সোমবার, ০৬ জুলাই ২০২৬, ১১:৩১ অপরাহ্ন
শিরোনাম :
বিরামপুরে জাতীয় পল্লী উন্নয়ন দিবস পালিত অটোরিকশার পার্কিং চার্জ কমানোর দাবীতে সৈয়দপুর পৌরসভা কার্যালয় ঘেরাও খুলনায় পাঁচ মাস পর কবর থেকে বিএনপি নেতা কচির মরদেহ উত্তোলন পর্যাপ্ত সেবা থেকে বঞ্চিত সৈয়দপুরের শ্রম কল্যান কেন্দ্র ছাতকে বিভিন্ন আয়োজনে জাতীয় পল্লী উন্নয়ন দিবস পালিত মেহেরপুরে বসুন্ধরা শুভ সংঘের উদ্যোগে বৃক্ষ রোপন ও চারা বিতরণ গলাচিপায় জাতীয় পল্লী উন্নয়ন দিবস পালিত ৭.৭ সুপার সেভিংস সেল: বিশাল ছাড়, জ্যাকপট পুরস্কার ও এক্সক্লুসিভ ব্র্যান্ড অফারে কেনাকাটার দারুণ সুযোগ হোমনায় জাতীয় পল্লী উন্নয়ন দিবস উদযাপিত ৯ লক্ষাধিক টাকার ঋণ ও গাছের চারা বিতরণ খুলনায় জাতীয় পল্লী উন্নয়ন দিবস পালিতসহ ঋণের চেক বিতরণ

অবসর নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত জানালেন রোনালদো

স্পোর্টস ডেস্ক ঃ

দীর্ঘ ফুটবল ক্যারিয়ারের সমাপ্তির দিকেই ইঙ্গিত দিলেন পর্তুগিজ মহাতারকা ক্রিস্টিয়ানো রোনালদো। স্পেনের বিপক্ষে ম্যাচের আগে তিনি ঘোষণা দিয়েছেন, ২০২৬ বিশ্বকাপই হবে তার শেষ বিশ্বকাপ। রেকর্ড আর শিরোপায় ভরা ক্যারিয়ারের সিদ্ধান্ত ঘিরে ফুটবলে চলছে আলোচনা।

স্পেনের বিপক্ষে রাউন্ড অব ১৬-এর গুরুত্বপূর্ণ ম্যাচের আগে সংবাদ সম্মেলনে ৪১ বছর বয়সী এই পর্তুগিজ অধিনায়ক নিজের ভবিষ্যৎ নিয়ে খোলামেলা কথা বলেন। ম্যাচ ঘিরে উত্তেজনা আর চাপের মাঝেও তার কণ্ঠে ছিল বিদায়ের সূক্ষ্ম ইঙ্গিত।

রোনালদো বলেন, ‘এটাই আমার শেষ বিশ্বকাপ। আমি আমার জীবনের জন্য ঈশ্বরকে ধন্যবাদ জানাই। আমি যদি জিতি আমি সবসময় ক্রিস্টিয়ানো থাকব। আর যদি না জিতি তবুও আমি সবসময় ক্রিস্টিয়ানোই থাকব।’

তার এই মন্তব্য মুহূর্তেই ছড়িয়ে পড়ে বিশ্ব ফুটবলে। সামাজিক যোগাযোগমাধ্যমে শুরু হয় ব্যাপক আলোচনা, ভক্তদের মধ্যে তৈরি হয় আবেগঘন প্রতিক্রিয়া। অনেকে এটিকে তার দীর্ঘ আন্তর্জাতিক ক্যারিয়ারের শেষ অধ্যায়ের স্পষ্ট ইঙ্গিত হিসেবে দেখছেন।

পর্তুগাল এখন শক্তিশালী স্পেনের বিপক্ষে কঠিন পরীক্ষার সামনে দাঁড়িয়ে। এই ম্যাচকে বলা হচ্ছে আইবেরিয়ান ডার্বি, যেখানে দুই প্রতিবেশী দেশের ঐতিহাসিক প্রতিদ্বন্দ্বিতা প্রতিবারই বাড়তি উত্তেজনা তৈরি করে। দুই দলের সাম্প্রতিক পারফরম্যান্স এবং বড় ম্যাচের অভিজ্ঞতা এই লড়াইকে আরও অনিশ্চিত ও আকর্ষণীয় করে তুলেছে।

রোনালদোর এই ঘোষণা একক ম্যাচের গণ্ডি পেরিয়ে পুরো বিশ্বকাপেই এনে দিয়েছে নতুন আবেগ আর নাটকীয়তা। এখন অপেক্ষা শুধু মাঠের লড়াইয়ের। নিজের বিদায়ী বিশ্বকাপকে কি তিনি রাঙাতে পারবেন সাফল্যের সোনালি রঙে?


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


আমাদের ফেসবুক পেইজ