সোমবার, ১৭ অগাস্ট ২০২৬, ০২:৩৬ অপরাহ্ন
শিরোনাম :
প্রেক্ষাপট: ৬ মাসে নতজানু পররাষ্ট্রনীতির অবসান হয়েছে: মাহদী আমিন রাজধানীর ডেমরায় পৃথক সড়ক দুর্ঘটনায় একজন নিহত ও চারজন আহত ইরানের বিরুদ্ধে এককভাবে যুদ্ধের সক্ষমতা নেই ইসরায়েলের: আইআরজিসি কর্মকর্তা প্রেক্ষাপট: শোলাকিয়া ঈদগাহের উন্নয়নে ১৭ কোটি টাকা দেবে সরকার: প্রধানমন্ত্রী সরকারের ছয় মাস পূর্তিতে প্রধানমন্ত্রীর কার্যালয়ে আজ বিশেষ মতবিনিময় সভা ভূমধ্যসাগরে ১১ জনের মৃত্যু: নিখোঁজ সুনামগঞ্জের পাঁচ যুবক বঙ্গোপসাগরে নিম্নচাপের প্রভাব: ৪ বিভাগে ভারি বর্ষণ ও সমুদ্রবন্দরে সতর্ক সংকেত নরওয়েতে মেরু ভালুকের ঘুম ভাঙিয়ে সাড়ে ৬ লাখ টাকা জরিমানা শেখ হাসিনাকে ফেরত না দিলে ভারত সফরে যাবেন না প্রধানমন্ত্রী তারেক রহমান রাষ্ট্রপতি নির্বাচনে বৈধ মির্জা ফখরুল ও অলি আহমদের মনোনয়নপত্র

রাজধানীর ডেমরায় পৃথক সড়ক দুর্ঘটনায় একজন নিহত ও চারজন আহত

প্রতিবেদকের নাম

রাজধানীর ডেমরায় রোববার দিবাগত রাতে পৃথক দুটি সড়ক দুর্ঘটনায় একজন নিহত ও চারজন আহত হয়েছেন। প্রথম দুর্ঘটনাটি ঘটে রাত ১১টার দিকে ডেমরা থানার অদূরে সুফিয়া কামাল ব্রিজের নিচে। সেখানে একটি কাভার্ড ভ্যানের ধাক্কায় মোটরসাইকেল আরোহী সাইফুল ইসলাম (৩৫) গুরুতর আহত হন। পরে রাত সোয়া দুইটার দিকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন। নিহত সাইফুল পেশায় পাঠাও চালক ছিলেন এবং তাঁর বাড়ি নরসিংদীতে।

ডেমরা থানার উপপরিদর্শক (এসআই) মো. সাদ্দাম জানান, এই ঘটনায় কাভার্ড ভ্যানটি জব্দ করা হয়েছে এবং এর চালককে আটক করা হয়েছে। নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে রাখা হয়েছে।

এদিকে, একই দিন রাত ১২টার দিকে ডেমরা থানাধীন মস্তুমাঝি এলাকায় পুলিশ চেকপোস্টের কাছে বালুর ট্রাক ও কাভার্ড ভ্যানের মধ্যে সংঘর্ষ হয়। এতে রাসেল মিয়া (৩৫), রেজাউল করিম (২৫), মো. শাহজাহান (৩২) ও ফরহাদ (৪২) নামের চারজন আহত হন। রাত তিনটার দিকে তাঁদের ঢামেক হাসপাতালে ভর্তি করা হয়। ঢামেক হাসপাতাল পুলিশ ফাঁড়ির পরিদর্শক মো. ফারুক জানিয়েছেন, আহতরা বর্তমানে জরুরি বিভাগে চিকিৎসাধীন রয়েছেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


আমাদের ফেসবুক পেইজ