জুড বেলিংহামের জোড়া গোলে মেক্সিকোকে ৩-২ গোলে হারিয়ে বিশ্বকাপের কোয়ার্টার ফাইনাল নিশ্চিত করল ইংল্যান্ড। মেক্সিকো সিটি স্টেডিয়ামে টান টান উত্তেজনার ম্যাচে শেষ হাসি থ্রি লায়ন্সের।
প্রথম গোলের দেখা পেতে অপেক্ষা ৩৬ মিনিট পর্যন্ত। বুকায়ো সাকার বানানো বলে ইংল্যান্ডকে লিড এনে দেন জুড বেলিংহ্যাম। দুই মিনিটের মাথায় আবারো প্রতিপক্ষের জালে বল জড়ান ইংলিশ ফরোয়ার্ড।
দুই গোলে পিছিয়ে থাকলেও প্রথমার্ধে হুলিয়ান কিনিয়োনেসের গোলে ব্যবধান কমায় স্বাগতিকরা। দ্বিতীয়ার্ধে ডি বক্সের মধ্যে অ্যানথনি গর্ডন ফাউলের শিকার হলে পেনাল্টির বাঁশি বাজান রেফারি। হ্যারি কেইনের গোলে আবারও এগিয়ে যায় ইংল্যান্ড।
ম্যাচের ৬৯ মিনিটে ভিএআর প্রযুক্তির সহায়তায় পেনাল্টি থেকে গোল করে লড়াইয়ে ফেরে মেক্সিকো, যদিও শেষ রক্ষা হয়নি। ১০ জনের দল হয়েও ৩-২ ব্যবধানে ম্যাচ জিতে কোয়ার্টারে থ্রি লায়ন্স। পরের রাউন্ডে প্রতিপক্ষ ব্রাজিলকে ২-১ গোলে হারানো নরওয়ে।