মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ০৯:৫৪ অপরাহ্ন
শিরোনাম :
মোদি সঙ্গে দেখা হলে চোখাচোখি এড়িয়ে যান, আত্মজীবনীতে বললেন সোনিয়া গান্ধী ইস্তাম্বুলে পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান, যোগ দেবেন কপ-৩১ সম্মেলনে আওয়ামী লীগের নৈরাজ্যের প্রতিবাদে রাজধানীতে ছাত্রদলের বিক্ষোভ মিছিল জ্যেষ্ঠতাসহ দুদকের চাকরি ফিরে পেলেন শরীফ উদ্দিন শিবিরের সুবিধাবাদী রাজনীতি নিয়ে প্রশ্ন তুললেন ছাত্রদল নেতা নাছির শ্রীমঙ্গলে ছাত্রশক্তির নেতার ওপর হামলা, ভিডিও ভাইরাল ডেমোগ্রাফিক ডিভিডেন্ড কাজে লাগিয়ে বিশ্ব উন্নয়নে ভূমিকা রাখবে বাংলাদেশ: জহির উদ্দিন রাজধানীর বিভিন্ন স্থানে ককটেল বিস্ফোরণ ও বাসে আগুন মানহীন বিশ্ববিদ্যালয় বেকার তৈরি করছে: রাষ্ট্রপতি শেখ হাসিনাকে প্রত্যর্পণ করে দেশে ফেরাতে চায় সরকার: তথ্য উপদেষ্টা

মোদি সঙ্গে দেখা হলে চোখাচোখি এড়িয়ে যান, আত্মজীবনীতে বললেন সোনিয়া গান্ধী

প্রতিবেদকের নাম

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি তাঁর প্রধানমন্ত্রিত্বের ১২ বছর এবং তৃতীয় মেয়াদে অবস্থান করলেও কংগ্রেস নেত্রী সোনিয়া গান্ধীর সঙ্গে তাঁর কোনো ব্যক্তিগত যোগাযোগ বা সখ্য গড়ে ওঠেনি। বিভিন্ন অনুষ্ঠানে দেখা হলেও প্রধানমন্ত্রী সাধারণত চোখাচোখি এড়িয়ে যান এবং সামনাসামনি পড়ে গেলে অন্যদিকে তাকিয়ে থাকেন। সম্প্রতি প্রকাশিত নিজের আত্মকথা ‘বিলংগিং: আ জার্নি অব লাভ’-এ এ কথা লিখেছেন সোনিয়া গান্ধী। ১২ বছর ধরে মোদি দেশের প্রধানমন্ত্রী, অথচ সোনিয়া লিখেছেন, প্রধানমন্ত্রীর সঙ্গে তাঁর কার্যত কোনো ব্যক্তিগত যোগাযোগই নেই, সখ্য তো দূরের কথা।

বইটিতে সোনিয়া উল্লেখ করেন যে, অতীতে রাজনৈতিক দলগুলোর নেতাদের মধ্যে যে ধরনের সৌজন্য ও আন্তরিকতা দেখা যেত, বর্তমান রাজনৈতিক পরিবেশে তা আর নেই। মোদির সঙ্গে সম্পর্ক নিয়ে খোলামেলা আলোচনা করতে গিয়ে তিনি জানান, বিভিন্ন অনুষ্ঠানে বা সংসদের অধিবেশন শেষে স্পিকারের ছোট কামরায় প্রথানুযায়ী সব দলের নেতারা যখন একত্রিত হন, তখন হাতজোড় করে নমস্কার বিনিময় হলেও প্রধানমন্ত্রী সবসময় চোখাচোখি এড়িয়ে চলার চেষ্টা করেন। এসব সময় তাঁরা পরস্পর পরস্পরকে হাতজোড় করে নমস্কার জানান।

