বৃহস্পতিবার, ২২ অক্টোবর ২০২৬, ০৪:১৮ অপরাহ্ন
শিরোনাম :
স্বায়ত্তশাসন হারিয়ে অধিদপ্তর হচ্ছে ইসলামিক ফাউন্ডেশন নির্বাচনের পর ইরানে বড় ধরনের হামলার পরিকল্পনা যুক্তরাষ্ট্র ও সাজেকে আইনশৃঙ্খলা বাহিনী-ইউপিডিএফ গোলাগুলি, নিরাপদে সরলেন পর্যটকরা ঢাকার বাস টার্মিনাল স্থানান্তর: সুরাহা নাকি নতুন সংকট? মোংলায় পৌঁছালেন প্রধানমন্ত্রী তারেক রহমান রাজনীতিতে পরিবেশ না থাকায় নিকৃষ্টরা এমপি-মন্ত্রী হচ্ছেন: স্পিকার মাধবদীতে ডাইং কারখানায় বয়লার বিস্ফোরণ, দগ্ধ পাঁচ শ্রমিক সাজেকে অবরোধ ঘিরে গোলাগুলি: বিপাকে পর্যটকবাহী গাড়িবহর ইরান সীমান্তে ডজনখানেক ইসরাইলি যুদ্ধবিমান, নেপথ্যে শক্তি প্রদর্শন নাটোরে শিয়ালের উপদ্রব: এক ঘণ্টায় আহত ১১ জন

ডিবিএইচ-এর শরীয়াহ সুপারভাইজরী কমিটির ১০ম সভা অনুষ্ঠিত

নিউজ ডেস্ক ঃ

ডিবিএইচ ফাইন্যান্স পিএলসির শরীয়াহ সুপারভাইজারী কমিটির ১০ম সভা সম্প্রতি প্রতিষ্ঠানটির গুলশানে অবস্থিত প্রধান কার্যালয়ে অনুষ্ঠিত হয়।

সভায় সভাপতিত্ব করেন কমিটির মাননীয় চেয়ারম্যান জনাব ড. মুহাম্মাদ সাইফুল্লাহ। কমিটির অন্যান্য সদস্যদের মধ্যে উপস্থিত ছিলেন মু. ফরিদউদ্দীন আহমেদ, মোঃ আব্দুল আউয়াল সরকার এবং নাসিমুল বাতেন, ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা, ডিবিএইচ। সভায় অন্যান্য মেম্বার, ইসলামিক ফাইন্যান্সিং ডিভিশনের শীর্ষস্থানীয় কর্মকর্তাগণ ও প্রধান অর্থ কর্মকর্তা উপস্থিত ছিলেন।

সভার আলোচনা শেষে কমিটির চেয়ারম্যান ও অন্যান্য সদস্যগণ শরীয়াহ পরিপালনের ক্ষেত্রে সজাগ দৃষ্টি রেখে কার্যক্রম পরিচালনার জন্য ব্যবস্থাপনা কর্তৃপক্ষকে ধন্যবাদ জানান। ‘ডিবিএইচ ইসলামিক’ নামে দেশব্যাপী ডিবিএইচ-এর ১৭টি শাখা হতে গ্রাহকদের ইসলামিক হোম ফাইন্যান্সিং ও মুদারাবা ডিপোজিট সেবা প্রদান করা হচ্ছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


আমাদের ফেসবুক পেইজ