রবিবার, ০৮ নভেম্বর ২০২৬, ০৪:৪৩ পূর্বাহ্ন
শিরোনাম :
আওয়ামী লীগের পুনর্বাসনের আগে বিচারের দাবি হাসনাত আবদুল্লাহর ৭ নভেম্বরে জিয়াউর রহমান ও খালেদা জিয়ার সমাধিতে প্রধানমন্ত্রীর শ্রদ্ধা মহেশখালীতে সামিট এলএনজি টার্মিনালের স্বাভাবিক কার্যক্রম পুনরুদ্ধার গণভোটের রায় অনুযায়ী সংবিধান সংস্কার পরিষদ গঠনের দাবি এনসিপি-র ঢাকায় গ্রামপুলিশ মহাসমাবেশে আসার পথে অসুস্থ হয়ে দুই সদস্যের মৃত্যু এআই যুগে সফটওয়্যারের কোয়ালিটি নিশ্চিত করাই বড় চ্যালেঞ্জ ব্যাংক এশিয়ায় কল সেন্টার ম্যানেজার পদে নিয়োগ রাষ্ট্রপতি: ২০৩৪ সালের মধ্যে ট্রিলিয়ন ডলার অর্থনীতি অর্জন সম্ভব সিলেট টেস্টে হৃদয়ের অপরাজিত ২৪২ রানের ইনিংসে যত রেকর্ড হৃদয়ের রেকর্ড ২৪২ রানে ভর করে প্রথম ইনিংসে লিড পেল বাংলাদেশ

রাজধানীর ডেমরায় পৃথক সড়ক দুর্ঘটনায় একজন নিহত ও চারজন আহত

প্রতিবেদকের নাম

রাজধানীর ডেমরায় রোববার দিবাগত রাতে পৃথক দুটি সড়ক দুর্ঘটনায় একজন নিহত ও চারজন আহত হয়েছেন। প্রথম দুর্ঘটনাটি ঘটে রাত ১১টার দিকে ডেমরা থানার অদূরে সুফিয়া কামাল ব্রিজের নিচে। সেখানে একটি কাভার্ড ভ্যানের ধাক্কায় মোটরসাইকেল আরোহী সাইফুল ইসলাম (৩৫) গুরুতর আহত হন। পরে রাত সোয়া দুইটার দিকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন। নিহত সাইফুল পেশায় পাঠাও চালক ছিলেন এবং তাঁর বাড়ি নরসিংদীতে।

ডেমরা থানার উপপরিদর্শক (এসআই) মো. সাদ্দাম জানান, এই ঘটনায় কাভার্ড ভ্যানটি জব্দ করা হয়েছে এবং এর চালককে আটক করা হয়েছে। নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে রাখা হয়েছে।

এদিকে, একই দিন রাত ১২টার দিকে ডেমরা থানাধীন মস্তুমাঝি এলাকায় পুলিশ চেকপোস্টের কাছে বালুর ট্রাক ও কাভার্ড ভ্যানের মধ্যে সংঘর্ষ হয়। এতে রাসেল মিয়া (৩৫), রেজাউল করিম (২৫), মো. শাহজাহান (৩২) ও ফরহাদ (৪২) নামের চারজন আহত হন। রাত তিনটার দিকে তাঁদের ঢামেক হাসপাতালে ভর্তি করা হয়। ঢামেক হাসপাতাল পুলিশ ফাঁড়ির পরিদর্শক মো. ফারুক জানিয়েছেন, আহতরা বর্তমানে জরুরি বিভাগে চিকিৎসাধীন রয়েছেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


আমাদের ফেসবুক পেইজ