রবিবার, ১৫ নভেম্বর ২০২৬, ১০:২৩ অপরাহ্ন
শিরোনাম :
৫০০ বার প্রত্যাখ্যাত হয়েও ৩৫ বছরে অনন্য উচ্চতায় শেইলিন শেখ হাসিনার পুনর্বিচার নিয়ে ভারতের সুরকে ‘অযৌক্তিক’ বললেন চিফ প্রসিকিউটর সিরাজগঞ্জে পৃথক দুই মাদক মামলায় দুইজনের যাবজ্জীবন কারাদণ্ড বয়স জেনে কানাডীয় প্রেমিকাকে বিয়েতে অস্বীকৃতি ভারতীয় যুবকের, থানায় মামলা এরদোগান: বাংলাদেশের জন্য সক্ষমতার সবটুকু করব গোপালগঞ্জের ডিসি ও এসপি বদল, শীর্ষ পদে বড় রদবদল ডিজিটাল মাধ্যমে ৫০ হাজার টাকা পর্যন্ত জামানতবিহীন ঋণ দিচ্ছে বাংলাদেশ ব্যাংক শিক্ষার্থীদের কেবল ডিগ্রিতে নয়, দক্ষতায় গুরুত্ব দেওয়ার নির্দেশ রাষ্ট্রপতির শুরুর বিপর্যয় সামলে লাঞ্চের আগে তানজিদের ফিফটি ইসলামাবাদে বসছে আন্তর্জাতিক কিরাত প্রতিযোগিতার দ্বিতীয় আসর

এমপি নুসরাত তাবাসসুমের বাবার বিরুদ্ধে জমি দখল ও বাড়ি ভাঙচুরের মামলা

প্রতিবেদকের নাম

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) যুগ্ম আহ্বায়ক ও সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য নুসরাত তাবাসসুমের বাবা আব্দুল হালিম টমের বিরুদ্ধে বসতবাড়ি ভাঙচুর, মারধর, মালামাল লুট ও জমি দখলের অভিযোগে কুষ্টিয়ার দৌলতপুর থানায় মামলা হয়েছে। শনিবার (১৪ নভেম্বর) মামলাটি করেন দৌলতপুর উপজেলার মথুরাপুর ইউনিয়নের বাগোয়ান টেনশন মোড় এলাকার বাসিন্দা ইদ্রিস আলী। বিষয়টি নিশ্চিত করেছেন জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার ফয়সাল মাহমুদ। এজাহারে আব্দুল হালিমকে একমাত্র আসামি করা হয়েছে এবং অজ্ঞাতনামা হিসেবে আরও ৮ থেকে ১০ জনকে আসামি করা হয়েছে।

জমিসংক্রান্ত বিরোধ ও মামলার প্রেক্ষাপট

মামলার এজাহারের তথ্য অনুযায়ী, প্রায় পাঁচ বছর আগে আব্দুল হালিমের আপন ভাই মাহফুজুর রহমান মনজু মাস্টারের কাছ থেকে সোয়া চার কাঠা জমি কেনেন ইদ্রিস আলী।

সেখানে বাড়ি নির্মাণ করে বসবাস শুরু করলে আব্দুল হালিম জমিটি জবরদখলের পরিকল্পনা করেন। এর জের ধরে গত বছরের (২০২৫ সাল) ১৩ সেপ্টেম্বর সকালে দেশীয় অস্ত্র নিয়ে আব্দুল হালিম ও তার সহযোগীরা ইদ্রিস আলীর বাড়িতে হামলা চালান। অভিযোগ রয়েছে, লাঠি, লোহার রড, হাতুড়ি ও কুড়াল দিয়ে বসতবাড়ির বেড়া, দরজা-জানালা ও টিনের চাল ভাঙচুর করা হয়, যার ক্ষতি প্রায় আড়াই লাখ টাকা। এছাড়া ইদ্রিস আলী ও তার স্ত্রী মিনা খাতুনকে মারধর এবং ঘর থেকে দেড় লাখ টাকার মালামাল লুট করা হয়। এ ছাড়াও তার ঘর থেকে ৩টি খাট, ১০ বান্ডেল টিন যা প্রায় দেড় লাখ টাকার মালামাল লুট করে নিয়ে যায় হামলাকারীরা।

হুমকি ও পরবর্তী ঘটনাপ্রবাহ

  • ঘটনার পর গত বছরের ১৬ সেপ্টেম্বর আব্দুল হালিম বাদী হয়ে ইদ্রিস আলীর বিরুদ্ধে দৌলতপুর থানায় মামলা করলে তাকে জেল খাটতে হয়।
  • জামিনে মুক্তির পর ইদ্রিস আলী জানতে পারেন, আব্দুল হালিম তার মেয়ে সংসদ সদস্য নুসরাত তাবাসসুমের প্রভাব খাটিয়ে জমিটি দখল করে নিয়েছেন।
  • এ নিয়ে বাড়াবাড়ি করলে ইদ্রিস আলীকে অস্ত্র মামলায় ফাঁসানোর হুমকি দেওয়া হয়, ফলে তিনি সপরিবার এলাকা ছেড়ে শ্বশুরবাড়িতে আশ্রয় নেন।
  • গত ১২ নভেম্বর আব্দুল হালিমের বাড়িতে অগ্নিকাণ্ডের ঘটনায় ইদ্রিস আলী ও তার পরিবারকে মিথ্যাভাবে জড়ানোর ষড়যন্ত্র চলছে বলে অভিযোগ রয়েছে।

ইদ্রিস আলী জানান, আব্দুল হালিমের প্রভাবে ও নিরাপত্তাহীনতার কারণে এতদিন আইনি পদক্ষেপ নিতে পারেননি। তবে সম্প্রতি নতুন করে মিথ্যা মামলার তথ্য পেয়ে আতঙ্কিত হয়ে তিনি বাধ্য হয়ে থানায় এজাহার দিয়েছেন। ঘটনার সুষ্ঠু তদন্ত ও বিচারের আশায় প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছেন ভুক্তভোগী পরিবার। বর্তমানে পুলিশ বিষয়টি খতিয়ে দেখছে এবং আইন অনুযায়ী পরবর্তী ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলমান রয়েছে বলে জানা গেছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


আমাদের ফেসবুক পেইজ