বেসরকারি উন্নয়ন সংস্থা ‘পিপলস ওরিয়েন্টেড প্রোগ্রাম ইমপ্লিমেন্টেশন’ (পপি) তাদের ক্ষুদ্র অর্থায়ন কার্যক্রম সম্প্রসারণের লক্ষ্যে নতুন কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। সংস্থাটি ৫টি ভিন্ন পদে মোট ৪৮০ জন জনবল নিয়োগ দেবে। আগ্রহী যোগ্য প্রার্থীরা ডাকযোগে, কুরিয়ার সার্ভিসে অথবা সরাসরি সংস্থার প্রধান কার্যালয়ে আবেদনপত্র জমা দিতে পারবেন।
সকল পদে প্রবেশনকাল ৬ মাস। পদের ধরন অনুযায়ী মোটরসাইকেল ঋণ, জ্বালানি ও রক্ষণাবেক্ষণ খরচ, আবাসন সুবিধা এবং বার্ষিক ইনক্রিমেন্টসহ গ্র্যাচুয়িটি ও প্রভিডেন্ট ফান্ডের সুবিধা রয়েছে। এছাড়া দুটি উৎসব ভাতা, বৈশাখী ভাতা এবং প্রযোজ্য ক্ষেত্রে দূরত্ব, উৎসাহ, হাওড় ও শহর ভাতা প্রদান করা হবে। চট্টগ্রাম অঞ্চলের জন্য অতিরিক্ত ২,৫০০ টাকা বিশেষ ভাতা রয়েছে। মাঠকর্মীরা ডিজিটাল প্রযুক্তির বিশেষ প্রশিক্ষণের সুযোগ পাবেন। এ ছাড়া চট্টগ্রাম রিজিয়নে (চট্টগ্রাম ও কক্সবাজার জেলা) নিয়োগপ্রাপ্ত কর্মীরা অতিরিক্ত ২,৫০০ টাকা বিশেষ ভাতা পাবেন।
মাঠ কর্মকর্তা পদের প্রার্থীদের সোনালী ব্যাংকের যেকোনো শাখা থেকে সোনালী ব্যাংক লিমিটেড, ধানমন্ডি করপোরেট শাখা (হিসাব নং-৪৪১৫৬০৩০০০০৭১)-এর অনুকূলে ২০০ টাকা জমা দিয়ে রসিদ আবেদনের সঙ্গে সংযুক্ত করতে হবে। নিয়োগের পর শাখা ব্যবস্থাপক ও সহকারী শাখা হিসাব ব্যবস্থাপক পদের জন্য ২৫,০০০ টাকা এবং মাঠ কর্মকর্তা পদে ২০,০০০ টাকা ফেরতযোগ্য জামানত নগদে জমা দিতে হবে। এছাড়া মাঠ কর্মকর্তাদের ৫ দিনের মৌলিক প্রশিক্ষণের জন্য ৪,০০০ টাকা নগদে পরিশোধ করতে হবে। শাখা ব্যবস্থাপক (ঋণ কার্যক্রম): পদসংখ্যা ৭৫।
আগ্রহী প্রার্থীদের পূর্ণাঙ্গ জীবনবৃত্তান্ত, জাতীয় পরিচয়পত্র, শিক্ষাগত ও অভিজ্ঞতার সনদ, ড্রাইভিং লাইসেন্স (১, ২ ও ৩ নম্বর পদের জন্য), ২ কপি রঙিন ছবি এবং দুজন স্থানীয় গণ্যমান্য ব্যক্তির তথ্যসহ এ-ফোর সাইজের কাগজে আবেদন করতে হবে। কম্পিউটার পরিচালনায় পারদর্শী না হলে আবেদন করার প্রয়োজন নেই। মিসরের আল-আজহারের ইনস্টিটিউটে পড়াশোনা, বাংলাদেশি শিক্ষার্থীরা যেভাবে আবেদন করবেন।
খামের উপরে পদের নাম, মোবাইল নম্বর, ই-মেইল ও পরীক্ষার ভেন্যু উল্লেখ করে ‘মানবসম্পদ ও প্রশিক্ষণ বিভাগ, পিপলস ওরিয়েন্টেড প্রোগ্রাম ইমপ্লিমেন্টেশন (পপি), ৫/১১-এ, ব্লক-ই, লালমাটিয়া, ঢাকা-১২০৭’ এই ঠিকানায় পাঠাতে হবে।
আবেদনের শেষ সময় ১৯ নভেম্বর ২০২৬। ৯ম শিক্ষক নিবন্ধন পরীক্ষা কবে, এনটিআরসিএ জানাল সময়।
বিস্তারিত তথ্যের জন্য পপির অফিসিয়াল ওয়েবসাইট ও ফেসবুক পেজ দেখুন।