বাগেরহাটের মোংলায় অবস্থিত বাংলাদেশ নৌবাহিনীর ঘাঁটি (বানৌজা)-তে পৌঁছান প্রধানমন্ত্রী তারেক রহমান। বৃহস্পতিবার (২২ অক্টোবর) দুপুর ১২টা ৪৮ মিনিটে তাঁকে বহনকারী বহরটি বানৌজা মোংলা জেটিতে এসে পৌঁছায়।
নির্ধারিত সময়সূচি অনুযায়ী, মধ্যাহ্নভোজের বিরতি শেষে বিকেল ৩টার দিকে মোংলা বন্দরের জেটি পরিদর্শন করবেন প্রধানমন্ত্রী।
পরবর্তীতে বিকেল সাড়ে ৩টায় প্রস্তাবিত অর্থনৈতিক অঞ্চল ঘুরে দেখার কথা রয়েছে তাঁর। সফরসূচির সব আয়োজন সম্পন্ন করে বিকেলেই আবার রাজধানী ঢাকার উদ্দেশে রওনা হবেন তিনি।
এর আগে আজ সকাল সাড়ে ১০টার দিকে খুলনার দাকোপ উপজেলার নলিয়ান মাধ্যমিক বিদ্যালয় মাঠে প্রধানমন্ত্রীকে বহনকারী হেলিকপ্টারটি নামেন। সেখানে অবতরণের পর নলিয়ান লঞ্চঘাট হতে নৌপথ ব্যবহার করে তিনি মোংলার দিকে যাত্রা করেন।
দিনের শুরুতে সকাল সাড়ে ৮টায় নিজ বাসভবন ত্যাগ করে সড়কপথে তেজগাঁও বিমানবন্দরের উদ্দেশে রওনা হন প্রধানমন্ত্রী।
সকাল ৯টায় বিমানবন্দরে পৌঁছে হেলিকপ্টারযোগে সুন্দরবনের পথে উড়াল দেন তিনি।
বেলা ১০টার দিকে আকাশপথ থেকেই হিরণ পয়েন্টসহ সুন্দরবনের বিভিন্ন প্রাকৃতিক এলাকা ঘুরে দেখেন তিনি।