সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬, ১১:৩৩ পূর্বাহ্ন
শিরোনাম :
জ্বালানি আমদানির ওপর নির্ভরতা কমিয়ে নিজস্ব উৎস থেকে গ্যাস উত্তোলনে গুরুত্ব দিচ্ছে সরকার জনপ্রতি ঋণের বোঝা ১ লাখ ২৯ হাজার ২৩৯ টাকা: জাতীয় সংসদে অর্থমন্ত্রী ফেনীতে পুলিশ পরিচয়ে মোবাইল তল্লাশি: তিন যুবক কারাগারে রাষ্ট্রায়ত্ত ৬ ব্যাংকের খেলাপি ঋণ দেড় লাখ কোটি টাকা ছাড়িয়েছে ঢাকাবাসীর মাথাপিছু আয় ৫,১৬৩ ডলার, ডিসিসিআইয়ের নতুন সূচক প্রকাশ ১১১ প্রতিযোগীকে পেছনে ফেলে ৭৩তম মিস ওয়ার্ল্ডের মুকুট জিতলেন জোহেইরি মোলা মাদরাসা শিক্ষার আধুনিকায়নে সংস্কার ও অপপ্রচার রোধের আহ্বান ওলামা পরিষদের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে নাশকতার আশঙ্কা, সতর্ক অবস্থানে প্রসিকিউশন লক্ষ্মীপুরে পুকুরে ডুবে দাদা ও দুই নাতি-নাতনির মর্মান্তিক মৃত্যু চট্টগ্রামের সীতাকুণ্ডে অপরাধ পরিস্থিতি ও প্রশাসনিক চ্যালেঞ্জ নিয়ে নতুন উদ্বেগ

২ দফায় মার্কিন বাহিনীর ১৮ গুরুত্বপূর্ণ স্থাপনায় হামলা চালালো ইরান

নিউজ ডেস্ক ঃ

ইরানের ইসলামী বিপ্লবী গার্ড বাহিনী বা আইআরজিসি’র জনসংযোগ বিভাগ আমেরিকার ১৮ স্থাপনায় হামলার খবর দিয়েছে। তাদের এক বিবৃতির প্রথমেই কুরআনের আয়াত তুলে ধরে বলা হয়েছে, “তোমাদের ওপর যে পরিমাণ আক্রমণ করা হয়েছে, তোমরাও ঠিক সেই পরিমাণে তার জবাব দাও।

এরপর বিবৃতিতে বলা হয়, ইসলামি বিপ্লবী গার্ড বাহিনীর (আইআরজিসি) মহাকাশ বাহিনীর সাহসী যোদ্ধা ও নৌবাহিনীর বীর সদস্যরা আজ ভোরে আগ্রাসনের জবাব দিতে এবং শিশু হত্যাকারী মার্কিন সেনাবাহিনীর পক্ষ থেকে আইআরজিসির কিছু সেবাকেন্দ্র, উপকূলীয় চৌকি, আইনশৃঙ্খলা বাহিনীর স্থাপনা ও বন্দর আব্বাস বিমানবন্দর এলাকায় হামলার প্রতিক্রিয়ায় দুই দফা সামরিক অভিযানে মার্কিন সেনাবাহিনীর ১৮টি গুরুত্বপূর্ণ লক্ষ্যবস্তুতে আঘাত হানে।

এসব লক্ষ্যবস্তু কুয়েতের আলি আল-সালেম ও আহমাদ আল-জাবের বিমানঘাঁটি এবং বাহরাইনের শেখ ঈসা বিমানঘাঁটির সঙ্গে সংশ্লিষ্ট বলে উল্লেখ করা হয়েছে। বিবৃতিতে জানানো হয়েছে যে, লক্ষ্যবস্তুগুলোতে সফলভাবে আঘাত হেনে ধ্বংস করা হয়েছে।

এরপর কুরআনের একটি আয়াত দিয়ে বিবৃতি শেষ করা হয়েছে- “আর বিজয় তো একমাত্র পরাক্রমশালী, প্রজ্ঞাময় আল্লাহর পক্ষ থেকেই আসে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


আমাদের ফেসবুক পেইজ