রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৫১ পূর্বাহ্ন
শিরোনাম :
সাভারে মাদ্রাসাছাত্রকে নির্যাতনের ঘটনায় দুই শিক্ষকসহ পাঁচজন গ্রেপ্তার লংমার্চ জ্বালানির অপচয় ও জনদুর্ভোগ বাড়াবে: মুক্তিযুদ্ধবিষয়ক প্রতিমন্ত্রী ইশরাক হোসেন ছয় দফা দাবিতে আজ ঢাকা থেকে চট্টগ্রাম অভিমুখে লংমার্চ করবে ১১ দলীয় জোট দেশে হাম ও উপসর্গে মৃতের সংখ্যা ৯৯১, নতুন আক্রান্ত ৯১৭ শিশু চট্টগ্রামে চুরির অভিযোগে দুই তরুণের চুল কেটে প্রকাশ্যে ঘোরানোর ঘটনায় মামলা বিশ্ব মানচিত্রে বড় পরিবর্তন: মারকেটর প্রজেকশন বদলে ইকুয়াল আর্থ ব্যবহারের উদ্যোগ জাতিসংঘের নেপালের সুড়ঙ্গে ১০ দিন আটকে থাকার পর চীনা নাগরিক জীবিত উদ্ধার জনগণের অধিকার আদায়ে কোনো ছাড় নয়, দাবি জামায়াত আমিরের জাতিসংঘের অধিবেশনে ট্রাম্পের সঙ্গে তারেক রহমানের বৈঠকের সম্ভাবনা: পররাষ্ট্র প্রতিমন্ত্রী বলিউডের পর্দার আড়ালে কোটি টাকার অদৃশ্য যুদ্ধ: তারকাদের ভাবমূর্তি নষ্টের নেপথ্যে কী?

আবারো আলোচনায় ব্যান্ড নৈনামিক

প্রতিবেদকের নাম

যে কোন সম্মান, স্বীকৃতি কাজের আনন্দ বাড়িয়ে দেয় বহুগুণ! আর সেটা যদি দেশের সীমা ছাড়িয়ে দেশের বাইরে থেকে প্রাপ্ত হয় তাহলে সেই আনন্দের কথা বলাই বাহুল্য। এমনই এক প্রাপ্তির আনন্দে সিক্ত হয়েছে ‘নৈনামিক’ এর প্রতিটি সদস্যের হৃদয়। গত ৯ই জুন সন্ধ্যায় কোলকাতার রোটারি সদনে ভারত-বাংলাদেশ সংহতি মঞ্চ এবং কবিতা কার্নিভালের যৌথ আয়োজনে আয়োজিত এক অনন্য অনুষ্ঠানে এই বিরল সম্মান লাভ করেছে নৈনামিকের অন্যতম সংগীত পরিচালক ঋভু আনন। আর এই অনুষ্ঠানেই বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নৈনামিকের কর্ণধার, প্রধান নির্বাহী ‘গালিব হাসান’। অত্যন্ত আনন্দিত গালিব হাসান, এই সম্মাননার জন্য ভীষণ কৃতজ্ঞতা প্রকাশ করেছেন আয়োজকদের প্রতি। তাঁর মতে, ‘নৈনামিক’ এর সকল সদস্যের তাদের কাজের প্রতি দায়িত্ব আরও বহুগুণ বেড়ে গেলো। টিম নৈনামিক অশেষ কৃতজ্ঞতা প্রকাশ করছে রবীন্দ্র ভারতী বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য শ্রী পবিত্র সরকার, কবি ও সাহিত্যিক সোমিত বসু এবং বাংলাদেশের লিপু ভাই আলোচিত তরুণ নির্মাতা ইমন সাদী এর প্রতি।

দেশের বাইরে থেকে প্রাপ্ত প্রথম স্বীকৃতি হিসেবে এই সম্মাননা আজীবন স্মরণে রাখবে ‘নৈনামিক’। এই মঞ্চে বাংলাদেশ থেকে আরও যারা সেদিন সম্মাননা পেয়েছে তাঁদের সবার প্রতি রইলো ‘নৈনামিক’ এর পক্ষ থেকে অনেক শুভেচ্ছা ও অভিনন্দন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


আমাদের ফেসবুক পেইজ