শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ভারত থেকে আসা এক যাত্রীর কাছ থেকে প্রায় ২ কোটি ৭০ লাখ টাকা মূল্যের হীরা, রুবি ও স্বর্ণালঙ্কার জব্দ করেছে ঢাকা কাস্টম হাউস। গোপন সংবাদের ভিত্তিতে শনিবার রাতে বিমানবন্দরের গ্রিন চ্যানেলে নজরদারি জোরদার করা হয়। বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ওই যাত্রী মো. জনি রহমান ইমিগ্রেশন শেষ করে ঘোষণা ছাড়াই গ্রিন চ্যানেল পার হওয়ার চেষ্টা করছিলেন। সন্দেহ হওয়ায় তার ব্যাগ স্ক্যান করলে আচারের বয়ামের ভেতরে ধাতব বস্তুর অস্তিত্ব শনাক্ত হয়। পরে তল্লাশি চালিয়ে এসব অলঙ্কার উদ্ধার করা হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, এসব গয়নার আনুমানিক বাজার মূল্য ২ কোটি ৭০ লাখ টাকা।
উদ্ধার হওয়া পণ্যের তালিকায় রয়েছে ডায়মন্ড বসানো ৩৮৯টি সোনার আংটি (৪৭৮ গ্রাম, ১৮ ক্যারেট), ১৫১টি প্লাটিনামের আংটি (৪৫০ গ্রাম, ৯৫০ ক্যারেট), ৩টি হোয়াইট গোল্ডের আংটি (৬ গ্রাম, ১৮ ক্যারেট) ও ২টি রুপার আংটি (৮ গ্রাম, ১৮ ক্যারেট)। এছাড়া ডায়মন্ড খচিত ৫টি সোনার লকেট, একটি চেইন, ৪৭২টি সোনার নাকফুল এবং ছোট-বড় মিলিয়ে ৭২০টি ডায়মন্ড, পোখরোজ, রুবিসহ বিভিন্ন মূল্যবান পাথর উদ্ধার করা হয়েছে। সর্বমোট ১ হাজার ৫৪ গ্রাম ওজনের এসব মূল্যবান পণ্যের সাথে ২৩টি জুয়েলারি সার্টিফিকেট কার্ডও পাওয়া গেছে। অবৈধভাবে শুল্ক ফাঁকি দিয়ে এগুলো বহন করায় ঢাকা কাস্টম হাউস বিমানবন্দর থানায় অভিযুক্ত মো. জনি রহমানের বিরুদ্ধে একটি মামলা দায়ের করেছে। রোববার কাস্টম হাউসের পক্ষ থেকে দেওয়া এক আনুষ্ঠানিক বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়। এছাড়া ডায়মন্ড বসানো ৫টি সোনার লকেট (ওজন ৪ গ্রাম, ১৮ ক্যারেট), ডায়মন্ড বসানো ১টি স্বর্ণের চেইন (ওজন ৫ গ্রাম, ১৮ ক্যারেট); ডায়মন্ড বসানো ৪৭২টি স্বর্ণের নাকফুল (ওজন-১০৩ গ্রাম, ১৮ ক্যারেট); ছোট বড় মিলিয়ে ৭২০টি ডায়মন্ড, পোখরো।