শনিবার, ১০ অক্টোবর ২০২৬, ০৪:৩৯ অপরাহ্ন

দেশে হামের উপসর্গে আরও তিন শিশুর মৃত্যু, আক্রান্ত ১৩৪৯

প্রতিবেদকের নাম

সারাদেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও তিন শিশুর মৃত্যু হয়েছে। শুক্রবার (৯ অক্টোবর) স্বাস্থ্য অধিদপ্তরের দেওয়া নিয়মিত হামবিষয়ক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়। প্রতিবেদনে বলা হয়, আলোচ্য সময়ে হাম ও এর উপসর্গে নতুন করে ১ হাজার ৩৪৯ শিশু আক্রান্ত হয়েছে। তবে গত ২৪ ঘণ্টায় নিশ্চিতভাবে হামে আক্রান্ত হয়ে কারও মৃত্যুর খবর পাওয়া যায়নি।

পরিসংখ্যান অনুযায়ী, গত ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত হামের উপসর্গ নিয়ে সারাদেশে মোট ১ হাজার ৪৩ জন শিশু মারা গেছে। একই সময়ে হামে আক্রান্ত হয়ে প্রাণ হারিয়েছে আরও ১০৪ শিশু। ফলে সব মিলিয়ে হাম ও এর উপসর্গে মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ১ হাজার ১৪৭ জনে। গত ২৪ ঘণ্টায় ৮১ জন হামে আক্রান্ত হয়েছে এবং ১ হাজার ২৬৮ জন হামের উপসর্গ নিয়ে চিকিৎসাধীন। এছাড়া একই সময়ে ১ হাজার ১৫২ জন শিশু হাসপাতালে ভর্তি হয়েছে এবং ১ হাজার ২৫ জন সুস্থ হয়ে বাড়ি ফিরেছে।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্যমতে, ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত মোট সন্দেহজনক হাম রোগীর সংখ্যা ২ লাখ ২ হাজার ৮৯৩ জন। এর মধ্যে নিশ্চিত হাম রোগীর সংখ্যা ২২ হাজার ১৯৭ জন। এখন পর্যন্ত হাসপাতালে ভর্তি হওয়া মোট ১ লাখ ৮০ হাজার ৭৯ জন রোগীর মধ্যে ১ লাখ ৭২ হাজার ৭০৫ জন চিকিৎসা শেষে ছাড়পত্র নিয়ে হাসপাতাল ত্যাগ করেছেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


আমাদের ফেসবুক পেইজ