শনিবার, ৩১ অক্টোবর ২০২৬, ০৫:২১ অপরাহ্ন
শিরোনাম :
এইচএসসি পরীক্ষায় ৫২.১২ শতাংশ উত্তীর্ণ, ৪০ হাজার শিক্ষার্থীর জিপিএ-৫ অর্জন চাকরি থেকে বরখাস্ত বিতর্কিত সাবেক ডিবিপ্রধান হারুন এইচএসসি পরীক্ষায় এবারও দেশসেরা নরসিংদীর আব্দুল কাদির মোল্লা সিটি কলেজ উত্তর প্রদেশে বিজেপি নেতাদের মান-অভিমান ভুলতে অমিত শাহর নির্দেশ জাপান সফরে ৬৩০ কোটি ডলার বিনিয়োগের সম্ভাবনা: প্রতিমন্ত্রী হুমায়ুন কবির পিবিআইয়ের জিজ্ঞাসাবাদে দীপ: তাহসিফ নদীতে ঝাঁপ দেন, আমি পালিয়ে আসি যশোর বোর্ডে এইচএসসির পাশের হার ও জিপিএ-৫ কমেছে মিরপুরের ওয়াওজা: অপটিক্যাল ইলুশন ও গেমিংয়ের এক অন্যরকম দুনিয়া চলন্ত বাসে চালক ও যাত্রীদের সহায়তায় কন্যাসন্তানের জন্ম দিলেন নারী এইচএসসি পরীক্ষায় অকৃতকার্য ৪ লাখ শিক্ষার্থীর দ্রুত পরীক্ষার সুযোগ

বিমানবাহিনীর সাবেক কর্মকর্তার মোটরসাইকেল উদ্ধার করল পিবিআই

প্রতিবেদকের নাম

বিমানবাহিনীর সাবেক কর্মকর্তা কেএম তাহসিফ সাউরীর (২৮) ব্যবহৃত মোটরসাইকেলটি টঙ্গীর মাজার বস্তি এলাকা থেকে উদ্ধার করেছে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)। বিমানবাহিনীর সাবেক কর্মকর্তা কেএম তাহসিফ সাউরীর (২৮) লাশ উদ্ধারের স্থান থেকে মাত্র ৫০ গজ দূরে পাওয়া গেছে তার ব্যবহৃত মোটরসাইকেল।

শুক্রবার (৩০ অক্টোবর) সকালে পিবিআইয়ের একটি দল ঘটনাস্থলের কাছাকাছি অভিযান চালিয়ে মোটরসাইকেলটি জব্দ করে। পিবিআই প্রধান ও অতিরিক্ত পুলিশ মহাপরিদর্শক মোস্তফা কামাল অভিযানের বিষয়টি নিশ্চিত করেছেন। তবে উদ্ধার করা মোটরসাইকেলটি আসলেই তাহসিফের কি না, তা নিয়ে প্রযুক্তিগত যাচাই-বাছাই চলছে বলে জানিয়েছেন পিবিআই সদর দপ্তরের পুলিশ সুপার আবু ইউসুফ।

এর আগে গত মঙ্গলবার সন্ধ্যায় আহমেদ শাহরিয়ার রেজা দীপ নামের এক ব্যক্তির সঙ্গে বাসা থেকে বের হয়েছিলেন তাহসিফ। পরে তুরাগ নদে তার ভাসমান দেহাবশেষ পাওয়া যায়। এ ঘটনায় সন্দেহভাজন হিসেবে দীপকে বৃহস্পতিবার রাতে হেফাজতে নেয় পিবিআই ঢাকা মেট্রো উত্তর। তাকে নিয়ে বিভিন্ন স্থানে রাতভর অভিযান পরিচালনা করা হয়।

তদন্ত কর্মকর্তাদের দাবি, দীপকে জিজ্ঞাসাবাদের পর বেশ কিছু গুরুত্বপূর্ণ তথ্য পাওয়া গেছে। তবে তদন্তের স্বার্থে এসব তথ্য এখনই প্রকাশ করতে নারাজ পিবিআই। বর্তমানে দীপের দেওয়া তথ্যের সত্যতা যাচাইয়ের কাজ চলছে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


আমাদের ফেসবুক পেইজ