রবিবার, ১৫ নভেম্বর ২০২৬, ১০:২৩ অপরাহ্ন
শিরোনাম :
৫০০ বার প্রত্যাখ্যাত হয়েও ৩৫ বছরে অনন্য উচ্চতায় শেইলিন শেখ হাসিনার পুনর্বিচার নিয়ে ভারতের সুরকে ‘অযৌক্তিক’ বললেন চিফ প্রসিকিউটর সিরাজগঞ্জে পৃথক দুই মাদক মামলায় দুইজনের যাবজ্জীবন কারাদণ্ড বয়স জেনে কানাডীয় প্রেমিকাকে বিয়েতে অস্বীকৃতি ভারতীয় যুবকের, থানায় মামলা এরদোগান: বাংলাদেশের জন্য সক্ষমতার সবটুকু করব গোপালগঞ্জের ডিসি ও এসপি বদল, শীর্ষ পদে বড় রদবদল ডিজিটাল মাধ্যমে ৫০ হাজার টাকা পর্যন্ত জামানতবিহীন ঋণ দিচ্ছে বাংলাদেশ ব্যাংক শিক্ষার্থীদের কেবল ডিগ্রিতে নয়, দক্ষতায় গুরুত্ব দেওয়ার নির্দেশ রাষ্ট্রপতির শুরুর বিপর্যয় সামলে লাঞ্চের আগে তানজিদের ফিফটি ইসলামাবাদে বসছে আন্তর্জাতিক কিরাত প্রতিযোগিতার দ্বিতীয় আসর

বুকে ব্যথা নিয়ে হাসপাতালে ভর্তি স্বাস্থ্যমন্ত্রী সাখাওয়াত হোসেন

প্রতিবেদকের নাম

হঠাৎ বুকে ব্যথা নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন। শনিবার (১৪ নভেম্বর) সকালে শারীরিক অসুস্থতা অনুভব করলে তাকে রাজধানীর কন্টিনেন্টাল হাসপাতালে নিয়ে যাওয়া হয়। মন্ত্রীর ভর্তির বিষয়টি নিশ্চিত করেছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের জনসংযোগ ও সিনিয়র তথ্য কর্মকর্তা পবন চৌধুরী।

হাসপাতালে ভর্তির পর হৃদ্‌রোগ বিশেষজ্ঞ ডা. মনিরুজ্জামানের নেতৃত্বে মন্ত্রীর এনজিওগ্রামসহ প্রয়োজনীয় বিভিন্ন পরীক্ষা-নিরীক্ষা সম্পন্ন করা হয়। এ বিষয়ে হাসপাতালের চিকিৎসক ডা. ফজলে রাব্বি জানিয়েছেন, বর্তমানে তিনি চিকিৎসাধীন রয়েছেন এবং তার শারীরিক অবস্থা ভালো আছে। তিনি বর্তমানে চিকিৎসকদের নিবিড় পর্যবেক্ষণে রয়েছেন।

এদিকে স্বাস্থ্য মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা পবন চৌধুরী আশা প্রকাশ করে জানান, শারীরিক অবস্থা বিবেচনায় সবকিছু ঠিকঠাক থাকলে আগামী পরশু থেকেই মন্ত্রী পুনরায় নিজ দাপ্তরিক কার্যক্রম শুরু করবেন। বর্তমানে তিনি সুস্থ রয়েছেন বলে জানিয়েছেন দায়িত্বরত চিকিৎসকরা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


আমাদের ফেসবুক পেইজ