বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬, ০৮:১৮ অপরাহ্ন
শিরোনাম :
সফটওয়্যার জটিলতায় ৩৫ হাজার নাগরিকের এনআইডি কার্ড লক নুসরাত তাবাসসুমের বাড়িতে আগুন শর্ট সার্কিট থেকে হতে পারে: স্বরাষ্ট্রমন্ত্রী স্বরাষ্ট্রমন্ত্রী: পেট্রল বোমার আলামত পাওয়া যায়নি, শর্ট সার্কিট হতে পারে নিরাপত্তার নামে বাকস্বাধীনতা দমন করা হবে না: ডেপুটি স্পিকার অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী অ্যান্থনি আলবানিজের সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠকে তারেক রহমান এমপি নুসরাতের বাড়িতে অগ্নিকাণ্ড: সংসদে যা বললেন স্বরাষ্ট্রমন্ত্রী রাজশাহীতে বিচারকের সন্তানকে প্রাণনাশের রায়ে একজনের মৃত্যুদণ্ড মোবাইল কোর্ট কার্যক্রমে স্বচ্ছতা আনতে মিডিয়া সেল গঠনের নির্দেশ গণতন্ত্র ও সুশাসন প্রতিষ্ঠায় নিরপেক্ষভাবে কাজ করবে তথ্য কমিশন ট্রাইব্যুনালে হাতকড়া পরতে অস্বীকৃতি জিয়াউল আহসানের

গাজীপুরে বেতন বাড়ানোর দাবিতে মহাসড়ক অবরোধ শ্রমিকদের

প্রতিবেদকের নাম

বেতন বৃদ্ধির দাবিতে আবারও উত্তাল গাজীপুর। বৃহস্পতিবার (১২ নভেম্বর) সকালে কালিয়াকৈর উপজেলার মৌচাক এলাকার বেশ কয়েকটি পোশাক কারখানার শ্রমিকরা কাজে যোগ না দিয়ে বিক্ষোভ শুরু করেন। এক পর্যায়ে তারা ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে অবস্থান নিলে ওই পথে যান চলাচল বন্ধ হয়ে পড়ে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে কারখানাগুলোতে ছুটির ঘোষণা দেওয়া হয়েছে।

প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, সকালের দিকে শ্রমিকরা কর্মস্থলে উপস্থিত হলেও কাজ শুরু করেননি। বরং বেতন বাড়ানোর দাবিতে কারখানার সামনে বিক্ষোভ প্রদর্শন করেন। পরে কর্তৃপক্ষ কারখানা ছুটি ঘোষণা করলে শ্রমিকরা দলে দলে মহাসড়কে নেমে আসেন। এর ফলে যান চলাচল সম্পূর্ণ স্থবির হয়ে পড়ে, যা জনদুর্ভোগ সৃষ্টি করে।

ঘটনার সত্যতা নিশ্চিত করে কালিয়াকৈর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহিদুল ইসলাম জানান, শ্রমিকরা মহাসড়ক দখল করে অবস্থান নেওয়ায় যান চলাচল বন্ধ রয়েছে। এদিকে, গাজীপুর মহানগরীর কোনাবাড়ী ও জরুন এলাকার বিভিন্ন কারখানাতেও অস্থিরতা দেখা দিয়েছে। সেখানে ইসলাম ও স্ট্যান্ডার্ড গার্মেন্টসের শ্রমিকরা কর্মস্থলে না ঢুকে কারখানার আশপাশে অবস্থান করছেন। এছাড়া কোনাবাড়ীর এম এম নিট ওয়্যার লিমিটেড কর্তৃপক্ষ অনির্দিষ্টকালের জন্য কারখানা বন্ধ ঘোষণা করেছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


আমাদের ফেসবুক পেইজ