জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে শনিবার (৭ নভেম্বর) রাজধানী ঢাকায় বড় ধরনের কেন্দ্রীয় শোভাযাত্রা কর্মসূচি পালন করবে বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি। এদিন বিকেল ৩টায় নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে থেকে বর্ণাঢ্য এই শোভাযাত্রা শুরু হবে। কর্মসূচিতে বিএনপির চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমান সরাসরি নেতৃত্ব দেবেন। এছাড়া বিএনপির বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠন আলোচনা সভা, পোস্টার লাগানোসহ নানান কর্মসূচি পালন করবে।
শুক্রবার দুপুরে নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনে কর্মসূচির বিস্তারিত তুলে ধরেন ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী। শুক্রবার (৬ নভেম্বর) দুপুরে নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনে এ কর্মসূচির বিস্তারিত তুলে ধরেন দলের ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী।
তিনি জানান, দলের চেয়ারম্যান তারেক রহমান শোভাযাত্রার শুভ উদ্বোধন করবেন।
শোভাযাত্রাটি নয়াপল্টনের কার্যালয় থেকে বের হয়ে প্রধান বিচারপতির বাসভবনের মোড় দিয়ে হোটেল ইন্টারকন্টিনেন্টাল, বাংলামোটর ও ফার্মগেট হয়ে মানিক মিয়া অ্যাভিনিউয়ে গিয়ে শেষ হবে।
সকাল সাড়ে ৮টায় তারেক রহমান দলের জ্যেষ্ঠ নেতাদের সঙ্গে নিয়ে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সমাধি এবং সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার কবরে শ্রদ্ধা নিবেদন ও ফাতেহা পাঠ করবেন।
রিজভী আরও জানান, গত ৫ নভেম্বর থেকে বিএনপির সাতদিনের কর্মসূচি চলমান রয়েছে। এর অংশ হিসেবে ইতোমধ্যে চট্টগ্রামসহ বিভিন্ন স্থানে কর্মসূচি পালিত হয়েছে এবং আগামীকাল দেশের বেশিরভাগ জেলায় শোভাযাত্রা হবে। আগামীকাল দেশের অধিকাংশ জেলা ও মহানগরে শোভাযাত্রা অনুষ্ঠিত হবে।
রিজভী অভিযোগ করে বলেন, বিগত সময়ে শেখ হাসিনার সরকার ৭ নভেম্বরের চেতনার প্রতি ভীত হয়ে রাষ্ট্রীয়ভাবে দিবসটি পালন বন্ধ করে দিয়েছিল। দীর্ঘদিন পর এবার দিবসটি রাষ্ট্রীয় ও জাতীয় মর্যাদায় পালন করা হচ্ছে। এই দিবসকে ঘিরে সমমনা রাজনৈতিক দল ও সংগঠনগুলোও তাদের কর্মসূচি নির্ধারণ করেছে। ৭ নভেম্বরের চেতনায় বিশ্বাসী অন্য রাজনৈতিক দল, জোট, সাংস্কৃতিক ও বিভিন্ন শ্রেণি-পেশার সংগঠনও দিবসটি যথাযোগ্য মর্যাদায় পালনের কর্মসূচি নিয়েছে।