শনিবার, ০৪ জুলাই ২০২৬, ১১:৪৫ অপরাহ্ন
শিরোনাম :
গলাচিপায় দুরারোগ্য, দুস্থ ও হতদরিদ্রদের মধ্যে আর্থিক সহায়তার চেক ও শুকনো খাবার বিতরণ উলিপুরে ১৭তম হাজী সম্মিলন অনুষ্ঠিত সৈয়দপুর রেলওয়ে হাসপাতালটি জেনারেলে রুপান্তরিত করার প্রতিশ্রুতি আজও বাস্তবায়ন হয়নি পীরগঞ্জে অগ্নিকান্ডে ৩ পরিবারের ৫ বসত ঘরসহ ২০ লক্ষাধিক টাকার মালামাল ভস্মীভুত নাটোরে নলডাঙ্গায় নজরুল বর্ষ পালন উপলক্ষে পুরস্কার বিতরণ বিলুপ্তির পথে দেশীয় প্রজাতির মাছ মাগুরায় প্রবল বর্ষণে নিম্নাঞ্চলসহ রাস্তাঘাট প্লাবিত।। বিপাকে পথচারী ও শিক্ষার্থীরা ৫০ শয্যার হাসপাতালে ৯৪ রোগী- মেঝে-বারান্দায় শয্যা সেবা দিতে ক্লান্ত চিকিৎসক-নার্সরা জুলাই গণঅভ্যুত্থান কোনো দল বা ব্যক্তির নয়, এটি সবার: প্রধানমন্ত্রী বিশ্বকাপ ২০২৬ : শেষ ষোলোতে কার প্রতিপক্ষ কে, ম্যাচ কবে

আমেরিকা ও ইসরায়েলের অপরাধের বিচার করা হবে: ইরানের প্রেসিডেন্ট

ইনডেক্স নিউজ ডেস্ক ঃ

ইসলামী প্রজাতন্ত্র ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান চীন, নামিবিয়া ও আফগানিস্তানের প্রতিনিধিদলের সঙ্গে সাক্ষাতে ইরানে মার্কিন ও ইসরায়েলি হামলার নিন্দা জানানোর জন্য এসব দেশের অবস্থানের প্রশংসা করেছেন। তিনি বলেন, এসব পদক্ষেপ জাতিসংঘ সনদ ও আন্তর্জাতিক আইনের সুস্পষ্ট লঙ্ঘন।

ইরানের রাষ্ট্রীয় সংবাদ সংস্থার বরাত দিয়ে পার্সটুডে জানিয়েছে, প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান শুক্রবার পৃথক বৈঠকে চীন, নামিবিয়া ও আফগানিস্তানের বিশেষ প্রতিনিধিদলের সঙ্গে সাক্ষাৎ করেন। তারা ইরানের শহীদ নেতার শেষ বিদায় অনুষ্ঠানে অংশ নিতে তেহরান সফর করছেন।

পেজেশকিয়ান ইরানের বিরুদ্ধে মার্কিন ও ইসরায়েলি সামরিক আগ্রাসনের বিভিন্ন দিক ও এর পরিণতির কথা উল্লেখ করে বলেন, ইসলামি প্রজাতন্ত্র ইরানের বিরুদ্ধে গৃহীত এসব পদক্ষেপ জাতিসংঘ সনদের মৌলিক নীতি, আন্তর্জাতিক আইনের বাধ্যতামূলক বিধান, রাষ্ট্রগুলোর জাতীয় সার্বভৌমত্বের প্রতি সম্মানের নীতি এবং আন্তর্জাতিক মানবিক আইনের সব নীতিমালার প্রকাশ্য লঙ্ঘন।

তিনি আরও বলেন,এসব হামলায় অনেক সামরিক কমান্ডার, সরকারি কর্মকর্তা, বিশিষ্ট বিজ্ঞানী এবং নিরীহ নাগরিক নিহত হয়েছেন। বেসামরিক স্থাপনা লক্ষ্যবস্তু করা এবং নিরপরাধ মানুষকে হত্যা করা আন্তর্জাতিকভাবে স্বীকৃত নীতিমালার সুস্পষ্ট লঙ্ঘন। তিনি জোর দিয়ে বলেন, ইসলামি প্রজাতন্ত্র ইরান সব ধরনের আইনি ও কূটনৈতিক উপায় ব্যবহার করে এসব অপরাধের বিচার নিশ্চিত করতে এবং দায়ী ব্যক্তি ও তাদের সমর্থকদেরকে জবাবদিহির আওতায় আনতে দৃঢ়ভাবে কাজ চালিয়ে যাবে।

পেজেশকিয়ান আঞ্চলিক স্থিতিশীলতা ও নিরাপত্তা জোরদারে ইরানের নীতিগত অবস্থানের কথা তুলে ধরে বলেন, ইরান সবসময় প্রতিবেশী দেশগুলোর সঙ্গে সুসম্পর্ক, পারস্পরিক সম্মান ও অভিন্ন স্বার্থের ভিত্তিতে সম্পর্ক গড়ে তুলতে আগ্রহী এবং ভবিষ্যতেও প্রতিবেশীদের সঙ্গে সম্পর্ক আরও সম্প্রসারণে দৃঢ়প্রতিজ্ঞ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


আমাদের ফেসবুক পেইজ