বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬, ০৮:২২ অপরাহ্ন
শিরোনাম :
সফটওয়্যার জটিলতায় ৩৫ হাজার নাগরিকের এনআইডি কার্ড লক নুসরাত তাবাসসুমের বাড়িতে আগুন শর্ট সার্কিট থেকে হতে পারে: স্বরাষ্ট্রমন্ত্রী স্বরাষ্ট্রমন্ত্রী: পেট্রল বোমার আলামত পাওয়া যায়নি, শর্ট সার্কিট হতে পারে নিরাপত্তার নামে বাকস্বাধীনতা দমন করা হবে না: ডেপুটি স্পিকার অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী অ্যান্থনি আলবানিজের সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠকে তারেক রহমান এমপি নুসরাতের বাড়িতে অগ্নিকাণ্ড: সংসদে যা বললেন স্বরাষ্ট্রমন্ত্রী রাজশাহীতে বিচারকের সন্তানকে প্রাণনাশের রায়ে একজনের মৃত্যুদণ্ড মোবাইল কোর্ট কার্যক্রমে স্বচ্ছতা আনতে মিডিয়া সেল গঠনের নির্দেশ গণতন্ত্র ও সুশাসন প্রতিষ্ঠায় নিরপেক্ষভাবে কাজ করবে তথ্য কমিশন ট্রাইব্যুনালে হাতকড়া পরতে অস্বীকৃতি জিয়াউল আহসানের

ঢাকায় জিনিসপত্রের দামের চাপে দিশেহারা নিম্ন ও মধ্যবিত্তরা

প্রতিবেদকের নাম

রাজধানীর বাজারে নিত্যপ্রয়োজনীয় পণ্যের উচ্চমূল্যের কারণে সাধারণ মানুষের জীবনযাত্রার ব্যয় সামলানো কঠিন হয়ে পড়েছে। সবজির দাম কিছুটা স্থিতিশীল হলেও মাছ, মাংস এবং অন্যান্য দৈনন্দিন পণ্যের দাম নিম্ন ও মধ্যবিত্তদের নাগালের বাইরে চলে গেছে। আয় বাড়েনি, কিন্তু ব্যয় বেড়েছে বহুগুণ—এই বাস্তবতায় অনেক মানুষই পরিবার নিয়ে ঢাকায় বসবাসের কথা চিন্তাও করতে পারছেন না। রাশেদ বলেন, ‘আমি যে বেতন পাই, সেখানে পরিবার তো দূরের কথা, একজনের ভালোভাবে থাকাই কষ্টকর। আয় না বাড়ায় বাড়তি জীবনযাত্রার ব্যয় সামলাতে হিমশিম খাচ্ছেন নিম্ন ও মধ্যআয়ের মানুষ। আমাদের মতো কর্মচারীর যে বেতন, তাতে নিজে চলতেই কষ্ট হয়। সামনে ডিসেম্বর বেতন বাড়বে কি না, তাও জানি না। আমাদের মতো যারা ছোট চাকরি করে ঢাকায় বাস করছে, তাদের এখন বুকচাপা কান্না ছাড়া আর কিছুই নেই।’। বাজারে গিয়ে কী কিনবেন আর কী কিনবেন না, তা নিয়ে বারবার হিসাব করতে হচ্ছে তাঁদের। একদিকে যেমন জিনিসপত্রের দাম বেড়ে গেছে, তেমনি অন্যান্য দিকের খরচও বেড়ে গেছে। কয়েকদিন তো সবজির বাজারেও যাওয়া যাচ্ছিল না।

মঙ্গলবার (১০ নভেম্বর) সকাল ৮টার দিকে মেরাদিয়া বাজারে কেনাকাটা করতে আসা শফিকুল ইসলাম নামে এক বেসরকারি অফিস সহায়ক জানালেন, তাঁর আয়ে পরিবার দূরে থাক, নিজের খরচ চালানোই অসম্ভব হয়ে পড়েছে। তিনি জানান, ঢাকায় ন্যূনতম জীবনযাত্রার মান বজায় রাখতেও বাড়িভাড়া ও আনুষঙ্গিক খরচ মিলিয়ে ১২ থেকে ১৫ হাজার টাকা ব্যয় হয়। বর্তমান বেতনে তা মেটানো দুঃসাধ্য।

