বৃহস্পতিবার, ২২ অক্টোবর ২০২৬, ০৬:৫৯ অপরাহ্ন
শিরোনাম :
ডেঙ্গুতে আরও ৫ জনের মৃত্যু, আক্রান্ত ১,৫১২ জন উপকূলীয় অঞ্চলে বৃষ্টির পূর্বাভাস দিল আবহাওয়া অধিদপ্তর প্রধানমন্ত্রীর জাপান সফরে টোকিওতে থাকছেন না রাষ্ট্রদূত বৈশ্বিক ক্ষুধা সূচক: পাকিস্তানের চেয়ে এগিয়ে বাংলাদেশ ডেঙ্গু ও চিকুনগুনিয়ায় আক্রান্ত গিটারবাদক রাসেল খানের প্রয়াণ সুদানের গৃহযুদ্ধে সংকট, ৬০০ মৃত অবস্থায় পাওয়া ব্যক্তি সৎকার আওয়ামী লীগ ও ‘গুপ্ত’ দল মিলে চক্রান্ত করছে: রিজভী স্বায়ত্তশাসন হারিয়ে অধিদপ্তর হচ্ছে ইসলামিক ফাউন্ডেশন নির্বাচনের পর ইরানে বড় ধরনের হামলার পরিকল্পনা যুক্তরাষ্ট্র ও সাজেকে আইনশৃঙ্খলা বাহিনী-ইউপিডিএফ গোলাগুলি, নিরাপদে সরলেন পর্যটকরা

প্রধানমন্ত্রীর জাপান সফরে টোকিওতে থাকছেন না রাষ্ট্রদূত

প্রতিবেদকের নাম

প্রধানমন্ত্রী তারেক রহমানের আসন্ন জাপান সফর চলাকালে টোকিওতে উপস্থিত থাকছেন না সেখানে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মো. দাউদ আলী। পররাষ্ট্র মন্ত্রণালয়ের নির্দেশে তিনি বর্তমানে ঢাকায় অবস্থান করছেন। বিশেষ এই সফরে রাষ্ট্রদূতের পরিবর্তে কূটনৈতিক ও সার্বিক সমন্বয়ের দায়িত্ব পালন করবেন পররাষ্ট্র মন্ত্রণালয়ের সচিব (দ্বিপক্ষীয় বিষয়াবলি) মো. নজরুল ইসলাম। কূটনৈতিক সূত্র বিষয়টি নিশ্চিত করেছে। কূটনৈতিক সূত্রে এ তথ্য নিশ্চিত হওয়া গেছে।

জাপানের প্রধানমন্ত্রী সানায়ে তাকাইচির আমন্ত্রণে আগামী ২৬ থেকে ২৯ অক্টোবর দেশটি সফর করবেন তারেক রহমান। সাধারণত কোনো দেশে সরকারপ্রধানের সফরকালে সেখানে দায়িত্বপ্রাপ্ত রাষ্ট্রদূত সকল কার্যক্রম তদারকি করে থাকেন। তবে দাউদ আলীর বিরুদ্ধে গুরুতর কিছু অভিযোগ ওঠায় গত বৃহস্পতিবার তাকে জরুরি ভিত্তিতে ঢাকায় ডেকে পাঠানো হয়। তাকে পুনরায় টোকিওতে পাঠানো হবে কি না, সেটিও পর্যালোচনা করে দেখা হচ্ছে। তবে তার বিরুদ্ধে আনা অভিযোগের বিষয়ে বিস্তারিত কিছু জানা যায়নি। তাকে ঢাকায় থাকার নির্দেশ দেয়া হয়েছে। পররাষ্ট্রের নির্দেশ পেয়ে তিনি তড়িৎ ঢাকায় আসেন।

প্রধানমন্ত্রীর সফরের যাবতীয় প্রস্তুতি ও কূটনৈতিক দিক তদারকি করতে পররাষ্ট্র সচিব নজরুল ইসলাম ইতোমধ্যে ঢাকা ছেড়ে বর্তমানে টোকিওতে অবস্থান করছেন। ঘোষিত সময়সূচি অনুযায়ী, ২৭ অক্টোবর জাপানের প্রধানমন্ত্রী সানায়ে তাকাইচির সঙ্গে তারেক রহমানের দ্বিপক্ষীয় বৈঠক অনুষ্ঠিত হবে। এই উচ্চপর্যায়ের বৈঠকে দুই দেশের বাণিজ্য, বিনিয়োগ, অবকাঠামোগত উন্নয়ন এবং বাংলাদেশ-জাপান অর্থনৈতিক অংশীদারত্ব চুক্তি (ইপিএ) বাস্তবায়নের মতো গুরুত্বপূর্ণ বিষয়গুলো আলোচনায় প্রাধান্য পাবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


আমাদের ফেসবুক পেইজ