সোমবার, ১৯ অক্টোবর ২০২৬, ০৮:০১ পূর্বাহ্ন
শিরোনাম :
পিস্তল হাতে অভিযান: আইনের ব্যত্যয় হলে ব্যবস্থা নেবে ডিবি রাষ্ট্রপতি: অন্যায়-অত্যাচারের বিরুদ্ধে রুখে দাঁড়ানোই দুর্গাপূজার দর্শন রাড্ডা হাসপাতাল ভাঙচুর: জড়িতদের গ্রেপ্তারে ৭ দিনের আলটিমেটাম গাজায় ধ্বংসস্তূপ থেকে ৭৫ ফিলিস্তিনির মৃত অবস্থায় পাওয়ার ঘটনায় গ্রামীণ কল্যাণের ৬৬৬ কোটি টাকা কর আদায়ে স্থগিতাদেশ ২৪ ঘণ্টায় হামে ৭ ও ডেঙ্গুতে ৪ জনের মৃত্যু শাহজালাল বিমানবন্দরে বাফুফে সভাপতি ও ফিফা প্রধানের সাক্ষাৎ মক্কায় দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড: সৌদি রাষ্ট্রদূতকে তলব করল ঢাকা ইরানের নতুন প্রতিরক্ষামন্ত্রী হিসেবে মেহেরদাদ আখলাকি কেতাবচির জয় নেত্রকোনায় সাংবাদিক লুৎফুজ্জামান মৃত্যুর ঘটনা মামলায় গ্রেপ্তার এক যুবক

সৌদিতে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড: কারণ জানতে চেয়ে চিঠি কনস্যুলেটের

প্রতিবেদকের নাম

মক্কায় একটি মসজিদে অনৈতিক কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে নজরুল ইসলাম আবদুল বাসির ও সিথি আক্তার নামে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকর করেছে সৌদি কর্তৃপক্ষ। বুধবার কার্যকর হওয়া এই দণ্ডাদেশের বিষয়টি গণমাধ্যমে প্রকাশিত হলেও, আনুষ্ঠানিকভাবে বাংলাদেশ মিশনকে আগে থেকে কিছু জানানো হয়নি।

এ বিষয়ে জেদ্দা কনস্যুলেটের দায়িত্বশীল কর্মকর্তারা জানান, অভিযুক্তদের বিচার প্রক্রিয়া বা মৃত্যুদণ্ড কার্যকরের আগ পর্যন্ত এ বিষয়ে কোনো কূটনৈতিক পত্র বা আনুষ্ঠানিক তথ্য দূতাবাসকে দেওয়া হয়নি।

গণমাধ্যমে খবরটি আসার পর বৃহস্পতিবার (১৬ অক্টোবর) জেদ্দাস্থ সৌদি পররাষ্ট্র দপ্তরে চিঠি পাঠিয়েছে বাংলাদেশ কনস্যুলেট। পররাষ্ট্র মন্ত্রণালয় ও কনস্যুলেটের তথ্য অনুযায়ী, অভিযুক্তদের বিরুদ্ধে আনা সুনির্দিষ্ট অভিযোগ, মামলার নথিপত্র এবং আদালতের রায়ের পূর্ণাঙ্গ বিবরণ জানতে চাওয়া হয়েছে এই চিঠিতে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


আমাদের ফেসবুক পেইজ