বুধবার, ০১ জুলাই ২০২৬, ১২:৩৮ পূর্বাহ্ন
শিরোনাম :
যশোরে শ্রমিক নেতা কৃষ্ণ সরকারের ওপর হামলার প্রতিবাদে মানববন্ধন, গ্রেফতার ও বিচারের দাবি স্মার্টফোনের ক্যাম্পাস অ্যাম্বাসেডর হওয়ার সুযোগ যেন দেখার কেউ নেই- সংস্কারের অভাবে রাস্তার বেহাল দশা: জনদুর্ভোগ চরমে ঠাকুরগাঁওয়ে র‌্যাবের অভিযানে ১১৫ কেজির কষ্টি পাথরের বিষ্ণুমূর্তি উদ্ধার, গ্রেপ্তার ২ গোদাগাড়ীকে মাদকমুক্ত বরতে একযোগে কাজ করার আহ্বান: রাজশাহী বিভাগীয় কমিশনার ও ডিআইজি দেশের ভবিষ্যৎ ডিজিটাল কাঠামো তৈরিতে অবদান রাখায় সাইবার লিডারদের সম্মানিত করেছে ফিনিক্স সামিট ২০২৬ মাগুরা জেলা পরিষদের ২০২৬-২৭ অর্থবছরের ১০৪ কোটি টাকার বাজেট ঘোষণা খুলনার লবণচরা ১১ বোতল মদ ও ৪০ পিচ ইয়াবা সহ ১জন গ্রেফতার যশোরে মোটরসাইকেলের ধাক্কায় পথচারীর মৃত্যু, চালক আহত নেইমারকে কেন নামাননি, জানালেন ব্রাজিল কোচ

আফগান সীমান্তে ‘পাকিস্তানের অভিযান’, নিহত ২৯

নিউজডেস্ক ঃ

আফগানিস্তান সীমান্তে স্থল অভিযান ও বিমান হামলা চালিয়েছে পাকিস্তান। এই অভিযানে ২৯ জন নিহত হয়েছে বলে দাবি করেছে পাকিস্তানের নিরাপত্তা বাহিনী। আফগানিস্থানের প্রাণঘাতী হামলার জবাবে এই অভিযান চালানো হয়েছে বলে জানিয়েছেন দেশটির কর্মকর্তারা।

আফগানিস্তান সীমান্তে স্থল অভিযান ও বিমান হামলা চালিয়েছে পাকিস্তান। এই অভিযানে ২৯ জন নিহত হয়েছে বলে দাবি করেছে পাকিস্তানের নিরাপত্তা বাহিনী। আফগানিস্থানের প্রাণঘাতী হামলার জবাবে এই অভিযান চালানো হয়েছে বলে জানিয়েছেন দেশটির কর্মকর্তারা।কাতারভিত্তিক সংবাদ মাধ্যম আল-জাজিরার এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে পাকিস্তানের তথ্যমন্ত্রী আত্তাউল্লাহ তারার জানান, দেশজুড়ে সশস্ত্র গোষ্ঠীগুলোর একাধিক হামলার জবাবে এ অভিযান শুরু করা হয়েছে।তিনি বলেন, ‘নির্ভুল হামলার মাধ্যমে আফগানিস্তানের পূর্বাঞ্চলীয় পাকতিয়া, পাকতিকা ও কুনার প্রদেশে তিনটি লক্ষ্যবস্তু ধ্বংস করা হয়েছে।’এ বিষয়ে তাৎক্ষণিকভাবে আফগানিস্তানের পক্ষ থেকে কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি।

সাম্প্রতিক বছরগুলোতে পাকিস্তানে পুলিশ ও নিরাপত্তা বাহিনীকে লক্ষ্য করে হামলার ঘটনা বেড়েছে। দেশটির কর্তৃপক্ষের দাবি, এসব হামলার বেশিরভাগের জন্য দায়ী পাকিস্তান তালেবান (টিটিপি) এবং তাদের মিত্র সশস্ত্র গোষ্ঠীগুলো।

এর একদিন আগে, বন্দুক ও বিস্ফোরক নিয়ে সশস্ত্র ব্যক্তিরা দক্ষিণাঞ্চলীয় বন্দরনগরী করাচিতে আধাসামরিক বাহিনী রেঞ্জার্সের আঞ্চলিক সদর দপ্তরে হামলা চালায়। এতে তিনজন সেনাসদস্য নিহত হন।

নিরাপত্তা বাহিনী তিন হামলাকারীকে হত্যা করে এবং আহত অবস্থায় আরও একজনকে আটক করে। সেনাবাহিনীর দাবি, আটক ব্যক্তি আফগান নাগরিক।

শনিবার রাতে এক বিবৃতিতে পাকিস্তান তালেবান থেকে বিচ্ছিন্ন হওয়া সংগঠন জামাত-উল-আহরার করাচির ওই হামলার দায় স্বীকার করে।

আত্তাউল্লাহ তারার জানান, সর্বশেষ অভিযানে আফগান সীমান্তে পাকিস্তান তালেবানের আস্তানা ও নিরাপদ ঘাঁটিগুলোকে লক্ষ্যবস্তু করা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


আমাদের ফেসবুক পেইজ