বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬, ১২:৫০ পূর্বাহ্ন
শিরোনাম :
জলঢাকায় আরসিসি রাস্তার কাজে চরম অনিয়মের প্রতিবাদ করায় যুবকের ওপর হামলা, এলাকাবাসীর মানববন্ধন দীপ্ত টিভির জনপ্রিয় মেগা সিরিয়াল ‘পরম্পরা’ উপায়-ফুডপান্ডা চুক্তি, লেনদেন হবে আরও সহজ সিরাজগঞ্জে চিকিৎসককে গলাকেটে হত্যা, ১৫ বছর পরে দুইজনের যাবজ্জীবন জাতীয় সংলাপে বৈষম্য বিলোপ আইন দ্রুত প্রণয়নের আহ্বান ফুুলবাড়ীতে ফুল গাছ লাগাই স্লোগানে বৃক্ষ রোপন কর্মসুচি উদ্বোধন আমতলীতে সাড়ে ৬ হাজার গাছের চারা ও ৩০ হাজার কেজি সার বিতরন কুষ্টিয়ায় কর অঞ্চলের নিয়োগ পরীক্ষায় প্রক্সি: ৪ জন আটক ইউবিএল এর উদ্যোগে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে পরিবেশ সাংবাদিকতা বিষয়ক কর্মশালা সারাদেশে মোটরসাইকেল চালকদের জন্য জরুরি নির্দেশনা

উজবেকিস্তানের বিপক্ষে রোনালদোর জোড়া গোলে যত রেকর্ড

স্পোর্টস ডেস্ক ঃ

বিশ্বকাপে নিজেদের দ্বিতীয় ম্যাচে উজবেকিস্তানের বিপক্ষে প্রবল চাপ নিয়ে নেমেছিল পর্তুগাল। প্রথম ম্যাচে ডিআর কঙ্গোর সঙ্গে ড্র করায় সমালোচনায় বিদ্ধ হচ্ছিলেন ক্রিস্টিয়ানো রোনালদো। পাঁচবারের ব্যালন ডি’অর জয়ী মহাতারকার একাদশে থাকা নিয়েও প্রশ্ন উঠছিল। তবে বিতর্ক ছাপিয়ে জোড়া গোল করে দলকে এনে দিলেন বড় জয়, গড়েছেন বেশ কিছু রেকর্ডও।

এদিন খেলতে নেমেই সব কিছুর যেন জবাব দিলেন তিনি। ৬ মিনিটেই দারুণ গোলে গড়েন রেকর্ড। প্রথম ফুটবলার হিসেবে বিশ্বকাপের ছয় আসরে গোল করার কীর্তি গড়েন তিনি। দ্বিতীয় সর্বোচ্চ ৫ বিশ্বকাপে গোল আছে আর্জেন্টাইন মহাতারকা লিওনেল মেসির।

২০০৬ বিশ্বকাপে ছয় ম্যাচে একটি, ২০১০ সালে চার ম্যাচে একটি, ২০১৪ সালে তিন ম্যাচে একটি, ২০১৮ সালে চার ম্যাচে চারটি ও ২০২২ সালে পাঁচ ম্যাচে একটি গোল করেন রোনালদো।

পরে ৩৯ মিনিটে দ্বিতীয় গোল করে ছাড়িয়ে যান পর্তুগিজ কিংবদন্তি ইউসেবিওকে। পর্তুগালের হয়ে বিশ্বকাপে সর্বোচ্চ গোলদাতা হন সিআর সেভেন। ছয় আসরে তিনি করেছেন ১০ গোল। ১৯৬৬ বিশ্বকাপ থেকে ৯টি গোল করে রেকর্ডটি ছিল ইউসেবিওর। গ্রেট ইউসেবিও অবশ্য ৯ গোল করেছিলেন কেবল ৬ ম্যাচে, রোনালদোর লাগল ২৪ ম্যাচ।

এদিন আরও একটি রেকর্ড গড়েছেন রোনালদো, বিশ্বকাপে দ্বিতীয় সর্বোচ্চ বয়সী (৪১ বছর ১৩৮ দিন) গোলদাতা এখন ক্রিস্টিয়ানো রোনালদো। শীর্ষে ক্যামেরুন কিংবদন্তি রজার মিলা, ১৯৯৪ বিশ্বকাপে ৪২ বছর ৩৯ দিন বয়সে গোল করেছিলেন তিনি।

হিউস্টনের এনআরজি স্টেডিয়ামে মঙ্গলবার উজবেকিস্তানকে ৫-০তে হারিয়েছে রোনালদো বাহিনী। জয়ে দুই ম্যাচে ৪ পয়েন্ট নিয়ে গ্রুপের শীর্ষে উঠল পর্তুগাল। একটি করে ম্যাচ খেলা কলম্বিয়া ৩ পয়েন্ট নিয়ে দুইয়ে ও ডিআর কঙ্গো ১ পয়েন্ট নিয়ে তিনে আছে। দুই ম্যাচ খেলে উজবেকিস্তান এখনও পয়েন্টের খাতা খুলতে পারেনি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


আমাদের ফেসবুক পেইজ