শুক্রবার, ২১ অগাস্ট ২০২৬, ০১:১৭ পূর্বাহ্ন
শিরোনাম :
জয়পুরহাটে হিজাব পরে বাড়িতে ঢুকে সম্পদ সংক্রান্ত ঘটনায় করতে গিয়ে আটক যুবক বাংলাদেশ সেনাবাহিনীতে জুনিয়র কমিশন্ড অফিসার পদে নিয়োগ: আবেদনের সময় বাড়ল দেশের ২৩তম রাষ্ট্রপতি নির্বাচনের ভোটগ্রহণ সম্পন্ন, চলছে চূড়ান্ত গণনা বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব হিসেবে দায়িত্ব পেলেন রুহুল কবির রিজভী বাংলাদেশের রাষ্ট্রপতির সাংবিধানিক ক্ষমতা ও সুযোগ-সুবিধা: এক নজরে বিস্তারিত রাষ্ট্রপতি নির্বাচন: গণতন্ত্র নিয়ন্ত্রিত বলে মন্তব্য অলি আহমদের দেশের ২৩তম রাষ্ট্রপতি নির্বাচিত মির্জা ফখরুল ইসলাম আলমগীর আয়কর রিটার্ন দাখিল: কোন সাতটি খাতের আয় রিটার্নে উল্লেখ করা জরুরি? দেশে হামের প্রকোপ অব্যাহত: ২৪ ঘণ্টায় আরও তিন শিশুর মৃত্যু সংবিধানের ৭০ অনুচ্ছেদ সংশোধনের উদ্যোগ নিয়েছে সরকার: স্বরাষ্ট্রমন্ত্রী

মেহেরপুরে বসুন্ধরা শুভ সংঘের উদ্যোগে বৃক্ষ রোপন ও চারা বিতরণ

মেহেরপুর প্রতিনিধি ঃ

মেহেরপুরে বসুন্ধরা শুভ সংঘের উদ্যোগে বৃক্ষ রোপন, চারা বিতরণ ও ডেঙ্গু সম্পর্কে সচেতনতা তৈরিতে লিফলেট বিতরণ করা হয়েছে। আজ সোমবার দুপুরে সদর উপজেলার গোপালপুর মাধ্যমিক বিদ্যালয়ে এ কর্মসূচি পালন করা হয়।

বসুন্ধরা শুভ সংঘের জেলা সভাপতি রফিকুল আলম বকুলের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন সংগঠনের উপদেষ্টা ও কালের কন্ঠ মেহেরপুর জেলা প্রতিনিধি ইয়াদুল মোমিন, সংগঠনের উপদেষ্টা ও মেহেরপুর প্রতিদিনের ব্যবস্থাপনা সম্পাদক মাহবুব চান্দু, উপদেষ্টা নাসের চৌধুরী, ইংরেজি গবেষক ও ইসলামী বিশ্ববিদ্যালয়ের পিএইচডি রিসার্চ ফেলো আবুল বাসার , প্রধান শিক্ষক আবুল কাশেম, সহকারী প্রধান শিক্ষক হাফিজুর রহমান, সংগঠনের সহ- সভাপতি শুকুর আলী, সাধারণ সম্পাদক মাহফুজুর রহমান ,যুগ্ম সাধারণ সম্পাদক সাজিদ ইসলাম, অর্থ সম্পাদক ছানোয়ার হোসেন, ক্রীড়া সম্পাদক জামিল হোসেন, বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক রাকিব ইসলাম ও কার্যকরী সদস্য উম্মে মুবাশ্বারা ইসলাম মুনিয়াসহ সংগঠনের সদস্যরা এবং প্রতিষ্ঠানের শিক্ষক, কর্মকর্তা, কর্মচারী ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানের শুরুতে শিক্ষার্থীদের মধ্যে ডেঙ্গু রোগ সম্পর্কে সচেতনতা তৈরির জন্য লিফলেট বিতরণ করা হয়। শিক্ষার্থীরা নিজ নিজ বাড়ির আঙ্গিনা পরিষ্কার ও যে সকল কারণে ডেঙ্গু রোগ হয় সে সম্পর্কে সচেতনতা তৈরিতে লিফলেট বিতরণ করা হয়। এছাড়া বসুন্ধরা শুভ সংঘের উদ্যোগে ৩০০ শিক্ষার্থীদের মধ্যে ফলজ , বনজসহ বিভিন্ন প্রকার গাছের চারা বিতরণ করা হয়। এছাড়া সংগঠনের পক্ষ থেকে স্কুল চত্বরে একটি গাছের চারা রোপন করা হয়।

বক্তারা পরিবেশের ভারসাম্য রক্ষায় গাছ লাগানোর কোন বিকল্প নাই বলে উল্লেখ করেন। এছাড়া পরিবেশ রক্ষায় শতকরা ৩৩ ভাগ গাছ লাগানোর প্রয়োজন বলে উল্লেখ করেন। শিক্ষার্থীদের প্রতি আহবান জানান শুধু গাছ লাগালেই হবে না নিয়মিত পরিচর্যার মাধ্যমে গাছকে বড় করে তুলতে হবে


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


আমাদের ফেসবুক পেইজ