রাজধানীর মিরপুরের ১২ নম্বর সেকশনের ফুলকলি মোড় এলাকায় বুধবার সকাল ৬টার পর সড়কে দাঁড় করিয়ে রাখা দুটি বাসে অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। ক্ষতিগ্রস্ত বাস দুটির একটি বিকল্প পরিবহন এবং অন্যটি অভিজাত পরিবহনের বলে জানা গেছে।
পল্লবী থানার ওসি জালাল উদ্দিন জানান, দুর্বৃত্তরা বাসগুলোতে আগুন দিয়ে দ্রুত পালিয়ে যায়। তাদের শনাক্ত করা হয়েছে এবং দ্রুত আইনের আওতায় আনা হবে বলে তিনি আশ্বস্ত করেছেন।