ভারতের আসামে গুয়াহাটি থেকে দিব্রুগড়গামী একটি চলন্ত বাসে সন্তান প্রসব করেছেন এক নারী।
আদিউ জান পরিবহনের ওই বাসে পরিবারের সাত সদস্যের সঙ্গে ভ্রমণকালে তার প্রসববেদনা শুরু হলে চালক ও যাত্রীরা সহযোগিতার হাত বাড়িয়ে দেন।
জাগিরোড থেকে দিমুর উদ্দেশে যাত্রা শুরুর কিছুক্ষণ পরই তার প্রসববেদনা শুরু হয়। পশ্চিমবঙ্গে গরু জবাই হলে আমার চেয়ে খারাপ কেউ হবে না: শুভেন্দু। ‘আমার জীবন এখানে দাফন হয়ে গেছে’ হামলায় পরিবারের ১২ সদস্যকে হারিয়ে ইরানি যুবক।
বাসচালক বাবুল বরপাত্র যাত্রীদের চিৎকার শুনে দ্রুত গাড়ি থামিয়ে দেন। পরে ওই নারীর প্রসববেদনার বিষয়টি জানতে পেরে দ্রুত বাস থামিয়ে দেন। আফগানিস্তানে আফিম উৎপাদন বেড়েছে ৫ গুণ: জাতিসংঘ।
পরে পুরুষ যাত্রীরা নেমে যান এবং বাসের ভেতরে কাপড় ও চাদর দিয়ে গোপনীয়তা ও আড়ালের ব্যবস্থা করা হয়। সোনার শহরে তৈরি হচ্ছে বিশ্বের প্রথম সোনার রাস্তা।
নারী যাত্রী ও স্টাফদের সহায়তায় অ্যাম্বুলেন্স পৌঁছানোর আগেই তিনি কন্যাসন্তানের জন্ম দেন। পুরো সময়টিতে নারী যাত্রী ও বাসের স্টাফরা ওই নারীর পাশে থেকে সহযোগিতা করেন।
পরবর্তীতে দ্রুত অ্যাম্বুলেন্সের ব্যবস্থা করে নবজাতক ও প্রসূতিকে স্থানীয় হাসপাতালে নেওয়া হলে চিকিৎসকরা জানান তারা সুস্থ ও স্থিতিশীল আছেন। পরবর্তী সময়ে জানা যায়, মা ও নবজাতক দুজনই সুস্থ ও স্থিতিশীল রয়েছেন।