শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ০২:১৩ পূর্বাহ্ন
শিরোনাম :
“দক্ষিণ গফরগাঁও এর সতর বাড়ী গ্রামের বিভিন্ন রাস্তার বেহাল অবস্থা” প্রাইম মিনিস্টার গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্ট ।। দক্ষিণ গফরগাঁও উপজেলার “বেগম রাবেয়া মেমোরিয়াল হাই স্কুল”র জয় ঢাকা সিটি নির্বাচনে মেয়র প্রার্থী চূড়ান্ত করলো জাতীয় নাগরিক পার্টি ফরিদপুরের ভাঙ্গায় বাস ও মোটরসাইকেল সংঘর্ষে এশিয়ান টেলিভিশনের সাংবাদিক নিহত লক্ষ্মীপুরে জামায়াত ছেড়ে বিএনপিতে যোগ দিলেন শতাধিক নেতাকর্মী সায়মা ওয়াজেদের ডব্লিউএইচও নিয়োগ ত্রুটিপূর্ণ ছিল: পররাষ্ট্র প্রতিমন্ত্রী রাষ্ট্রপতির সঙ্গে পাকিস্তান হাইকমিশনারের সৌজন্য সাক্ষাৎ: দ্বিপাক্ষিক সম্পর্ক জোরদারের ওপর গুরুত্ব রিপোর্টার পদে প্রাথমিকভাবে নির্বাচিত হয়েছেন যারা গাজীপুরে মাদ্রাসার দুই শিক্ষার্থীকে নির্যাতনের ঘটনায় তিন শিক্ষক গ্রেপ্তার ডেনমার্কে বাড়ির বাগান খুঁড়তেই বেরিয়ে এলো হাজার বছরের পুরনো ভাইকিং রৌপ্যভান্ডার

ইরান ও কাতারের মধ্যে সামুদ্রিক বাণিজ্য পুনরায় চালু

ইনডেক্স নিউজ ডেস্ক ঃ

কাতারে নিযুক্ত ইসলামী প্রজাতন্ত্র ইরানের বাণিজ্যিক উপদেষ্টা জানিয়েছেন, আল-রুওয়াইস বন্দর ইরানি পণ্যের জন্য পুনরায় খুলে দেওয়ার মাধ্যমে ইরান ও কাতারের মধ্যে সামুদ্রিক বাণিজ্য পুনরায় শুরু হয়েছে।

ইরানি ব্রডকাস্টিং এজেন্সিকে উদ্ধৃত করে পার্সটুডে জানিয়েছে, ইরান ও কাতারের বাণিজ্যিক উপদেষ্টা জনাব আব্দুল খানি বলেছেন, প্রায় পাঁচ মাস স্থগিত থাকার পর, দোহায় অবস্থিত ইসলামী প্রজাতন্ত্র ইরানের দূতাবাসের তত্ত্বাবধানে এবং কাতারি কর্মকর্তাদের সাথে সমন্বয়ের মাধ্যমে এই বন্দরটি আবারও ইরানি পণ্য গ্রহণ করা শুরু করেছে।

তিনি আরও বলেন: কাতারের বাজারে ইরানি পণ্য প্রবেশের জন্য আল-রুওয়াইস বন্দর সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রবেশদ্বার এবং এই পথের কার্যক্রম পুনরায় চালু হওয়ার ফলে পরিবহন খরচ কমার পাশাপাশি পণ্যের সরবরাহ ত্বরান্বিত হবে যা দুই দেশের মধ্যে বাণিজ্য বিনিময়ের পরিমাণ বাড়াতে সাহায্য করবে।

কাতারে নিযুক্ত ইরানের বাণিজ্যিক উপদেষ্টার মতে, এই সমুদ্রপথ দিয়ে ইরান থেকে কাতারে রপ্তানিকৃত সবচেয়ে গুরুত্বপূর্ণ পণ্যগুলোর মধ্যে ফল ও শাকসবজি, খাদ্যদ্রব্য, জলজ পণ্য, নির্মাণ সামগ্রী, খনিজ পণ্য এবং কার্পেট অন্যতম।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


আমাদের ফেসবুক পেইজ