব্যাপী দীর্ঘ আলোচনা করেছে। যতক্ষণ না আমরা আমাদের দাবিগুলো সমঝোতার খসড়ায় অন্তর্ভুক্ত করেছি, ততক্ষণ আমরা সমঝোতা স্মারকে সম্মতি দিইনি। আলোচনা এক ঘণ্টা আগ পর্যন্তও চলছিল।

তিনি আরও বলেন, আপাতত সমঝোতা স্মারকের চূড়ান্ত খসড়া প্রস্তুত হয়েছে এবং আগামী শুক্রবার সুইজারল্যান্ডে প্রধান পক্ষগুলোর মধ্যে এর আনুষ্ঠানিক স্বাক্ষর অনুষ্ঠিত হবে।

তিনি বলেন, আজ ভোর থেকেই দুটি তাৎক্ষণিক ঘটনা ঘটবে; প্রথমত, লেবাননসহ বিভিন্ন ফ্রন্টে যুদ্ধ ও সামরিক অভিযান বন্ধ হবে, যা পাকিস্তানের প্রধানমন্ত্রীর বিবৃতিতেও উল্লেখ আছে। দ্বিতীয়ত, যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টও যেটি স্বীকার করেছেন, তা হলো সামুদ্রিক অবরোধের অবসান।

এই বিষয়ে ইরানের অঙ্গীকার সম্পর্কে গারিবাবাদী বলেন, স্বাভাবিকভাবেই শুক্রবার সমঝোতা স্মারকে আনুষ্ঠানিক স্বাক্ষরের পর তা কার্যকর হবে।

উপ-পররাষ্ট্রমন্ত্রী বলেন, এই সমঝোতা কেবল কূটনৈতিক আলোচনার ফল নয়; বরং এটি শহীদদের পবিত্র রক্ত, বীর সামরিক যোদ্ধাদের পদক্ষেপ, দেশের সাহসী জনগণের রাস্তায় দৃঢ় অবস্থান, সশস্ত্র বাহিনীর প্রতি সমর্থন, ইসলামী প্রজাতন্ত্র ইরানের শত্রুদের মোকাবিলা এবং শহীদ ইমাম ও ইসলামী বিপ্লবের সর্বোচ্চ নেতার প্রজ্ঞাময় নেতৃত্বের ফল।

গারিবাবাদী জোর দিয়ে বলেন, খুব শিগগিরই এই সমঝোতা স্মারকের অর্জনগুলো সম্পর্কে জনগণকে স্বচ্ছভাবে জানানো হবে।

তিনি বলেন, শত্রু যেসব অশুভ লক্ষ্য বাস্তবায়নের উদ্দেশ্যে হামলা চালিয়েছিল, সেগুলো ব্যর্থ হয়েছে এবং ইসলামী প্রজাতন্ত্র ইরান এই যুদ্ধে বড় বড় বিজয় অর্জন করেছে। সমঝোতার খসড়ায় আমরা আমাদের সব গুরুত্বপূর্ণ দাবি অন্তর্ভুক্ত করেছি।

আনুষ্ঠানিক স্বাক্ষরের পর সমঝোতা স্মারকের পূর্ণাঙ্গ বিষয়টি প্রকাশ করা হবে। স্বাক্ষরের আগেও গণমাধ্যমে এর বিভিন্ন দিক এবং অর্জনগুলো ব্যাখ্যা করা হবে।

উপ-পররাষ্ট্রমন্ত্রী আরও বলেন, এই সমঝোতা স্মারক শত্রুর প্রতি আস্থার প্রতীক নয়; বরং অবিশ্বাসের মধ্যেই এটি প্রণয়ন করা হয়েছে। যুক্তরাষ্ট্রের প্রতিশ্রুতি বাস্তবায়নের ওপর আমরা নজরদারি করব।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


আমাদের ফেসবুক পেইজ