শনিবার, ০৩ অক্টোবর ২০২৬, ০৪:১৫ পূর্বাহ্ন

ইসরায়েলের নির্বাচনে নেতানিয়াহুর পক্ষে সরাসরি অবস্থান নিলেন না ট্রাম্প

প্রতিবেদকের নাম

আগামী ২৭ অক্টোবর ইসরায়েলে অনুষ্ঠিত হতে যাওয়া সাধারণ নির্বাচনে বর্তমান প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুকে সরাসরি সমর্থনের বিষয়টি এড়িয়ে গেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। দীর্ঘদিনের রাজনৈতিক মিত্র হওয়া সত্ত্বেও নির্বাচনী বৈতরণী পার হওয়ার ক্ষেত্রে তাকে সরাসরি সমর্থন না দিয়ে কৌশলগত নীরবতা পালন করছেন ট্রাম্প। বৃহস্পতিবার (১ অক্টোবর) টাইম সাময়িকীকে দেওয়া এক বিশেষ সাক্ষাৎকারে তিনি এমন মন্তব্য করেন। তবে নেতানিয়াহুকে অবমূল্যায়ন না করার কথাও বলেন তিনি।

নেতানিয়াহু আবারও প্রধানমন্ত্রীর পদে আসীন হওয়া উচিত কি না, এমন প্রশ্নের সরাসরি কোনো উত্তর দেননি ট্রাম্প। এর পরিবর্তে তিনি জোর দিয়ে বলেন, তার মূল লক্ষ্য হলো ইসরায়েলের আত্মরক্ষায় প্রয়োজনীয় সহায়তা নিশ্চিত করা। সাক্ষাৎকারে ইসরায়েলি জনগণের কাছে নিজের ব্যক্তিগত জনপ্রিয়তার বিষয়টিও তিনি তুলে ধরেন। একই সঙ্গে, দেশটির বিরোধী নেতা ও সাবেক সেনাপ্রধান গাদি আইজেনকোটের সঙ্গে ভবিষ্যতের সম্ভাব্য কাজের বিষয়ে ট্রাম্প বলেন, তার বিরুদ্ধে নেতিবাচক কিছু শোনার সুযোগ হয়নি।

নেতানিয়াহুর রাজনৈতিক ভবিষ্যৎ নিয়ে ভবিষ্যদ্বাণী করা কঠিন উল্লেখ করে মার্কিন প্রেসিডেন্ট বলেন, এর আগেও অনেকে তাকে ফুরিয়ে গেছে বলে মন্তব্য করেছিলেন, কিন্তু নেতানিয়াহু বারবারই নিজের অবস্থানে ফিরে এসেছেন। তাই তাকে কোনোভাবেই হালকাভাবে নেওয়ার সুযোগ নেই। এছাড়া ২০২৩ সালের ৭ অক্টোবর হামাসের হামলার বিষয়ে নেতানিয়াহুর আগে থেকে জানা ছিল কি না, এমন জল্পনা উড়িয়ে দিয়ে ট্রাম্প বলেন, এ ধরনের দাবির সঙ্গে তিনি একমত নন। তার দাবি, নেতানিয়াহু হামলার বিষয়টি আগেভাগে জানলে নিশ্চয়ই প্রতিরোধমূলক ব্যবস্থা নিতেন। কিন্তু তিনি বারবার ঘুরে দাঁড়িয়েছেন।

মধ্যপ্রাচ্যের উত্তপ্ত পরিস্থিতি নিয়ে আলোচনায় ইরানের প্রসঙ্গটিও উঠে আসে। ট্রাম্প জানান, প্রাথমিকভাবে সামরিক অভিযানের পরিকল্পনা চার থেকে আট সপ্তাহের মধ্যে সীমাবদ্ধ থাকলেও, পরবর্তীতে ইরানের পারমাণবিক ও সামরিক অবকাঠামো ধ্বংসের চূড়ান্ত লক্ষ্য নিয়ে অভিযানের পরিধি বিস্তৃত করা হয়েছিল। এছাড়া হরমুজ প্রণালি বন্ধের চেষ্টার জবাবে যুক্তরাষ্ট্র কীভাবে এর নিয়ন্ত্রণ নেয়, তা-ও তুলে ধরেন তিনি। ট্রাম্প স্পষ্টভাবে জানান, ইরান যুদ্ধবিরতির যে প্রস্তাব দিয়েছিল, তিনি তা প্রত্যাখ্যান করেছিলেন। উল্লেখ্য, সম্প্রতি লেবানন ও গাজায় সামরিক অভিযানসহ বিভিন্ন ইস্যুতে ট্রাম্প ও নেতানিয়াহুর সম্পর্কে টানাপোড়েনের খবর বিভিন্ন গণমাধ্যমে উঠে এসেছে। আনাদোলু এজেন্সির তথ্যানুযায়ী, পুরো পরিস্থিতি পর্যবেক্ষণে রয়েছে ওয়াশিংটনের। ইরানের সঙ্গে যুদ্ধ নিয়েও কথা বলেন ট্রাম্প।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


আমাদের ফেসবুক পেইজ