মঙ্গলবার বেলা ২টা ২০ মিনিটের দিকে ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের বাণিজ্য অনুষদ এবং মল চত্বর সংলগ্ন এলাকায় পরপর দুটি হাতবোমা বিস্ফোরণের ঘটনা ঘটে। অল্প সময়ের ব্যবধানে ঘটা এই জোড়া বিস্ফোরণে দুইজন আহত হয়েছেন।
আহতদের মধ্যে সোহেল (৩৬) নামের একজনের শারীরিক অবস্থা গুরুতর হওয়ায় তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।