বৃহস্পতিবার, ০২ জুলাই ২০২৬, ১১:৪৭ অপরাহ্ন
শিরোনাম :
নতুন আইন: অনলাইন জুয়া-বেটিংয়ে ১০ বছর জেল, ৫ কোটি টাকা জরিমানা ঝিনাইদহে শুরু হয়েছে এইচএসসি ও সমমানের পরীক্ষা এলপিজির নতুন দাম, ১২ কেজি সিলিন্ডার ১ হাজার ৫২৮ টাকা ভোলার লালমোহনে কলেজ ছাত্রকে কুপিয়ে হত্যা, থানায় ঘাতকের আত্মসমর্পণ দেশব্যাপী নজরুল বর্ষ পালন কর্মসূচির উদ্বোধন দীপ্ত টিভির মেগা সিরিয়াল ‘খুশবু’ খুলনার তেরখাদায় ঘনঘন লোডশেডিং ও অস্বাভাবিক বিদ্যুৎ বিলে অতিষ্ঠ গ্রাহকরা গুড়গুড়ি উত্তরপাড়া গ্রামে পূর্ব শত্রুতার জের ধরে প্রতিপক্ষরা ৬০টি আম গাছ কেটে ফেলেন হোমনয় তিন দিনব্যাপী ‘নজরুল বর্ষ’ অনুষ্ঠানমালার উদ্বোধন আত্রাইয়ে শিশু ধর্ষণ চেষ্টার অভিযোগে স্বাস্থ্যকর্মী গ্রেপ্তার

বিশ্ববাজারে আরও কমল জ্বালানি তেলের দাম

ইনডেক্স নিউজ ডেস্ক ঃ

কাতারের রাজধানী দোহায় যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যকার পরোক্ষ কারিগরি আলোচনা ইতিবাচক ও ফলপ্রসূ হওয়ার খবরের পর বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম কমার ধারা অব্যাহত রয়েছে।

বৃহস্পতিবার (২ জুলাই) আন্তর্জাতিক বাজারে লেনদেনের শুরুতেই তেলের দামে এই পতন লক্ষ্য করা গেছে বলে জানিয়েছে কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরা।আন্তর্জাতিক তেল বাজারের বেঞ্চমার্ক ব্রেন্ট ক্রুডের দাম ব্যারেল প্রতি ৭৩ সেন্ট বা ১.০২ শতাংশ কমে দাঁড়িয়েছে ৭০.৮৪ মার্কিন ডলারে।

অন্যদিকে মার্কিন যুক্তরাষ্ট্রের ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েট ক্রুডের দাম ব্যারেল প্রতি ৮৩ সেন্ট বা ১.১২ শতাংশ কমে বিক্রি হচ্ছে ৬৭.৭৫ ডলারে।এর আগের সেশনেও আন্তর্জাতিক বাজারে উভয় বেঞ্চমার্কেরই তেলের দাম ১ শতাংশের বেশি হ্রাস পেয়েছিল, যা ছিল গত চার মাসের মধ্যে জ্বালানি তেলের সর্বনিম্ন মূল্যস্তর।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


আমাদের ফেসবুক পেইজ