সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬, ১১:৪৩ পূর্বাহ্ন
শিরোনাম :
জ্বালানি আমদানির ওপর নির্ভরতা কমিয়ে নিজস্ব উৎস থেকে গ্যাস উত্তোলনে গুরুত্ব দিচ্ছে সরকার জনপ্রতি ঋণের বোঝা ১ লাখ ২৯ হাজার ২৩৯ টাকা: জাতীয় সংসদে অর্থমন্ত্রী ফেনীতে পুলিশ পরিচয়ে মোবাইল তল্লাশি: তিন যুবক কারাগারে রাষ্ট্রায়ত্ত ৬ ব্যাংকের খেলাপি ঋণ দেড় লাখ কোটি টাকা ছাড়িয়েছে ঢাকাবাসীর মাথাপিছু আয় ৫,১৬৩ ডলার, ডিসিসিআইয়ের নতুন সূচক প্রকাশ ১১১ প্রতিযোগীকে পেছনে ফেলে ৭৩তম মিস ওয়ার্ল্ডের মুকুট জিতলেন জোহেইরি মোলা মাদরাসা শিক্ষার আধুনিকায়নে সংস্কার ও অপপ্রচার রোধের আহ্বান ওলামা পরিষদের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে নাশকতার আশঙ্কা, সতর্ক অবস্থানে প্রসিকিউশন লক্ষ্মীপুরে পুকুরে ডুবে দাদা ও দুই নাতি-নাতনির মর্মান্তিক মৃত্যু চট্টগ্রামের সীতাকুণ্ডে অপরাধ পরিস্থিতি ও প্রশাসনিক চ্যালেঞ্জ নিয়ে নতুন উদ্বেগ

ইরান-মার্কিন চুক্তি নেতানিয়াহুর জন্য অপমানজনক পরাজয়: ইসরায়েলি বিশ্লেষক

নিউজ ডেস্ক ঃ

ইসরায়েলি বিশ্লেষকরা ইরান-মার্কিন চুক্তিকে তেল আবিবের জন্য একটি বিপর্যয়কর পরাজয় হিসেবে মূল্যায়ন করেছেন।

ইরনার বরাত দিয়ে পার্সটুডে জানিয়েছে, যুদ্ধ শেষ করার জন্য ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে চুক্তির ঘোষণা ইসরায়েলের জন্য তিক্ত আঘাত হিসেবে দেখা হচ্ছে যে কারণে তারা অত্যন্ত ক্ষুব্ধ এবং শুক্রবার চুক্তি স্বাক্ষরের পর এর খসড়া প্রকাশের অপেক্ষায় রয়েছে তারা।

ইসরায়েলি গণমাধ্যম এর আগে জানিয়েছিল, ইসরায়েলি কর্মকর্তারা এ কারণে উদ্বিগ্ন যে, লেবানন বিষয়ে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে যেকোনো চুক্তি তেল আবিবের কার্যকলাপের স্বাধীনতাকে সীমিত করবে।

ইসরায়েলি বিশ্লেষক ইয়োসি ফ্রেইটার বলেছেন: নেতানিয়াহু যুক্তরাষ্ট্র-ইরান সমঝোতা স্মারকের বিস্তারিত না জানার কথা উল্লেখ করে বলেছেন, ইসরায়েল বিপর্যয়কর কৌশলগত পরাজয়ের মুখে রয়েছে।

আরেকজন ইসরায়েলি বিশ্লেষক বেন কাসপিট লিখেছেন, নেতানিয়াহু ব্যর্থতার কারিগর এবং তিনি ইরানের হাত থেকে ইসরায়েলকে ধ্বংসের হাত থেকে বাঁচানোর দাবি করেন, যা তার অসংখ্য মিথ্যার মধ্যে একটি।

এ প্রসঙ্গে বারাক সারিও লিখেছেন, ট্রাম্পের কাছ থেকে নেতানিয়াহু সবচেয়ে বড় অপমান সহ্য করেছেন এবং ইসরায়েলি কর্মকর্তারা বলছেন যে, ওয়াশিংটন ও তেহরানের মধ্যকার চুক্তিটি তেল আবিবের জন্য ক্ষতিকর।

বিশিষ্ট ইসরায়েলি সামরিক বিশ্লেষক ইয়োসি ইয়োশুয়া, বর্তমান পরিস্থিতিকে ২০০৬ সালের দ্বিতীয় লেবানন যুদ্ধের সঙ্গে তুলনা করে বলেছেন, ইসরায়েলি জনমত আজ মোহভঙ্গ ও পরাজয়ের এক অভূতপূর্ব অভিজ্ঞতার সম্মুখীন, যার মাত্রা ইসরায়েলি পূর্ববর্তী সংকটগুলোর চেয়ে অনেক বেশি গভীর।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


আমাদের ফেসবুক পেইজ