সোমবার, ০৬ জুলাই ২০২৬, ১০:৫১ অপরাহ্ন
শিরোনাম :
বিরামপুরে জাতীয় পল্লী উন্নয়ন দিবস পালিত অটোরিকশার পার্কিং চার্জ কমানোর দাবীতে সৈয়দপুর পৌরসভা কার্যালয় ঘেরাও খুলনায় পাঁচ মাস পর কবর থেকে বিএনপি নেতা কচির মরদেহ উত্তোলন পর্যাপ্ত সেবা থেকে বঞ্চিত সৈয়দপুরের শ্রম কল্যান কেন্দ্র ছাতকে বিভিন্ন আয়োজনে জাতীয় পল্লী উন্নয়ন দিবস পালিত মেহেরপুরে বসুন্ধরা শুভ সংঘের উদ্যোগে বৃক্ষ রোপন ও চারা বিতরণ গলাচিপায় জাতীয় পল্লী উন্নয়ন দিবস পালিত ৭.৭ সুপার সেভিংস সেল: বিশাল ছাড়, জ্যাকপট পুরস্কার ও এক্সক্লুসিভ ব্র্যান্ড অফারে কেনাকাটার দারুণ সুযোগ হোমনায় জাতীয় পল্লী উন্নয়ন দিবস উদযাপিত ৯ লক্ষাধিক টাকার ঋণ ও গাছের চারা বিতরণ খুলনায় জাতীয় পল্লী উন্নয়ন দিবস পালিতসহ ঋণের চেক বিতরণ

চোখের জলে আন্তর্জাতিক ফুটবল থেকে নেইমারের অবসর!

স্পোর্টস ডেস্ক ঃ

বিশ্বকাপ শুরুর আগেই গুঞ্জন ছিল টুর্নামেন্ট শেষে আন্তর্জাতিক ফুটবলকে বিদায় জানাতে পারেন নেইমার জুনিয়র। বিশ্বকাপের মঞ্চ থেকে আবারও হতাশায় বিদায় নিয়েছে ব্রাজিল। শেষ ষোলোর ম্যাচে নরওয়ের কাছে ২-১ ব্যবধানে হেরেছে ব্রাজিল।

ব্রাজিলের বিদায়ের সঙ্গে সঙ্গে নেইমারও আন্তর্জাতিক ফুটবল থেকে অবসরের ইঙ্গিত দিলেন। ম্যাচ শেষে ব্রাজিল তারকা বলেছেন, এই মেটলাইফ স্টেডিয়ামেই আমার যাত্রা শুরু হয়েছিল, আর আজ এখানেই আমি শেষ করলাম। সবকিছু এখন শেষ।

তবে নেইমারের এই বক্তব্যকে উদ্ধৃত করে ইতালিয়ান বিখ্যাত সাংবাদিক ফ্যাব্রিজিও রোমানো দাবি করেছেন, আন্তর্জাতিক ফুটবল থেকে অবসর ঘোষনা দিয়েছেন নেইমার। সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে এক পোস্টে রোমানো লেখেন, ‘ব্রেকিং: নেইমার আন্তর্জাতিক ফুটবল থেকে অবসরে নিয়েছেন।

তার সেই পোস্টে নেইমারের বক্তব্যও যোগ করেছেন রোমানো। যেখানে লেখা, ‘আমি চেষ্টা করেছিলাম, আমি সত্যিই চেষ্টা করেছিলাম। এই মেটলাইফ স্টেডিয়ামেই আমার যাত্রা শুরু হয়েছিল, আর আজ এখানেই আমি শেষ করলাম। সবকিছু এখন শেষ।

৩৪ বছর বয়সী এই ফরোয়ার্ড ব্রাজিল জাতীয় দলের ইতিহাসে সর্বোচ্চ গোলদাতা হিসেবে ক্যারিয়ার শেষ করলেন। ১২৯ ম্যাচে তার গোলসংখ্যা দাঁড়িয়েছে ৮০।

২০১০ সালে জাতীয় দলে অভিষেকের পর নেইমার চারটি বিশ্বকাপে খেলেছেন। পাশাপাশি দুইটি অলিম্পিকেও অংশ নেন। ২০১২ সালে রৌপ্য এবং ২০১৬ সালে ব্রাজিলকে ঐতিহাসিক স্বর্ণপদক জেতাতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন তিনি।

২০২৬ বিশ্বকাপে তিনি দুই ম্যাচে বদলি হিসেবে মাঠে নামেন। গ্রুপ পর্বে স্কটল্যান্ডের বিপক্ষে সংক্ষিপ্ত সময় খেলার পর নরওয়ের বিপক্ষে ইনজুরি সময়ে পেনাল্টি থেকে নিজের একমাত্র গোলটি করেন।

এই গোলের মাধ্যমে বিশ্বকাপে তার মোট গোলসংখ্যা দাঁড়ায় ৯-এ। ২০১৪, ২০১৮ ও ২০২২ আসরে করা আগের আট গোলের সঙ্গে যুক্ত হলো এই শেষ গোলটি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


আমাদের ফেসবুক পেইজ