জীবনধারণের ক্রমবর্ধমান ব্যয়ের চিত্র তুলে ধরে শফিকুল বলেন, বিদ্যুৎ, গ্যাস ও যাতায়াত খরচ বাড়লেও বেতন বাড়েনি। আগে মাসে ৫ থেকে ৭ হাজার টাকা বাড়িতে পাঠাতে পারলেও এখন সেই অর্থ পাঠাতে দুই মাস লেগে যাচ্ছে। বর্তমানে মেসে থেকেও তিনি মাছ-মাংস ঠিকমতো কিনতে পারেন না, মূলত ডিম, সবজি ও আলু খেয়ে কোনোমতে দিন পার করছেন।

একই বাজারের ক্রেতা ও গাড়িচালক আহমেদ মন্তব্য করেন, সাধারণ মানুষের জন্য এখন ঢাকা শহরে টিকে থাকাটাই চ্যালেঞ্জের। তিনি বলেন, আয় না বাড়লে জীবন কীভাবে চলবে, তা বাজারে না এলে বোঝা দায়। মাছ-মাংসের দোকানে কারা যাচ্ছেন আর কারা ভিড় এড়িয়ে চলছেন, তা দেখলেই মানুষের বর্তমান আর্থিক অবস্থা টের পাওয়া যায়। তিনি আরও বলেন, ‘মানুষ কতটা কষ্টে আছে, বাজারে না আসলে বোঝা যাবে না।

বাজার ঘুরে দেখা যায়, সবজির দাম আগের চেয়ে কমে স্থিতিশীল পর্যায়ে রয়েছে। মেরাদিয়া বাজারে আলু প্রতি কেজি ৩০ টাকা, পটল ৫০, বেগুন ৬০ থেকে ১০০, শিম ৬০ থেকে ৭০, ঢেঁড়স ৫০, টমেটো ১৩০, পেঁপে ২৫, করলা ৮০, বরবটি ৮০, ঝিঙা ৮০ ও চিচিঙ্গা ৬০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। এছাড়া ফুলকপি ও বাঁধাকপি প্রতি পিস ৩০ থেকে ৪০ টাকা, কাঁচা কলা হালি ৪০ টাকা এবং শাকের আঁটি ১৫ থেকে ৩০ টাকার মধ্যে পাওয়া যাচ্ছে। প্রতি পিস ফুলকপি ৩০ ও বাঁধাকপি ৩০ থেকে ৪০ টাকা, লাউ ৪০ থেকে ৫০, কাঁচা কলা ৪০ টাকা হালি, লালশাক ১৫, কলমিশাক ২০ ও পুইশাক ৩০ টাকা আঁটি দরে বিক্রি হচ্ছে।

ডিমের বাজারে লাল ডিম ডজনপ্রতি ১৩৫ থেকে ১৪০ টাকা এবং সাদা ডিম ১২০ টাকা দরে বিক্রি হতে দেখা গেছে। তবে আমিষের বাজারে চিত্র ভিন্ন। রুই মাছ ৩৮০ থেকে ৪৮০ টাকা, মলা ও চিংড়িসহ অন্যান্য মাছ ৫০০ থেকে ১২০০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। ইলিশ মাছের দাম ৮০০ টাকার নিচে নেই, যেটুকু পাওয়া যাচ্ছে তার আকার বেশ ছোট। ছোট মলা, চিংড়িসহ অন্যান্য মাছের দাম ৫০০ থেকে ১ হাজার ২০০ টাকা কেজি পর্যন্ত। যেটি ৮০০ টাকা কেজি, সেটি জাটকার চেয়ে একটু বড়।’।

মাংসের বাজারে গরুর মাংস ৮২০ টাকা এবং খাসির মাংস ১২০০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। পোল্ট্রির মধ্যে ব্রয়লার ১৯০ টাকা, কক ৩৩০ টাকা এবং দেশি মুরগি ৬৬০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। ক্রেতা তাইবুর রহমান ও রফিকুল ইসলাম জানান, সবজির ওপরই তারা এখন নির্ভরশীল, কারণ মাছ-মাংস কেনার মতো সামর্থ্য অনেক ক্রেতারই নেই।

এদিকে বিক্রেতাদের দাবি, পণ্যের দাম নির্ধারণে তাদের নিজস্ব কোনো নিয়ন্ত্রণ নেই। পাইকারি বাজারে দাম বাড়লে তাদেরও বাধ্য হয়ে বাড়তি দামে বিক্রি করতে হয়, আবার পাইকারিতে দাম কমলে তারাও কম মূল্যে বিক্রির চেষ্টা করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


আমাদের ফেসবুক পেইজ