আনুষ্ঠানিক যোগাযোগের কথা উল্লেখ করে সোনিয়া লেখেন, নতুন বছর কিংবা জন্মদিনে তাঁদের মধ্যে শুভেচ্ছা বিনিময় হয়েছে। তবে তা কেবলই আনুষ্ঠানিকতা, কখনোই কোনো আলাপ-আলোচনা হয়নি। একবার হাসপাতাল থেকে ফেরার পর প্রধানমন্ত্রী কুশল জানতে চেয়ে জিজ্ঞেস করেছিলেন, ‘ভালো আছেন?’ জবাবে সোনিয়া কেবল বলেছিলেন, ‘জি, এখন ভালো আছি। ধন্যবাদ।’ সেখানে অনেকে থাকার ফলে মুখোমুখি হওয়াটা স্বাভাবিক।

দিল্লির প্রভাবশালী ও অভিজাত রাজনৈতিক-সামাজিক মহলের প্রতি নরেন্দ্র মোদির মধ্যে এক ধরনের অস্বস্তি সোনিয়া নিজেও উপলব্ধি করতে পারতেন। কারণ সোনিয়ার মতে, সেই বিশেষ মহলের ভাবনার সঙ্গে ভারতের সাধারণ মানুষের জীবনের বাস্তবতা, তাদের সংগ্রাম ও আকাঙ্ক্ষার কোনো মিল ছিল না। আমি আমার কেন্দ্রের মানুষজনের সঙ্গে ওই মহলকে মেলাতে পারতাম না।

নরেন্দ্র মোদি অতিসাধারণ পরিবার থেকে উঠে এসে দল ও আরএসএসে নিজের অবস্থান তৈরি করেছেন—এই রাজনৈতিক উত্থানকে স্বীকার করলেও তাঁর আদর্শের সঙ্গে তীব্র মতপার্থক্যের কথা স্পষ্ট করেছেন সোনিয়া। তবে তিনি মন্তব্য করেন, মোদির উত্থান সম্পর্কে তাঁর পিআর দল প্রচারমাধ্যমে যে গল্প ছড়িয়েছে, বাস্তব পরিস্থিতি হয়তো ততটা সাধারণ বা হতশ্রী ছিল না।

সোনিয়া গান্ধী তাঁর বইয়ে দুটি ভিন্ন ভাবাদর্শের ভারতের লড়াইকে তুলে ধরেছেন। তিনি লেখেন, আরএসএসের ওয়েবসাইটে গেলে দেশটির প্রথম প্রধানমন্ত্রী জওহরলাল নেহরুর বিরুদ্ধে প্রচুর মিথ্যা ও কুৎসা চোখে পড়ে। এমনকি খোদ প্রধানমন্ত্রীও সংসদে দাঁড়িয়ে নেহরুকে নিয়ে এমন মন্তব্য করেন, যা সাধারণত রাজনৈতিক জনসভায় শোনা যায়।

নিজের ভাবনার ভারত সম্পর্কে সোনিয়া জানান, তাঁর কাঙ্ক্ষিত ভারত একটি অন্তর্ভুক্তিমূলক ও ধর্মনিরপেক্ষ দেশ, যা সামাজিক ন্যায়ের ওপর প্রতিষ্ঠিত এবং যেখানে কোনো নির্দিষ্ট গোষ্ঠী বা সম্প্রদায়ের আধিপত্য থাকবে না। মোদির এবং তাঁর মধ্যে এই লড়াই কোনো ব্যক্তিগত শত্রুতা নয়, বরং দুটি ভিন্ন রাজনৈতিক মতাদর্শের সংঘাত। তিনি জোর দিয়ে বলেন, আরএসএসের আদর্শের সঙ্গে তাঁদের সংঘাত অপরিবর্তিত থাকবে এবং কংগ্রেস কখনোই আদর্শের সঙ্গে আপস করবে না। মোদির উত্থান বা আরএসএস থেকে কংগ্রেসের নতুন করে শিক্ষণীয় কিছু নেই উল্লেখ করে তিনি বলেন, মনমোহন সিং বা মল্লিকার্জুন খাড়গের মতো নেতারাও নিজেদের দক্ষতায় কংগ্রেসে শীর্ষস্থানে উঠে এসেছেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


আমাদের ফেসবুক পেইজ