রবিবার, ২৫ অক্টোবর ২০২৬, ১১:০৭ পূর্বাহ্ন
শিরোনাম :
ভূয়া কাজীর রমরমা ব্যবসা; বিপাকে অর্ধাশতাধিক কিশোর কিশোরীর অভিভাবক স্থানীয় নির্বাচন নিয়ে শঙ্কা প্রকাশ করলেন জামায়াতের আমির শফিকুর রহমান যুক্তরাষ্ট্রে গ্রেপ্তার হলে বাতিল হতে পারে ভিসা: মার্কিন দূতাবাস আইজিপি: চাঁদাবাজি নির্মূলে শিগগিরই আসছে নতুন আইন জাপান থেকে রাষ্ট্রদূতকে ফেরানোর সিদ্ধান্ত নিজস্ব: শামা ওবায়েদ কারো প্রতি আমার সন্দেহ নেই -: আসিফ আকবর আইনশৃঙ্খলা রক্ষায় বল প্রয়োগ করলে ফ্যাসিবাদী বলা হয় ফেসবুকে পোস্ট দিয়ে অসুস্থ এসিল্যান্ডের হাসপাতালে ভর্তি স্বামীর আলিঙ্গনে স্ত্রীর পাঁজরের ৫ হাড় ভেঙে হাসপাতালে কক্সবাজারের হোটেলে অগ্নিকাণ্ড: রক্ষা পেলেন তিন শতাধিক পর্যটক

হরমুজ প্রণালী অতিক্রমের জন্য আইআরজিসি’র নৌবাহিনীর সঙ্গে সমন্বয় বাধ্যতামূলক

নিউজডেস্ক ঃ

ইসলামি বিপ্লবী গার্ড বাহিনীর (আইআরজিসি) নৌবাহিনী ঘোষণা করেছে, হরমুজ প্রণালী দিয়ে নিরাপদে চলাচল কেবলমাত্র ইসলামী প্রজাতন্ত্র ইরানের ঘোষিত নৌপথ ব্যবহার করেই সম্ভব।

তাসনিম নিউজ এজেন্সির প্রতিবেদনে বলা হয়েছে, ইরানের সঙ্গে কোনো ধরনের সমন্বয় ছাড়াই কিছু কর্তৃপক্ষ হরমুজ প্রণালীতে জাহাজ চলাচলের জন্য নতুন একটি রুট ঘোষণা করেছে।

আইআরজিসি’র নৌবাহিনী এক বিবৃতিতে জানিয়েছে, এই রুট গ্রহণযোগ্য নয় এবং সম্পূর্ণভাবে বিপজ্জনক।

বিবৃতিতে বলা হয়, হরমুজ প্রণালী অতিক্রমের জন্য কেবল ইরানের ঘোষিত রুটগুলোই বৈধ। এসব রুটের বাইরে নৌযান চলাচল অত্যন্ত ঝুঁকিপূর্ণ এবং নিষিদ্ধ। তাই ঘোষিত পথের বাইরে যেকোনো ধরনের চলাচল থেকে বিরত থাকার জন্য সতর্ক করা হয়েছে।

এছাড়া হরমুজ প্রণালী অতিক্রমের ক্ষেত্রে চ্যানেল–১৬-এর মাধ্যমে আইআরজিসির নৌবাহিনীর সঙ্গে সমন্বয় করা বাধ্যতামূলক বলে জানানো হয়েছে।

নির্দেশনা অমান্যকারী নৌযানের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে বলেও সতর্ক করা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


আমাদের ফেসবুক পেইজ