রবিবার, ০৮ নভেম্বর ২০২৬, ০৯:৫৫ অপরাহ্ন
শিরোনাম :
চক্ষুস্বাস্থ্য সুরক্ষায় শুধু চিকিৎসা নয়, দরকার সমন্বিত সচেতনতা: স্বাস্থ্যমন্ত্রী ট্রাম্প-এরদোগান ফোনালাপ: ইরান উত্তেজনা ও ইউক্রেন যুদ্ধ বন্ধের উদ্যোগ নিয়ে আলোচনা ইরানের পরমাণু স্থাপনায় ট্রাম্পের সামরিক অভিযানের গুঞ্জন: বর্তমান পরিস্থিতি ট্রাম্পবাদ কি মার্কিন রাজনীতির বিভাজন ঘুচিয়ে পারবে যুক্তরাষ্ট্রের শুল্ক আরোপ ও বাংলাদেশের বাণিজ্যের বর্তমান পরিস্থিতি বিচার বিভাগের বেশি ক্ষতি করেছে বুদ্ধিবৃত্তিক দুর্নীতি: আইনমন্ত্রী অর্থনীতি গণতান্ত্রিক না হলে রাজনীতির গণতন্ত্র কার্যকর হয় না: অর্থমন্ত্রী বিগত সরকারের জিডিপি হিসাবে গরমিল, জানালেন অর্থমন্ত্রী নির্বাচনের ফল বানচালের চেষ্টায় আদালতের দ্বারস্থ নেতানিয়াহুর দল ভৈরব নদের ভাঙনে বিলীন লোহাপট্টির অস্তিত্ব টিকিয়ে রাখার লড়াই

দুর্গাপুরে অক্টোবর সমাজতান্ত্রিক বিপ্লবের ১০৯তম বার্ষিকী উদযাপন

প্রতিবেদকের নাম

নেত্রকোনার দুর্গাপুরে মহান অক্টোবর সমাজতান্ত্রিক বিপ্লবের ১০৯তম বার্ষিকী যথাযোগ্য মর্যাদায় পালিত হয়েছে। গত শনিবার (৭ নভেম্বর) বিকেল ৩টায় বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি) দুর্গাপুর উপজেলা শাখার আয়োজনে স্থানীয় কমরেড মণি সিংহ স্মৃতি জাদুঘরের হলরুমে এ উপলক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

সভায় প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশের কমিউনিস্ট পার্টির কেন্দ্রীয় কমিটির সদস্য কমরেড ডা. দিবালোক সিংহ। তিনি অক্টোবর সমাজতান্ত্রিক বিপ্লবের ঐতিহাসিক গুরুত্ব, শ্রমজীবী মানুষের ন্যায্য অধিকার আদায় এবং বর্তমান সমাজ পরিবর্তনের সংগ্রামে এই বিপ্লবের অম্লান প্রাসঙ্গিকতা নিয়ে বিস্তারিত আলোচনা করেন।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা কমিউনিস্ট পার্টির সভাপতি আলকাছ উদ্দিন মীর, সাধারণ সম্পাদক মোরশেদ আলমসহ দলের স্থানীয় নেতারা। এ সময় শামসুল আলম খান, রূপক সরকার, নজরুল ইসলাম ও তাসলিমা খাতুনসহ বিভিন্ন স্তরের নেতাকর্মী ও সমর্থকরা অংশ নেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


আমাদের ফেসবুক পেইজ