বিদেশে উচ্চশিক্ষা গ্রহণ এবং নিজের ভবিষ্যৎ ক্যারিয়ার গঠনের স্বপ্ন নিয়ে রাজধানীর বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে ভিড় করছেন অগণিত শিক্ষার্থী ও অভিভাবক। ও ব্রিটিশ কাউন্সিল আয়োজিত দুই দিনব্যাপী ‘স্টাডি অ্যাব্রোড ফেয়ার ২০২৬’-এর আজ শনিবার শেষ দিন। সকাল ১০টা থেকে রাত ৮টা পর্যন্ত চলা এই মেলায় বিদেশে পড়তে যাওয়ার আগ্রহী শিক্ষার্থীদের নানা তথ্য ও পরামর্শ দেওয়া হচ্ছে। ‘স্টাডি অ্যাব্রোড ফেয়ার ২০২৬’ নামের এ আয়োজনের উদ্যোক্তা ও ব্রিটিশ কাউন্সিল। গতকাল ছুটির দিনে সকাল থেকেই মেলা প্রাঙ্গণে শিক্ষার্থী ও অভিভাবকদের ভিড় ছিল। বিকেলের দিকে সম্মেলন কেন্দ্রটি শিক্ষার্থী ও অভিভাবকদের পদচারণায় মুখর হয়ে ওঠে। বিদেশে পড়তে যাওয়া এখন আগের চেয়ে কঠিন।
মেলায় আসা দর্শনার্থীদের একজন মিনহাজ হোসেন। একটি গবেষণা প্রতিষ্ঠানে কর্মরত মিনহাজ তার পরিবারকে সঙ্গে নিয়ে এসেছেন। তিনি জানান, উচ্চশিক্ষার জন্য বিদেশে যাওয়ার পরিকল্পনা থাকলেও তিনি পরিবারকে রেখে যেতে চান না। বর্তমানে সঠিক পরামর্শক প্রতিষ্ঠান খুঁজে পেতে মেলায় এসেছেন তিনি। একইভাবে স্নাতক শেষ বর্ষের শিক্ষার্থী রাইসা মেহেরিন জানান, উচ্চতর ডিগ্রি অর্জনের পরিকল্পনা থাকলেও ভর্তি প্রক্রিয়া নিয়ে তিনি এখনো চূড়ান্ত সিদ্ধান্তে পৌঁছাতে পারেননি। বিদেশে উচ্চশিক্ষার বর্তমান চ্যালেঞ্জ মোকাবিলায় তিনি সঠিক দিকনির্দেশনার খোঁজে মেলায় অংশ নিয়েছেন।
‘উচ্চশিক্ষার স্বপ্ন দেখো, বিশ্বজুড়ে…’ এই স্লোগানকে সামনে রেখে আয়োজিত মেলায় ব্যাংকিং পার্টনার হিসেবে রয়েছে ইস্টার্ন ব্যাংক পিএলসি। মেলায় অংশগ্রহণকারী ৪০টিরও বেশি শীর্ষস্থানীয় শিক্ষা পরামর্শক ও সহযোগী প্রতিষ্ঠান শিক্ষার্থীদের সরাসরি সেবা দিচ্ছে। অংশগ্রহণকারী প্রতিষ্ঠানগুলোর মধ্যে রয়েছে এ এইচ জেড (এমএইচ গ্লোবাল গ্রুপ), বিডি এক্সপার্ট এডুকেশন কনসালট্যান্সি, বিএসসি, সিএইচএস এডুকেশন, ড্রিম স্টাডি ইন্টারন্যাশনাল, ড্রিমবাজ, এডুকেশন হাব, এক্সিকিউটিভ স্টাডি, এডুকেশন কানেক্ট গ্লোবাল, এডুকেশন অ্যাট, ফিউচার এডি, ফেইথ ওভারসিস লিমিটেড, গো জায়ান, গ্রোথ একাডেমি গ্লোবাল, ফ্যান্টাসি গ্লোবাল এডুকেশন, এইচ অ্যান্ড এইচ গ্লোবাল এডুকেশন, ক্যাম্পাস গ্রুপ, এইচ অ্যান্ড আই কাউন্সিল, ইন্টারন্যাশনাল এডুকেশন কাউন্সেলিং সেন্টার (আইইসিসি) লিমিটেড, লুমোস গ্লোবাল, এলভিএস গ্লোবাল এডুকেশন কনসালট্যান্সি, ম্যাক্সিমাস এডুকেশন অ্যান্ড মাইগ্রেশন, মেন্টরস, ম্যাপস এডু, ব্রিট একাডেমি, পিনাকল কনসালট্যান্সি গ্রুপ, পিএফইসি গ্লোবাল, শেবা কনসালট্যান্সি, শেনজেন এডু লিমিটেড, স্টাডি সলিউশনস, টেন মিনিট স্কুল, ইউনিগ্লোবাল, ভিসা এক্সপ্রেস, উইজডম এবং ওয়েমস এডুকেশন অ্যান্ড মাইগ্রেশন। এছাড়া প্রথমা বুকস, ট্রান্সকম বেভারেজেস লিমিটেড ও কেএফসির স্টল রয়েছে মেলা প্রাঙ্গণে। পুরো আয়োজনের ডিজিটাল কানেকটিভিটির দায়িত্বে রয়েছে আম্বার আইটি লিমিটেড।
সশরীরে উপস্থিত হতে না পারা শিক্ষার্থীদের জন্য মেলায় যুক্ত হয়েছে অনলাইন সুবিধা। শিক্ষার্থীরা আগামী ২৫ অক্টোবর পর্যন্ত মেলার ওয়েবসাইটের মাধ্যমে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোর সেবা ও অফার সম্পর্কে জানতে পারবেন। এছাড়া সরাসরি মেলার পাশাপাশি আজ বেলা ১১টা, ১২টা এবং ১টায় ডিজিটাল প্ল্যাটফর্মে তিনটি বিশেষ ফেসবুক লাইভ অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। উপস্থাপক নুসরাত জেরির সঞ্চালনায় এসব লাইভ টক শোতে স্টেটমেন্ট অব পারপাস (এসওপি), রিকমেন্ডেশন লেটার তৈরি, বিষয় নির্বাচন এবং পড়াশোনা শেষে কর্মসংস্থানের সুযোগ নিয়ে গুরুত্বপূর্ণ আলোচনা করা হচ্ছে। আজও বিভিন্ন প্রতিষ্ঠানের প্রতিনিধিদের উপস্থিতিতে বিশেষ এই টক শো চলমান রয়েছে। এদিকে সশরীর উপস্থিত হতে না পারা শিক্ষার্থীদের সুবিধার্থে ওয়েবসাইট এ ২৫ অক্টোবর পর্যন্ত চলবে এই মেলার অনলাইন আয়োজন।