রবিবার, ০১ নভেম্বর ২০২৬, ০৪:৩৫ অপরাহ্ন
শিরোনাম :
অমৃতসরের মন্দিরে আটকে রেখে নির্যাতনের ঘটনায় গ্রেপ্তার ২ পোশাকশ্রমিকদের ন্যূনতম মজুরি বোর্ড গঠন করলেন শ্রমমন্ত্রী আরিফুল আগামী গ্রীষ্মে লোডশেডিং কমবে সোলার ব্যবহারে: জ্বালানিমন্ত্রী শেখ হাসিনাসহ ৮৪ জনকে অব্যাহতি চেয়ে আদালতে প্রতিবেদন উদ্ধার হওয়া মোটরসাইকেলটি তাহসিফের বলে নিশ্চিত করল পিবিআই হাইকোর্টে জামিন পেলেন মেজর (অব.) আখতারুজ্জামান রাজধানীর বনানী থেকে গ্রেপ্তার অবসরপ্রাপ্ত মেজর খন্দকার আব্দুল হাফিজ শাহে আলম: ই-রিকশার নিবন্ধন ফি ৮ হাজার, চলবে সর্বোচ্চ ১২ বছর গাজীপুরে পোশাক শ্রমিকদের মহাসড়ক অবরোধ: বিজিবি মোতায়েন মৌলিক সংখ্যা কি সত্যিই 6k±1 আকারের? জানুন গাণিতিক প্রমাণ

গাজীপুরে পোশাক শ্রমিকদের মহাসড়ক অবরোধ: বিজিবি মোতায়েন

প্রতিবেদকের নাম

ন্যূনতম ৩০ হাজার টাকা বেতনের দাবিতে গাজীপুরের কালিয়াকৈরে ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক অবরোধ করে টানা তৃতীয় দিনের মতো বিক্ষোভ চালিয়ে যাচ্ছেন পোশাক কারখানার শ্রমিকরা। রোববার সকাল সাড়ে ৮টার দিকে কালিয়াকৈরের মৌচাক এলাকায় অবরোধ শুরুর পরপরই সফিপুর ও রতনপুরসহ আশপাশের কারখানার শ্রমিকরা এসে আন্দোলনে যোগ দেন। মহাসড়ক অবরোধের কারণে ওই এলাকায় যান চলাচল ব্যাহত হচ্ছে। রোববার (১ নভেম্বর) সকাল সাড়ে ৮টার দিকে জেলার কালিয়াকৈর উপজেলার মৌচাক এলাকায় ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ শুরু করেন শ্রমিকরা।

পরিস্থিতি স্বাভাবিক রাখতে এবং নিরাপত্তা নিশ্চিত করতে ঘটনাস্থলে ৫ প্লাটুন বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সদস্য মোতায়েন করা হয়েছে। গাজীপুরের শিল্প পুলিশ সুপার আমজাদ হোসাইন জানিয়েছেন, পরিস্থিতি নিয়ন্ত্রণে রোববার থেকে বিজিবি সদস্যরা মাঠে নেমেছেন। কোনাবাড়ী, সফিপুর ও কালিয়াকৈরের মতো সংবেদনশীল এলাকায় শিল্প পুলিশের পাশাপাশি বিজিবি সদস্যরা দায়িত্ব পালন করবেন। এছাড়া প্রয়োজন সাপেক্ষে বিজিবির সদস্য সংখ্যা আরও বাড়ানো হতে পারে বলে তিনি জানান। আপাতত ৫ প্লাটুন থাকার কথা রয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


আমাদের ফেসবুক পেইজ