শনিবার, ১০ অক্টোবর ২০২৬, ০৪:১৭ অপরাহ্ন

রবীন্দ্রনাথের গ্রাফিতিতে চুনকালি দেওয়ার সময় আটক আয়াস

প্রতিবেদকের নাম

রাজধানীর সেগুনবাগিচায় শিল্পকলা একাডেমির বাইরের দেয়ালে অঙ্কিত রবীন্দ্রনাথ ঠাকুরের গ্রাফিতিতে চুনকালি মাখানোর চেষ্টার সময় এ এন এম আয়াসকে আটক করেছে পুলিশ। তিনি রাষ্ট্র সংলাপ ফোরামের সদস্যসচিব হিসেবে দায়িত্বরত। শনিবার দুপুরে শাহবাগ থানা-পুলিশ তাকে ঘটনাস্থল থেকে আটক করে থানায় নিয়ে যায়। বিষয়টি নিশ্চিত করেছেন শাহবাগ থানার এসআই আবদুল খালেক। শাহবাগ থানার কর্তব্যরত উপপরিদর্শক (এসআই) আবদুল খালেক বলেন, শিল্পকলার সামনে থেকে আয়াস নামে একজনকে আটক করে থানায় আনা হয়েছে। তিনি রবীন্দ্রনাথ ঠাকুরের গ্রাফিতি মুছে দেওয়ার চেষ্টা করেছিলেন।

এর আগে গত ৫ অক্টোবর ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন সেগুনবাগিচার ফুটপাতটিকে দখলমুক্ত করে চলাচলের জন্য উন্মুক্ত করে দেয়। এরপরই ওই এলাকার দেয়ালে শিল্পাচার্য জয়নুল আবেদিন, সত্যজিৎ রায়, রবীন্দ্রনাথ ঠাকুর ও কাজী নজরুল ইসলামসহ মোট ১০ জন বরেণ্য ব্যক্তির প্রতিকৃতি আঁকা হয়েছিল। এছাড়া পথচারীদের সুবিধার জন্য সেখানে বসার বেঞ্চ ও ডাস্টবিন বসানোসহ সীমানাপ্রাচীর সংস্কারের কাজ সম্পন্ন করা হয়। ফুটপাতে নতুন ডাস্টবিন স্থাপন, পথচারীদের বিশ্রামের জন্য বেঞ্চ নির্মাণ এবং সীমানাপ্রাচীর সংস্কার করা হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


আমাদের ফেসবুক পেইজ